Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিওয়াইডির ইতিহাসে সবচেয়ে দামি গাড়ি ‘ইউ৯ এক্সট্রিম’, বিক্রি ২৭ লাখ ৬০ হাজার ডলারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 May 2026
বিওয়াইডির ইতিহাসে সবচেয়ে দামি গাড়ি ‘ইউ৯ এক্সট্রিম’, বিক্রি ২৭ লাখ ৬০ হাজার ডলারে
Share on FacebookShare on Twitter

চীনের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এবার নিজেদের সবচেয়ে দামি গাড়ি বিক্রির রেকর্ড গড়েছে।

প্রতিষ্ঠানটির বিলাসবহুল সাব-ব্র্যান্ড ‘ইয়াংওয়াং’-এর নতুন বিদ্যুচ্চালিত সুপারকার ‘ইউ৯ এক্সট্রিম’ বিক্রি হয়েছে ২ কোটি ইউয়ানের বেশি দামে (২৭ লাখ ৬০ হাজার ডলার)। বেইজিং অটো শো ২০২৬-এ সম্প্রতি গাড়িটি প্রদর্শন করা হয়। সেখানেই একটি গাড়ি বিক্রি হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

বিওয়াইডির ব্র্যান্ডিং ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক লি ইউনফেই বলেন, ‘‌এবারের প্রদর্শনীতে এটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ি।’

‘ইউ৯ এক্সট্রিম’ এখন পর্যন্ত বিওয়াইডির সবচেয়ে দামি গাড়ি। বিশ্বজুড়ে এ মডেলের মাত্র ৩০টি গাড়ি তৈরি করা হয়েছে। সীমিত উৎপাদনের মাধ্যমে গাড়িটিকে বিশেষ ও বিরল পণ্যে পরিণত করতে চায় প্রতিষ্ঠানটি।

গাড়িটির পারফরম্যান্স নিয়েও বড় দাবি করেছে বিওয়াইডি। কোম্পানির তথ্যানুযায়ী, গাড়িটি জার্মানির বিখ্যাত রেসিং ট্র্যাক ৬ মিনিট ৫৯ দশমিক ১৫৭ সেকেন্ডে ঘুরে শেষ করেছে। বিদ্যুচ্চালিত গাড়ির মধ্যে এটি অন্যতম দ্রুত সময় বলে দাবি করা হচ্ছে। এছাড়া চীনের ঝুঝৌ, ঝুহাই, চেংদু তিয়ানফু ও সাংহাইয়ের বিভিন্ন রেসিং সার্কিটেও গাড়িটি রেকর্ড গড়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও গাড়িটি বেশ শক্তিশালী। এতে রয়েছে তিন হাজার হর্সপাওয়ারের বেশি ক্ষমতার মোটর। ব্যবহার করা হয়েছে ১ হাজার ২০০ ভোল্টের বৈদ্যুতিক স্থাপনা। গাড়িটিতে বিওয়াইডির নিজস্ব ‘ডাইসাস-এক্স’ অ্যাকটিভ সাসপেনশন সিস্টেম রয়েছে। পাশাপাশি উন্নত কার্বন-সিরামিক ব্রেক ডিস্ক ব্যবহার করা হয়েছে।

একই প্রদর্শনীতে ইয়াংওয়াং আরেকটি বিলাসবহুল এসইউভি ‘ইউ৮এল’ও উন্মোচন করেছে। চার আসনের গাড়িটি অতিধনী গ্রাহকদের লক্ষ্য করে তৈরি। বাজারে এটি মার্সিডিজ-বেঞ্জের মেব্যাক জিএলএস ৬০০ মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটির সম্ভাব্য দাম ১৩ লাখ ইউয়ানের বেশি হতে পারে।

বিওয়াইডির প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে ইয়াংওয়াং মূলত কমসংখ্যক, কিন্তু উচ্চমূল্যের গাড়ির বাজার ধরতে কাজ করছে। প্রতিষ্ঠানটি গণহারে গাড়ি বিক্রির বদলে বিশেষ শ্রেণীর ক্রেতাদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

চীনের ইভি ডাটাট্র্যাকারের তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইয়াংওয়াং চীনের বাজারে ৯৪৫টি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশের বেশি বৃদ্ধি। তবে ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় বিক্রি কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অটোমোবাইল

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক সাইকেল

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি
অটোমোবাইল

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

সাইবারওয়ান ও সাইবারডগ রোবট দেখাবে শাওমি
অটোমোবাইল

সাইবারওয়ান ও সাইবারডগ রোবট দেখাবে শাওমি

একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার
অটোমোবাইল

একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার

আকর্ষণীয় মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে মিতসুবিশি এক্লিপ্স ক্রস
অটোমোবাইল

আকর্ষণীয় মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে মিতসুবিশি এক্লিপ্স ক্রস

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স...

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2026

বিওয়াইডির ইতিহাসে সবচেয়ে দামি গাড়ি ‘ইউ৯ এক্সট্রিম’, বিক্রি ২৭ লাখ ৬০ হাজার ডলারে

Techzoom.TV |
TechzoomTV