Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2026
বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা
Share on FacebookShare on Twitter

ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া এসএমএস ও জাল ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি সাইবার অপরাধী চক্র। এসব বার্তায় থাকা ফিশিং লিংকে প্রবেশ করলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে দেশের সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে বিআরটিএ জানায়, অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ‘ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি’, ‘স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন’ কিংবা ‘আপনার বকেয়া জরিমানা আছে’—এ ধরনের বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে।

এসব বার্তার সঙ্গে ‘bsbrtcar-bdpay.sbs’, ‘bspbrtcar-govbd.online’, ‘bspbrtn-gov.cc’, ‘bspbrtcar-payfeebd.icu’, ‘bsp.brtagov.top’, ‘bsp.brta.vu/bd’, ‘bsp.brtas.vuwbd’, ‘bspbrtai-gov.cc’, ‘bsapqzc.lat’ ও ‘bsp.brtas.cfd’-এর মতো বিভিন্ন ফিশিং ওয়েবসাইটের লিংক যুক্ত করা হচ্ছে। জাল এসব সাইট বিআরটিএর সার্ভিস পোর্টালের আদলে তৈরি হলেও প্রকৃত সরকারি পোর্টাল bsp.brta.gov.bd-এর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়, সন্দেহজনক কোনো এসএমএসের লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য প্রদান না করা এবং কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকা জরুরি। একইসঙ্গে এ ধরনের প্রতারণার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানাতে বলা হয়েছে।

বিআরটিএর সতর্কবার্তা পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তরগুলোতেও সচেতনতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহজনক লিংকে প্রবেশ না করার বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের জাল ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারীর মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং তথ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। পরে এসব তথ্য ব্যবহার করে বড় ধরনের আর্থিক জালিয়াতি সংঘটিত হতে পারে।

বিআরটিএর নাম ব্যবহার করে পরিচালিত এই প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি বলেন, এটি সাধারণ গণবার্তা নয়; বরং যেসব মোবাইল নম্বরের সঙ্গে যানবাহনের নিবন্ধন তথ্য যুক্ত রয়েছে, তাদের কাছেই লক্ষ্যভিত্তিকভাবে এসব বার্তা পাঠানো হচ্ছে। ফলে কোনো না কোনোভাবে যানবাহন নিবন্ধনসংক্রান্ত তথ্য অপব্যবহার বা ফাঁস হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, বিআরটিএর অটোমেশন সিস্টেম, সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং পরিচালনাকারী সংস্থার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। একইসঙ্গে তথ্যভান্ডার ও অনলাইন সেবাগুলোর নিরাপত্তা দুর্বলতা রয়েছে কি না, তা দ্রুত পরীক্ষা করার আহ্বান জানান তিনি।

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নাগরিকদের অজানা বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা, ওটিপি, পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য কিংবা মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওটিপিপাসওয়ার্ডব্যাংক কার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার দেশেই তৈরি প্রাইভেটকার!
অটোমোবাইল

এবার দেশেই তৈরি প্রাইভেটকার!

বাংলাদেশে অ্যাসেম্বল হবে বিএমডব্লিউ-মার্সিডিজ, প্রস্তাব জার্মানির
অটোমোবাইল

বাংলাদেশে অ্যাসেম্বল হবে বিএমডব্লিউ-মার্সিডিজ, প্রস্তাব জার্মানির

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন করা যাবে না
অটোমোবাইল

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন করা যাবে না

বাজারে হিরোর নতুন বাইক
অটোমোবাইল

বাজারে হিরোর নতুন বাইক

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
অটোমোবাইল

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

বাজারে নতুন পালসার এলো
অটোমোবাইল

বাজারে নতুন পালসার এলো

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2026

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা

Techzoom.TV |
TechzoomTV