Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মে ২০২৬
প্রিমিয়ার ব্যাংক

প্রিমিয়ার ব্যাংক

Share on FacebookShare on Twitter

প্রিমিয়ার ব্যাংকের তিন মাসে শেয়ারপ্রতি শূন্য দশমিক ৮৭ টাকা করে নিট লোকসান হয়েছে ১০৭ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংকটির আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি শূন্য দশমিক ২৩ টাকা করে নিট ২৭ কোটি ৮৬ লাখ টাকা মুনাফা ছিল। এ হিসাবে ব্যাংকটির ব্যবসায় পতন ১৩৫ কোটি ৫৯ লাখ টাকা বা ৪৮৭ শতাংশ। নিট সুদজনিত আয় ও অন্যান্য আয় কমাকে মুনাফায় এই পতনের কারণ হিসেবে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নির্ভরযোগ্য একটি সূত্র বলেছে, ঋণ বিতরণে অনিয়ম ও আয় সংকোচনের প্রভাবে আর্থিকভাবে চাপে পড়ায় এই লোকসান হয়েছে।

ব্যাংকটির আগের বছরের প্রথম ৩ মাসে নিট সুদজনিত আয় ৯৬ কোটি ৮৬ লাখ টাকা থাকলেও এ বছরের একই সময়ে তা ঋণাত্মক ১২৪ কোটি ৩৬ লাখ টাকা। চলতি বছরের ৩ মাসে গ্রাহকদের আমানতের পেছনে ব্যাংকটির সুদজনিত ব্যয় ৬৯৭ কোটি ১৪ লাখ টাকা। একই সময়ে প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় ৫৭২ কোটি ৭৮ লাখ টাকা। ফলে ব্যাংকটির নিট সুদজনিত আয়ের পরিবর্তে ১২৪ কোটি ৩৬ লাখ টাকার লোকসান।

আগের বছর বিনিয়োগ থেকে ১৪৮ কোটি ৬৬ লাখ টাকা আয় হলেও এ বছরে তা কমে ১০৬ কোটি ১৬ লাখ টাকা। অপরিচালন আয় ৪১ কোটি ২১ লাখ টাকা থেকে কমে ২৬ কোটি টাকা। তবে ৪৯ কোটি ৬১ লাখ টাকার কমিশন আয় বেড়ে এ বছরের প্রথম ৩ মাসে ৬৬ কোটি ৯ লাখ টাকা। ব্যবসায় পতনে থাকা ব্যাংকটির পরিচালন ব্যয় আগের বছরের ৩ মাসের ২২৬ কোটি ৫২ লাখ টাকা থেকে কমে হয় ১৭৩ কোটি ৮৩ লাখ টাকা। বেতনাদি বাবদ খরচ ১০৩ কোটি ৮৪ লাখ টাকা থেকে কমে নেমে এসেছে ৮৭ কোটি ৯৬ লাখ টাকায়।

১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের প্রিমিয়ার ব্যাংকে ৭০৮ কোটি ৫৫ লাখ টাকার ঋণাত্মক সংরক্ষিত মুনাফা। গত ৩১ মার্চ ব্যাংকটি থেকে প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৯৪ কোটি ৯৭ লাখ টাকা। এ ছাড়া সরকারি সিকিউরিটিজে ৩ হাজার ৭৬৫ কোটি ১৩ লাখ টাকা ও অন্যান্য খাতে ১ হাজার ৩৯২ কোটি ৮২ লাখ টাকার বিনিয়োগ। এর বিপরীতে ব্যাংকটিতে গ্রাহকদের মুদারাবা সেভিংস ডিপোজিট ২ হাজার ৭৭০ কোটি ৯০ লাখ টাকা, ১৩ হাজার ৪৯৪ কোটি ৯৮ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ও ১৩ হাজার ৫০৯ কোটি ৯৭ লাখ টাকার চলতি ডিপোজিট রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিমিয়ার ব্যাংকলোকসানলোকসানে প্রিমিয়ার ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ও ফ্যানস’ ফেস্টিভ্যালে অপোর ফোনে ৭০০০ টাকা পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

‘ও ফ্যানস’ ফেস্টিভ্যালে অপোর ফোনে ৭০০০ টাকা পর্যন্ত ছাড়

নতুন বিনিয়োগকারী খুঁজছে ইভ্যালি
ই-কমার্স

নতুন বিনিয়োগকারী খুঁজছে ইভ্যালি

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

লাইভ শপিং চালু করবে টিকটক
ই-কমার্স

লাইভ শপিং চালু করবে টিকটক

ভালোবাসা দিবস উপলক্ষে ইফুড-এর ‘ভ্যালেন-ডাইন’ ক্যাম্পেইন
ই-কমার্স

ভালোবাসা দিবস উপলক্ষে ইফুড-এর ‘ভ্যালেন-ডাইন’ ক্যাম্পেইন

ইউসিবির সংস্কারপ্রক্রিয়ায় বাধা: প্রতারণার দায়ে ছয় পিটিশনারকে ১৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

ইউসিবির সংস্কারপ্রক্রিয়ায় বাধা: প্রতারণার দায়ে ছয় পিটিশনারকে ১৫ লাখ টাকা জরিমানা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মে ২০২৬

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV