চলতি সপ্তাহে রাজধানীর প্রযুক্তি বাজারগুলোতে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, গ্রাফিক্স কার্ড ও মনিটরসহ বেশিরভাগ যন্ত্রাংশের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে বহনে সুবিধাজনক এক্সটার্নাল বা বহনযোগ্য হার্ডডিস্কের দাম। ব্র্যান্ড ও ধারণক্ষমতা ভেদে এ ধরনের হার্ডডিস্কের দাম প্রায় এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর একাধিক কম্পিউটার বাজার ঘুরে জানা গেছে, সব ধরনের মডেলের দাম না বাড়লেও জনপ্রিয় ব্র্যান্ডগুলোর বেশি ক্যাপাসিটির বহনযোগ্য হার্ডডিস্কগুলোর বাজারমূল্য ঊর্ধ্বমুখী। তবে এই অনুষঙ্গটি ছাড়া পিসির অন্যান্য অধিকাংশ যন্ত্রাংশের দাম গত সপ্তাহের লেভেলেই স্থিতিশীল রয়েছে।
ঢাকার প্রযুক্তি বাজার থেকে সংগৃহীত কম্পিউটার যন্ত্রাংশের চলতি দরদাম নিচে তুলে ধরা হলো:
প্রসেসর (Processor)
ইন্টেল (Intel): কোর আল্ট্রা-৯ ২৮৫কে (৫.৭০ গি.হা.) ৭২,০০০ টাকা, কোর আই-৯ ১৪তম প্রজন্ম ৫৫,০০০ টাকা, কোর আল্ট্রা-৭ ২৬৫কে ৩৫,৫০০ টাকা, কোর আই-৭ ১৪তম প্রজন্ম ৪৮,০০০ টাকা, কোর আই-৭ ১৩তম প্রজন্ম ৪৩,০০০ টাকা, কোর আল্ট্রা-৫ ২৪৫ কেএফ ৩৮,০০০ টাকা, কোর আই-৫ ১৪৬০০কেএফ ৩৮,০০০ টাকা, কোর আই-৫ ১৩তম প্রজন্ম ১৯,৫০০ টাকা এবং কোর আই-৩ ১৩তম প্রজন্ম ১৬,৫০০ টাকা।
এএমডি (AMD): রাইজেন-৯ ৭৯৫০এক্স ৪৭,৫০০ টাকা, রাইজেন-৭ ৫৭০০জি (৩.৮-৪.৬ গি.হা.) ১৯,০০০ টাকা, রাইজেন-৭ ৫৭০০জি (৪.৬ গি.হা.) ২২,০০০ টাকা এবং রাইজেন-৫ ৫৬০০জি ১৬,০০০ টাকা।
মাদারবোর্ড (Motherboard)
আসুস: প্রাইম এইচ৬১০এম (DDR4) ১০,৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস ১৮,৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (DDR5, Wi-Fi 7) ৩৭,৯০০ টাকা।
গিগাবাইট: বি৭৬০এম গেমিং এক্স ২০,০০০ টাকা, বি৪৫০এম কে (AMD) ৮,৯০০ টাকা।
এমএসআই: প্রো এইচ৬১০এম-জি ১১,০০০ টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮,৫০০ টাকা।
র্যাম (RAM)
করজেয়ার: ভেনজিন্স এলপিএক্স ৮জিবি (DDR4) ৭,৪০০ টাকা, ১৬জিবি ১৩,০০০ টাকা, ভেনজিন্স আরজিবি ১৬জিবি (DDR5) ২৭,৫০০ টাকা।
জিস্কিল: ট্রাইডেন্ট জেড আরজিবি ৮জিবি (DDR4) ৭,৫০০ টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬জিবি (DDR5) ৩০,৫০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৫ নিও ৩২জিবি (DDR5) ৬৪,০০০ টাকা।
কিংস্টন: ফিউরি ৮জিবি (DDR4) ৮,০০০ টাকা, ১৬জিবি ১৬,৭০০ টাকা, ফিউরি আরজিবি ১৬জিবি (DDR5) ৩০,০০০ টাকা, ৩২জিবি ৬০,০০০ টাকা।
হার্ডডিস্ক ও এসএসডি (HDD & SSD)
অভ্যন্তরীণ এইচডিডি: সিগেট বারাকুডা ২ টিবি ১৭,২০০ টাকা, ৪ টিবি ২২,৫০০ টাকা, আইরনের উলফ প্রো ৮ টিবি ৪০,০০০ টাকা। তোশিবা ২ টিবি ১৪,০০০ টাকা ও ৪ টিবি ১৭,৫০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক: ডব্লিউডি মাই পাসপোর্ট ১ টিবি ১০,৫০০ টাকা, ২ টিবি ১৩,০০০ টাকা, ৪ টিবি ১৭,৫০০ টাকা। ট্রান্সসেন্ড স্টোরজেট ১ টিবি ১৩,৫০০ টাকা, ২ টিবি ১৭,৫০০ টাকা, ৪ টিবি ৩০,২০০ টাকা।
এসএসডি: স্যামসাং পিএম ৯৯১এ ২৫৬ জিবি ৪,৮০০ টাকা, ৯৯০ প্রো ১ টিবি ২৪,৭০০ টাকা, ২ টিবি ৪০,০০০ টাকা। টিম এমপি৩৩ ২৫৬ জিবি ৬,৭০০ টাকা, ১ টিবি ১৭,০০০ টাকা। এইচপি ইএক্স৯০০ ৫১২ জিবি ১২,০০০ টাকা, এফএক্স ৯০০ প্লাস ১ টিবি ১৫,৫০০ টাকা।
গ্রাফিক্স কার্ড (Graphics Card)
গিগাবাইট: জিটি ১০ ৩০ ২জিবি ১১,৫০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ৬জিবি ৩০,০০০ টাকা, ৮জিবি ৩৪,০০০ টাকা।
এমএসআই: আরটিএক্স ৫০৮০ ১৬জিবি ২,০০,০০০ টাকা, আরটিএক্স ৩০৬০ ১২জিবি ৪৯,৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ১৬জিবি ৬৭,০০০ টাকা।
ওসিপিসি: আরটিএক্স ৫০৫০ ৮জিবি ৪৩,৯০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ৮জিবি ৩৩,৯০০ টাকা।
মনিটর (Monitor)
আসুস: ২৪ ইঞ্চি ভিওয়াই২৪৯এইচজিআর ১৫,০০০ টাকা, টাফ গেমিং ২৪.৫ ইঞ্চি ২৫,০০০ টাকা।
এইচপি: ১৯.৫ ইঞ্চি ১৩,০০০ টাকা, ২২ ইঞ্চি ১৬,০০০ টাকা, ২৪ ইঞ্চি ১৭,০০০ টাকা, ২৭ ইঞ্চি প্রফেশনাল এলিট ডিসপ্লে ২৭,০০০ টাকা।
ডেল ও এমএসআই: ডেল ২২ ইঞ্চি ১২,৯০০ টাকা, প্রো ২৪ ইঞ্চি ৩০,৫০০ টাকা। এমএসআই ২২ ইঞ্চি ১১,২০০ টাকা, ২৪.৫ ইঞ্চি ১৯,৫০০ টাকা।
অন্যান্য অনুষঙ্গ
কিবোর্ড ও কেসিং: লজিটেক কে১২০ ৭৭০ টাকা, রয়েল ক্লুজ মেকানিক্যাল কেমিং ৪,৫০০ থেকে ৫,৭০০ টাকা। বিভিন্ন ব্র্যান্ডের কেসিং ১,০০০ থেকে ৩৮,৮০০ টাকা পর্যন্ত।
প্রিন্টার ও রাউটার: এইচপি স্মার্ট ট্যাংক ১৯,৩০০ টাকা, এপসন এল৩২১০ ১৮,০০০ টাকা। টিপি-লিংক সিঙ্গেল ব্যান্ড ১,৫০০ টাকা, ডুয়াল ব্যান্ড গিগাবিট ৩,২০০ টাকা।
ইউপিএস ও অ্যান্টিভাইরাস: ম্যাক্সগ্রিন ৬৫০ ভিএ ৩,৩০০ টাকা, অ্যাপোলো ১২০০ ভিএ ৬,৬০০ টাকা। ক্যাসপারস্কি ১ ইউজার ৬০০ টাকা এবং ইসেট ১ ইউজার ৪৫০ টাকা।




















