Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৯.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় প্রান্তিকে রবির লাভ ৮৬.৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ অক্টোবর ২০২১
বাসা থেকে কাজ করবেন রবির কর্মীরা
Share on FacebookShare on Twitter

রবির বর্তমানে সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৩০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৫ শতাংশ। এই গ্রাহককে সেবা দিয়ে ৮৬ দশমিক ৫ কোটি টাকা কর পরবর্তী মুনাফা (পিএটি) নিয়ে বছরের তৃতীয় প্রান্তিক শেষ করেছে রবি ।

প্রতিষ্ঠানটির দাবি ২ শতাংশ ন্যূনতম টার্নওভার কর না থাকলে, এর পরিমাণ হতো ১২৮ দশমিক ২ কোটি টাকা। ফোরজিতে আধিপত্য, গত প্রান্তিক থেকে এ প্রান্তিকে কর পরবর্তী মুনাফা (পিএটি) বৃদ্ধির হার ৮৫ দশমিক ৪ শতাংশ; ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ ৭৪ শতাংশ ডাটা ব্যবহারকারী

তৃতীয় প্রান্তিকে কোম্পানির পিএটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৮৫ দশমিক ৪ শতাংশ এবং ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় ১২২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে । গত বছরের প্রথম নয় মাসের তুলনায় এ বছরের প্রথম নয় মাসে রবি’র পিএটি বেড়েছে ৪৪ দশমিক ৩ শতাংশ ।

স্থিতিশীল ঊর্ধ্বগামী রাজস্ব এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে বছরের প্রথম নয় মাসে অপারেটরটির পিএটি পৌঁছেছে ১৬৭ দশমিক ৪ কোটি টাকায় । আজ রবিবার (৩১ অক্টোবর, ২০২১) এক ডিজিটাল সাংবাদিক সম্মেলনে এ বছরের তৃতীয় প্রান্তিকের ফলাফল ঘোষণার সময় এসব তথ্য জানিয়েছে অপারেটরটি।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় রবি’র ফোরজি গ্রাহক সংখ্যা তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। তবে ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় রবি’র ফোরজি গ্রাহক সংখ্যা ৫১ দশমিক ১ শতাংশ বেড়েছে। মোট ৫ কোটি ৩০ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ২ কোটি ২৪ লাখ গ্রাহক ফোরজি সেবার আওতায় এসেছে। এছাড়া অপারেটরটির ৭৪ শতাংশ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন যা এ খাতে সর্বোচ্চ।

২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রবি’র গ্রাহক সংখ্যা ৫ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে রবি’র গ্রাহক সংখ্যা ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে রবি’র মোট গ্রাহক দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৫ শতাংশ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবি’র রাজস্ব আয় ২ হাজার ৮৫ কোটি টাকায় পৌঁছেছে। এটি দ্বিতীয় প্রান্তিক থেকে ২ দশমিক ৭ শতাংশ বেশি । আর গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) রবি’র রাজস্ব দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭ কোটি টাকা।

গত প্রান্তিকের তুলনায় ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ রবি’র ইবিআইটিডিএ দাঁড়িয়েছে ৮৬১ দশমিক ২ কোটি টাকা । তবে ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় ইবিআইটিডিএ ৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি প্রান্তিক শেষে ইবিআইটিডিএ মার্জিন দাঁড়িয়েছে ৪১ দশমিক ৩ শতাংশে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১৭ টাকা যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ০.০৯ টাকা এবং গত বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ০.০৮ টাকা । তবে চলতি বছরের প্রথম নয় মাসের জন্য (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস ছিল ০.৩২ টাকা।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৬৫০ দশমিক ৭ কোটি টাকা মূলধন বিনিয়োগ করার মাধ্যমে বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি’র মোট মূলধন বিনিয়োগ ১ হাজার ৩৮৬ কোটি টাকায় পৌঁছেছে। রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ১১৯ কোটি টাকা যা এই প্রান্তিকের মোট রাজস্বের ৫৩ দশমিক ৭ শতাংশ ।

বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৩ হাজার ৩৭৩ কোটি টাকা, যা এই সময়ে কোম্পানির মোট রাজস্বের ৫৫ দশমিক ৬ শতাংশ । চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে রবি’র ১৪ হাজার ৪৬৬টি সাইট ছিল।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও, এম রিয়াজ রশীদ বলেন,“ এই বছরের প্রতি প্রান্তিকেই আমাদের মুনাফা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমরা খুবই আনন্দিত । তবে, এটা খুবই হতাশাজনক যে প্রথম নয় মাসে আমাদের কর পরবর্তী মুনাফা (পিএটি) ১৬৭ দশমিক ৪ কোটি টাকার পরিবর্তে ২৮৯ দশমিক ৩ কোটি টাকা হতে পারত, যদি ২ শতাংশ ন্যূনতম টার্নওভার কর আমাদের উপর আরোপ করা না হতো। যার ফলে আমাদের শেয়ারহোল্ডাররা কোম্পানিতে তাদের বিনিয়োগের প্রাপ্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।”

ডিজিটাল ফ্রন্টে, রবি’র ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ ৭৪ শতাংশ ডাটা ব্যবহারকারী থাকার বিষয়ে রিয়াজ উচ্ছ্বাস প্রকাশ করেন । তিনি আরও উল্লেখ করেন ৪২ শতাংশ রবি স্মার্টফোন এবং ডাটা ব্যবহারকারী গ্রাহকরা কোম্পানির সেলফ-কেয়ার অ্যাপ ব্যবহার করে সক্রিয়ভাবে তাদের পছন্দসই বিভিন্ন সেবা উপভোগ করছেন। এছাড়াও, গত বছরের তুলনায় ডিজিটাল কাস্টমার টাচপয়েন্টে গ্রাহকের যোগাযোগ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর দ্বারা এটি স্পষ্ট যে রবি তার ডিজিটাল লক্ষ্যমাত্রার দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।

এসএমপি বিধিমালাগুলোর অকার্যকর প্রয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, “অবিলম্বে এসএমপি বিধিমালাগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, এই ইন্ডাস্ট্রির দ্রুত বিকাশমান প্রকৃতির কারণে এসএমপি বিধিমালাগুলোর কোনো কার্যকারিতা থাকবে না। এই অবস্থায়, ভবিষ্যতে মার্কেটে চার অপারেটর কতক্ষণ টিকে থাকতে পারবে তা একটি উদ্বেগের বিষয় ।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

র‍্যানসমওয়্যার হামলা কমলেও তথ্য পুনরুদ্ধারের ব্যয় হয়েছে মিলিয়ন ডলার: সফোস প্রতিবেদন
নির্বাচিত

র‍্যানসমওয়্যার হামলা কমলেও তথ্য পুনরুদ্ধারের ব্যয় হয়েছে মিলিয়ন ডলার: সফোস প্রতিবেদন

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবে এআই
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবে এআই

মালবহনের জন্য নতুন স্কুটার আনলো কোমাকি
অটোমোবাইল

মালবহনের জন্য নতুন স্কুটার আনলো কোমাকি

ক্ল্যামশেল ডিজাইনে আসতে পারে অ্যাপলের দ্বিতীয় ফোল্ডেবল
নির্বাচিত

ক্ল্যামশেল ডিজাইনে আসতে পারে অ্যাপলের দ্বিতীয় ফোল্ডেবল

ফ্যাক্ট-চেকিং বন্ধ করতে যাচ্ছে মেটা, চালু হচ্ছে ‘কমিউনিটি নোটস’
প্রযুক্তি সংবাদ

ফ্যাক্ট-চেকিং বন্ধ করতে যাচ্ছে মেটা, চালু হচ্ছে ‘কমিউনিটি নোটস’

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’
প্রযুক্তি সংবাদ

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের
টেলিকম

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix