Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 July 2026
কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষস্থানীয় রিটেইল ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম প্রিয়শপ দেশের ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়নের ধারাবাহিকতায় তাদের দোরগোড়ায় কোকা-কোলার পণ্য পৌঁছে দিয়ে একটি নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর রিটেইল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিচালনা করছে। গত এক মাসেরও বেশি সময় ধরে তুরাগ অঞ্চলে প্রিয়শপ ও কোকা-কোলার এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। প্রিয়শপ তার প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইন, হাব ও রুটভিত্তিক লজিস্টিকস ব্যবস্থা এবং বিস্তৃত রিটেইলার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তুরাগ, উত্তরা ও আশপাশের এলাকায় পণ্যের সহজলভ্যতা বাড়ানো, ডিস্ট্রিবিউশন কার্যক্রমকে আরও দক্ষ করা এবং দোকানিদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

প্রিয়শপ ও কোকা-কোলার এই অংশীদারিত্ব কোকা-কোলার জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড এবং প্রিয়শপের প্রযুক্তি-নির্ভর ডিস্ট্রিবিউশন অবকাঠামোকে একসাথে নিয়ে এসেছে। ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, বাজারে পণ্যের নিয়মিত জোগান দেওয়া এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করাই এই পার্টনারশিপের মূল লক্ষ্য।

প্রিয়শপ দেশজুড়ে ৪২টি হাবের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি খুচরা দোকানিদেরকে যুক্ত করে একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে। বিশ্বের বড় বড় ব্র্যান্ড এবং দেশীয় শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে সরাসরি রিটেইলারদের সাথে যুক্ত করে প্রিয়শপ পণ্যের প্রাপ্যতা, উন্নত লজিস্টিকস, ওয়ার্কিং ক্যাপিটাল ক্রেডিট, ডেটাভিত্তিক ব্যবসায়িক তথ্য এবং রিটেইল মিডিয়ার সুযোগের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের দৈনন্দিন ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধান এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ব্যবসা এগিয়ে নিতে সহায়তা করছে।

তুরাগ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন সহজেই কোকা-কোলার চারটি জনপ্রিয় ব্র্যান্ড কোকা-কোলা, স্প্রাইট, ফ্যান্টা এবং কিনলে-র স্টক সংগ্রহ করতে পারছেন। তুরাগ হাবের মাধ্যমে কোকা-কোলার এই জনপ্রিয় পণ্যগুলো দিয়ে তুরাগ এবং উত্তরার প্রায় ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি মানুষের চাহিদা পূরণ করছে প্রিয়শপ।

উত্তরা এবং এর আশপাশের এলাকার খুচরা বিক্রেতাদের সেবা দেওয়ার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে এই তুরাগ হাব। প্রিয়শপের অ্যাপ ও প্রযুক্তির সাহায্যে এই ঘনবসতিপূর্ণ এলাকার রিটেইলাররা এখন তাদের দোকানে বসেই সঠিক সময়ে কোকা-কোলা সকল পণ্য পেয়ে যাচ্ছেন।

তুরাগ হাবের এই কার্যক্রমের ফলে পণ্যের সরবরাহ বৃদ্ধি, বিক্রি বাড়াতে দারুণ পারফরম্যান্স এবং সঠিক রুটে দ্রুত পণ্য পৌঁছানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই উন্নয়নগুলো হাবের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সকে আরও শক্তিশালী করছে।

এই ব্যবস্থার ফলে পুরো ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া একদম সহজ হয়ে গেছে এবং পণ্য সংগ্রহের যে জটিলতা আগে ছোট দোকানদারদের ভোগাত, তা দূর হয়েছে। প্রিয়শপের অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম বা লাইভ সেলস, চাহিদা এবং ইনভেন্টরি বা স্টকের ডেটা পাওয়া যায়। এর ফলে রিটেইলার এবং ব্র্যান্ড ম্যানেজার উভয় পক্ষই দ্রুত এবং সঠিক সময়ে পণ্য রিস্টক বা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছেন।

প্রিয়শপের উন্নত ‘হাব-অ্যান্ড-রুট’ ডেলিভারি মডেলের কারণে প্রতিটি অর্ডার তুরাগ হাব থেকে সরাসরি এবং দ্রুততম সময়ে কোনো ঝামেলা ছাড়াই রিটেইলারের দোকানের দোরগোড়ায় পৌঁছে যায়।

এই যৌথ উদ্যোগটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বাজারের পারফরম্যান্স, রিটেইলারদের চাহিদা এবং ডেলিভারির গতি প্রতিনিয়ত পর্যালোচনা করে কোকা-কোলা এবং রিটেইলার উভয় পক্ষের জন্যই একটি টেকসই ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, “এটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটি বড় মাইলফলক। কোকা-কোলার মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড যখন প্রিয়শপকে বেছে নেয়, তখন তা আমাদের গড়ে তোলা ইকোসিস্টেম এবং লাখ লাখ রিটেইলারের আমাদের প্রতি থাকা আস্থারই প্রমাণ দেয়।”

প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মণ্ডল যোগ করেন, “আমরা ২৯৬টিরও বেশি ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছি এবং আমাদের ৪২টি হাবের মাধ্যমে পণ্যগুলোকে সহজলভ্য করে তুলেছি। এর মাধ্যমে আমরা লাখ লাখ ক্ষুদ্র ব্যবসা মালিকদের হাত ধরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

প্রতিটি পণ্যের বা এসকেইউ (SKU) লেভেলের পারফরম্যান্স ট্র্যাকিং, রিটেইলারদের জন্য বিশেষ আর্থিক সুবিধা এবং দক্ষ ডেলিভারি মডেলের মাধ্যমে প্রিয়শপ কোকা-কোলাকে বাজারে আরও বড় পরিসরে পৌঁছাতে সাহায্য করছে এবং রিটেইলারদের দিচ্ছে ব্যবসার উন্নতির একটি নির্ভরযোগ্য পথ।

বাংলাদেশের প্রায় ৫০ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (MSME) দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। প্রিয়শপ প্রযুক্তি এবং ডিস্ট্রিবিউশন অবকাঠামো তৈরির মাধ্যমে দেশের ব্র্যান্ড, রিটেইলার এবং সাধারণ মানুষের মাঝে এই সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শক্তিশালী হাব অপারেশন, দক্ষ নেতৃত্ব, ডেটা-ভিত্তিক কার্যক্রম এবং প্রতিনিয়ত সেবার মান উন্নয়নের মাধ্যমে প্রিয়শপের লক্ষ্য হলো বাংলাদেশের রিটেইল ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ এবং টেকসই করে গড়ে তোলা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিয়শপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছবিতে পুরান ঢাকায় দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন
ই-কমার্স

শেষ হলো বড় পরিসরে দেশীয় পণ্যের এক্সিবিশন ও মিটআপ

৩৪ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-ক্যাব
ই-কমার্স

৩৪ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-ক্যাব

ই-অরেঞ্জের মালিকসহ তিন জন ৫ দিনের রিমান্ডে
ই-কমার্স

ই-অরেঞ্জের মালিকসহ তিন জন ৫ দিনের রিমান্ডে

ই-কমার্স তরুণ প্রজন্মের কাছে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে : স্পিকার
ই-কমার্স

ই-কমার্স তরুণ প্রজন্মের কাছে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে : স্পিকার

কর্মীদের অগ্রিম বেতন দিয়ে লকডডাউন হলো অনলাইন শপ রকমারি
ই-কমার্স

কর্মীদের অগ্রিম বেতন দিয়ে লকডডাউন হলো অনলাইন শপ রকমারি

ই-কমার্স

ব্যাপক মূল্যছাড়ে দারাজে শুরু হল বৈশাখী মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
প্রযুক্তি সংবাদ

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

দেশে একের পর এক হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি...

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2026

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix