Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা
Share on FacebookShare on Twitter

টানা কয়েক বছর ধরে আশানুরূপ বিক্রি না হওয়ায় চলতি বছরের শেষ নাগাদ কোম্পানিটির বাজার থেকে বিদায় নেবে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দুই দশকেরও বেশি সময়ের ব্যবসার ইতি টানছে হোন্ডা। খবর জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি ব্যবসা বন্ধ করলেও হোন্ডা দক্ষিণ কোরিয়ায় মোটরসাইকেল ব্যবসা চালু রাখবে। কোম্পানিটি মনে করছে, এ খাতে এখনো প্রবৃদ্ধির ভালো সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে জনবল ও মূলধন মূলত মোটরসাইকেল খাতের উন্নয়নের পেছনেই ব্যয় করা হবে।

রয়টার্সের তথ্যানুযায়ী, ২০০৪ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় হোন্ডার গাড়ির যাত্রা শুরু হয়েছিল। ২০০৮ সালে সেখানে কোম্পানিটির ব্যবসা ছিল তুঙ্গে। তখন প্রায় ১২ হাজার গাড়ি বিক্রি হয়েছিল হোন্ডার। এর পরই হুন্দাই মোটরসের মতো স্থানীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য বাড়তে থাকে। প্রতিযোগিতার মুখে ২০২৫ সালে হোন্ডার গাড়ি বিক্রি নেমে আসে মাত্র দুই হাজার ইউনিটে।

বর্তমানে হোন্ডা সেখানে একর্ড সেডান ও সিআর-ভি স্পোর্ট ইউটিলিটি ভেহিকলসহ মোট চারটি মডেলের গাড়ি আমদানি করে বিক্রি করে।

হোন্ডা জানিয়েছে, গাড়ি বিক্রি বন্ধ হয়ে গেলেও বর্তমান গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিক্রি-পরবর্তী সেবা, যেমন গাড়ির নিয়মিত পরীক্ষা ও মেরামতের কাজগুলো কোম্পানিটি অব্যাহত রাখবে।

জাপানের দ্বিতীয় বৃহত্তম এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বর্তমানে তাদের ব্যবসায়িক কৌশল পুনর্মূল্যায়ন করছে। বিশেষ করে ইভি তৈরির দিকে বেশি নজর দিচ্ছে হোন্ডা। এদিকে গত মার্চে শেষ হওয়া অর্থবছর শেষে হোন্ডা বড় ধরনের নিট লোকসানের আশঙ্কা করছে। অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদন অনুযায়ী, দেড় হাজার কোটি ডলারের বিশাল বার্ষিক লোকসান ঘোষণা করতে যাচ্ছে জাপানের প্রখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। ১৯৫৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটিই হবে কোম্পানিটি প্রথম কোনো আর্থিক বিপর্যয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কোম্পানির নির্বাহী কর্মকর্তারা স্বেচ্ছায় পারিশ্রমিকের একটি অংশ কোম্পানিকে ফেরত দেয়ারও ঘোষণা দিয়েছেন।

ব্যবসায়িক মন্দার কারণে সনি গ্রুপ করপোরেশনের সঙ্গে হোন্ডার যৌথ উদ্যোগে গড়ে তোলা ইভি প্রকল্পের কাজও সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চীনে হোন্ডার চারটি কারখানার মধ্যে একটিতে পেট্রল চালিত গাড়ি উৎপাদন বন্ধ করে দেয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে আরো একটি কারখানায়ও উৎপাদন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা বৃদ্ধি ও স্থানীয় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় হোন্ডাকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বাজার থেকে বিদায় নেয়া কোম্পানির সে বৈশ্বিক কৌশল পরিবর্তনেরই একটি অংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোন্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি এসইউ ৭ উন্মোচন
অটোমোবাইল

শাওমির প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি এসইউ ৭ উন্মোচন

বাজারে এলো উড়ন্ত বাইক
অটোমোবাইল

বাজারে এলো উড়ন্ত বাইক

বাজাজের ইলেকট্রিক বাইক কিনতে লাইন লেগেছে
অটোমোবাইল

বাজাজের ইলেকট্রিক বাইক কিনতে লাইন লেগেছে

সুপারবাইক নিনজার নতুন ভার্সন আনলো কাওয়াসাকি
অটোমোবাইল

সুপারবাইক নিনজার নতুন ভার্সন আনলো কাওয়াসাকি

বাজারে আসছে হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬
অটোমোবাইল

বাজারে আসছে হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬

চীনের বাজারে টেসলার সঙ্গে টক্কর দেবে ভক্সওয়াগন
অটোমোবাইল

চীনের বাজারে টেসলার সঙ্গে টক্কর দেবে ভক্সওয়াগন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য
প্রযুক্তি সংবাদ

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে দেশে এনে...

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ এপ্রিল ২০২৬

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা

Techzoom.TV |
TechzoomTV