Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিআরএসের অর্থে অনিয়ম ও কর ফাঁকি: রবির ওপর ৩৩ কোটি টাকার কর-ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 July 2026
আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
Share on FacebookShare on Twitter

টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি আজিয়াটা পিএলসি’ (Robi Axiata PLC)-র ২০১৯ সালের পরিচালনা করা ‘স্বেচ্ছা অবসর স্কিম’ বা ভিআরএস (VRS)-এর আওতায় কর্মী সুবিধা পরিশোধে গুরুতর অনিয়ম ও কর পরিহারের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের নিজস্ব ‘এমপ্লয়ি গ্র্যাচুইটি ফান্ড’ (Employee Gratuity Fund) ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টিকে ঘিরে এখন অনুসন্ধানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, মূল কর, সুদ এবং জরিমানা মিলিয়ে রবির ওপর প্রায় ৩৩ কোটি ৭ লাখ টাকার সম্ভাব্য আর্থিক ও আইনি দায় তৈরি হতে পারে।

যেভাবে তৈরি হলো অনিয়মের অভিযোগ
নথি ও প্রাপ্ত তথ্যের সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রবির ভিআরএস স্কিম কার্যকর করা হয়, যার অধীনে ২২১ জন কর্মী প্রতিষ্ঠান ছেড়ে যান। তাদের বিদায়কালীন সুবিধা হিসেবে মোট ৩৮ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ২৬৮ টাকা ‘এক্স-গ্রেশিয়া পেমেন্ট’ (Ex-gratia Payment) হিসেবে নির্ধারণ করা হয়।

তবে অভিযোগ উঠে, এর একটি বড় অংশ—অর্থাৎ ২৪ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ১১৬ টাকা অবৈধভাবে ‘রবি এমপ্লয়ি গ্র্যাচুইটি ফান্ড’ থেকে পরিশোধ করা হয়।

পারকুইজিট কর পরিহার: অর্থটি প্রকৃত বিচারে করযোগ্য ‘এক্স-গ্রেশিয়া’ বা চাকরি-সংক্রান্ত অতিরিক্ত আর্থিক সুবিধা হওয়া সত্ত্বেও তাকে করমুক্ত ‘গ্র্যাচুইটি সুবিধা’ হিসেবে হিসাবভুক্ত করা হয়। এর ফলে প্রযোজ্য ৪৫ শতাংশ পারকুইজিট কর পরিশোধ করা হয়নি, যার মাধ্যমে আনুমানিক ১৭ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ঝুঁকি সৃষ্টি করা হয়।

ব্যক্তিগত আয়কর ফাঁকি: এ প্রক্রিয়ায় অর্থ গ্রহণকারী ২২১ জন কর্মীরও ব্যক্তিগত আয়কর পরিশোধে বড় ধরণের আড়াল তৈরি হয়েছে।

উপলব্ধ নথি ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বয়ান থেকে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতেই ভিআরএসের অর্থ পরিশোধে গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারের বৈধতা নিয়ে অভ্যন্তরীণ প্রশ্ন ওঠে।

কোম্পানির সাবেক হেড অব পিপল এক্সিলেন্স এবং গ্র্যাচুইটি ট্রাস্টি বোর্ডের তৎকালীন সদস্য মারুফ উল আলম চৌধুরী বিষয়টির তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি জানান, এনবিআরের পূর্বানুমোদন এবং ট্রাস্টি ডিড (Trustee Deed) সংশোধন ছাড়া গ্র্যাচুইটির নামে এই অর্থ দেওয়া সম্পূর্ণ বেআইনি ছিল।

তিনি অভিযোগে উল্লেখ করেন, “তৎকালীন শীর্ষ কর্মকর্তা শাহেদ আলমের হস্তক্ষেপে এবং কম্পেনসেশন অ্যান্ড রিওয়ার্ডস বিভাগের দায়িত্বপ্রাপ্ত তাসনুভা জামানের (বর্তমানে রবির ডিরেক্টর, পিপল অ্যান্ড অর্গানাইজেশন এক্সপার্টিজ) মাধ্যমে ট্রাস্টি বোর্ডের পরামর্শ উপেক্ষা করে এই অর্থ পরিশোধ করা হয়।”

পরবর্তীতে ২০২০ সালের মে মাসে তড়িঘড়ি করে ট্রাস্টি ডিডে সংশোধন এনে এনবিআরের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। এনবিআর ১৫ জুলাই ২০২০ তারিখ থেকে সেই সংশোধনী কার্যকর হিসেবে অনুমোদন দেয়। তবে কর আইন বিশেষজ্ঞদের মতে, অনুমোদনটি ২০২০ সালের জুলাই থেকে কার্যকর হওয়ায় তা ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের অতীত লেনদেনকে কোনোভাবেই কভার বা আইনগত বৈধতা দেয় না।

জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) নিশ্চিত করেছেন যে, ভিআরএস পেমেন্টের প্রকৃত ধরণ ও করগত আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন, “কোনো অর্থকে খাতায় গ্র্যাচুইটি হিসেবে লিখলেই তা করমুক্ত হয়ে যায় না। সংশোধিত ডিডের অনুমোদন অতীতে করা অনিয়মকে বৈধতা দিতে পারে না। চূড়ান্ত তদন্ত শেষে প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী কর, বিলম্ব সুদ ও জরিমানা আদায় করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন এই অনিয়মকে কেবল কর ফাঁকি নয়, বরং করপোরেট গভর্ন্যান্স ও নৈতিকতার বড় ঘাটতি হিসেবে দেখছেন। তিনি বলেন, “এমপ্লয়ি গ্র্যাচুইটি ফান্ড একটি সংরক্ষিত ট্রাস্ট ফান্ড। ভুল নিয়মে কোটি কোটি টাকা পরিশোধের খেসারত দিতে হলে রবির নিট মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে। এতে চলতি কর্মীবৃন্দের মুনাফার অংশ (WPPF) এবং শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ক্ষতিগ্রস্ত হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কর ফাকিরবিরবি কর ফাঁকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মোবাইলের কলড্রপে ক্ষতিপূরণ দিতে হবে’
টেলিকম

‘মোবাইলের কলড্রপে ক্ষতিপূরণ দিতে হবে’

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির
টেলিকম

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

আইওটি এক্সপেরিয়েন্স জোন চালু করল গ্রামীণফোন
টেলিকম

আইওটি এক্সপেরিয়েন্স জোন চালু করল গ্রামীণফোন

অনুমোদন ছাড়াই ৭৮৫ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে ১৭ আইএসপি
টেলিকম

অনুমোদন ছাড়াই ৭৮৫ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে ১৭ আইএসপি

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা
টেলিকম

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

Load More

ট্রেন্ডিং টপিক

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2026

ভিআরএসের অর্থে অনিয়ম ও কর ফাঁকি: রবির ওপর ৩৩ কোটি টাকার কর-ঝুঁকি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix