Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার
Share on FacebookShare on Twitter

দক্ষ নারী ও কিশোরীদের কর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবানের হিল ভিউ কনভেনশন সেন্টারে মঙ্গলবার, ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে “জব ফেয়ার ২০২৬”। পর্যটন, ব্যাংকিং, আইসিটি, রিটেইল ও আতিথেয়তা খাতের ২০টিরও বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়।

বিডিজবস, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সম্ভব জবস এবং সাইরু হিল রিসোর্টের মতো প্রতিটি প্রতিষ্ঠানের স্টলে ছিল সরাসরি সাক্ষাৎকার, সিভি যাচাই এবং ক্যারিয়ার পরামর্শের সুযোগ।
“স্বপ্নের সারথী- গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ” প্রকল্পের আওতায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ বাংলাদেশ।

কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে দারিদ্র্য, বাল্যবিবাহ, চলাফেরার সীমাবদ্ধতা এবং কাজের সুযোগের অভাব মেয়েদের শ্রমবাজারে প্রবেশের পথে এখনও বড় বাধা। এই বাস্তবতাকে সামনে রেখেই তৈরি হয়েছে স্বপ্নের সারথী প্রকল্প।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, “বান্দরবান জেলায় পর্যটন ও সেবা খাত দ্রুত বাড়ছে। দক্ষ জনবলের চাহিদা আছে, কিন্তু স্থানীয়ভাবে সেই যোগান এখনও কম। এই মেলা সেই ঘাটতি পূরণের একটি বাস্তব পদক্ষেপ।”

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা শবনাম বলেন, “প্রশিক্ষণ পাওয়া মেয়েরা কাজের সুযোগ পেলে দ্রুত নিজেদের প্রমাণ করতে পারে। এই মেলা সেই সুযোগটাই তৈরি করছে।”
প্রকল্প সমন্বয়কারী জাহিদ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষিত মেয়েদের জন্য বাস্তব কর্মসংস্থানের পথ তৈরি করা। এই জব ফেয়ার দক্ষ তরুণীদের সঙ্গে স্থানীয় নিয়োগদাতাদের সরাসরি যুক্ত করছে। আমরা চাই প্রতিটি মেয়ে যেন প্রশিক্ষণ শেষে সত্যিকারের একটা গন্তব্য খুঁজে পায়, সেটা হোক চাকরি বা নিজের কোনো উদ্যোগ। এই মেলা সেই সেতুটাই তৈরি করছে।”

প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪,১০০ জন নারী ও কিশোরীকে খাবার পরিবেশন, রিটেইল, হাউসকিপিং ও কম্পিউটার দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোবাইল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার ১,৩২০ জনের কাছে পৌঁছানো গেছে। পাশাপাশি “পাসপোর্ট টু আর্নিং” প্ল্যাটফর্মে ডিজিটাল দক্ষতা ও নেতৃত্বের প্রশিক্ষণ নিচ্ছেন ৫,৪০০ শিক্ষার্থী।
একই উদ্যোগে আগামী ১৮ জুন কক্সবাজারের হোটেল সি প্যালেসে আরও একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সেখানেও স্থানীয় ও জাতীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্বপ্নের চাকরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের নতুন প্রধান নির্বাহী শাও জি চিউ
নির্বাচিত

টিকটকের নতুন প্রধান নির্বাহী শাও জি চিউ

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে
নির্বাচিত

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা চালু হলো বাংলাদেশে
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা চালু হলো বাংলাদেশে

কারিগরি চাকরি মেলা
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি চাকরি মেলা

ইউটিউব দেখে সম্পর্কহীন ‘ই-বেবি’র জন্ম
সোশ্যাল মিডিয়া

ইউটিউব দেখে সম্পর্কহীন ‘ই-বেবি’র জন্ম

অভিজ্ঞতা ছাড়াই টেলিটকে চাকরির সুযোগ, বেতন ২৫৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

অভিজ্ঞতা ছাড়াই টেলিটকে চাকরির সুযোগ, বেতন ২৫৫০০

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!
প্রযুক্তি সংবাদ

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন
টেলিকম

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বাজারের মূল আকর্ষণ ছিল...

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুন ২০২৬

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার

Techzoom.TV |
TechzoomTV