Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
Share on FacebookShare on Twitter

দেখতে সুফি সাধকের মতো লেবাস হলেও ভেতরে তিনি একজন দুর্ধর্ষ চোরাকারবারি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বলদা বাজারের বাসিন্দা হাসান মোহাম্মদ ওরফে হাসান হুজুর গত এক যুগ ধরে গড়ে তুলেছেন এক শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক। যার বিস্তৃতি সীমান্ত পেরিয়ে রাজধানীর মোতালেব প্লাজা ও গুলিস্তানের হল মার্কেট পর্যন্ত।

অদৃশ্য নেটওয়ার্ক ও সেকেন্ড-ইন-কমান্ড
অনুসন্ধানে জানা গেছে, হাসান হুজুরের এই সিন্ডিকেটে রয়েছে অর্ধশতাধিক ক্যারিংম্যান, বর্ডার ক্রসিংম্যান এবং দক্ষ চালক। লরিবাগের নাসির উদ্দিন তার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পুরো অপারেশন পরিচালনা করেন। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার আশাবাড়ি ও তেতাভূমি সীমান্ত দিয়ে রাতের আঁধারে দেশে আসছে বিপুল পরিমাণ মোবাইল ফোন, ডিসপ্লে, শাড়ি, লেহেঙ্গা এবং কসমেটিকস।

নিলামের কাগজে চোরাচালানের নতুন কৌশল
আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে হাসান হুজুর এখন গ্রহণ করেছেন এক অভিনব কৌশল। অভিযোগ রয়েছে, তিনি বিজিবির কাছ থেকে নিলামে কিছু ভারতীয় পণ্য উচ্চমূল্যে ক্রয় করেন। পরবর্তীতে সেই নিলামের বৈধ কাগজ দেখিয়ে কয়েকগুণ বেশি চোরাই পণ্য নিরাপদে ঢাকায় পাচার করেন।

ম্যানেজ হচ্ছে হাইওয়ে পুলিশ ও থানা!
বিস্ময়কর তথ্য হলো, ব্রাহ্মণপাড়া থেকে ঢাকা পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথে পণ্য পৌঁছাতে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোকে ‘ম্যানেজ’ করে চলে এই সিন্ডিকেট। মিরপুর হাইওয়ে ফাঁড়ি, বাঙ্গরা বাজার থানা, মুরাদনগর, হোমনা, তিতাস ও দাউদকান্দি হাইওয়ে থানাসহ একাধিক ইউনিটের নাম উঠে এসেছে এই অবৈধ লেনদেনের তালিকায়।

কোথায় যাচ্ছে এই চোরাই পণ্য?
ঢাকার মোতালেব প্লাজার নুরুল ইসলাম এবং মিঠু সিন্ডিকেটের কাছে নিয়মিত এসব মোবাইল ও ডিসপ্লে সরবরাহ করা হয়। এছাড়া গুলিস্তানের বিভিন্ন মার্কেটেও ছড়িয়ে পড়ছে এসব অবৈধ পণ্য। স্থানীয় বাসিন্দাদের মতে, হাসান হুজুর এই কারবারের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।

হাসান হুজুর ও প্রশাসনের বক্তব্য
নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে হাসান মোহাম্মদ বলেন, “আগে মোবাইল চোরাচালান করেছি এবং তখন পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করতে হয়েছে। তবে এখন আমি নিলামের পণ্য বিক্রি করি।” কসবার ‘লেংরা হাসান’ নামে আরেক বড় ব্যবসায়ীর সাথে নিজেকে গুলিয়ে না ফেলারও অনুরোধ করেন তিনি।

ব্রাহ্মণপাড়া থানার ওসি টমাস বড়ুয়া জানান, হাসান হুজুর নামে কাউকে তিনি চেনেন না। তবে বিষয়টি এখন নজরে আসায় দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চক্র চোরাইচোরাই পণ্যচোরাই ফোনচোরাই ফোন ব্যবসায়ীচোরাই ফোন সিন্ডিকেটচোরাই মার্কেটচোরাই মোবাইলচোরাই মোবাইল জব্দচোরাই মোবাইল বাংলাদেশমোতালেব প্লাজা

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুনের শেষ নাগাদ চীনা পণ্যের উপর শুল্ক কার্যকর করবে ট্রাম্প প্রশাসন
নির্বাচিত

জুনের শেষ নাগাদ চীনা পণ্যের উপর শুল্ক কার্যকর করবে ট্রাম্প প্রশাসন

আসছে সাশ্রয়ী মূল্য স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট সহ রেডমি এক্স
নির্বাচিত

আসছে সাশ্রয়ী মূল্য স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট সহ রেডমি এক্স

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে বিষয়ে নতুন নীতিমালার খসড়া বানাচ্ছে যুক্তরাষ্ট্র

টফির ভিআইপি প্যাকে ১০ হাজারের বেশি কনটেন্ট উপভোগের সুযোগ
টেলিকম

টফির ভিআইপি প্যাকে ১০ হাজারের বেশি কনটেন্ট উপভোগের সুযোগ

ডাকঘরেই মিলবে সরকারের সব ডিজিটাল সেবা
প্রযুক্তি সংবাদ

ডাকঘরেই মিলবে সরকারের সব ডিজিটাল সেবা

ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে
নির্বাচিত

ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ এপ্রিল ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

Techzoom.TV |
TechzoomTV