Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
Share on FacebookShare on Twitter

প্রথম দিনে অসাধারণ সাড়া পাওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় দিনের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’। ছুটির দিনে প্রদর্শনী শুরুর আগেই দর্শনার্থীরা হাজির হন, এরপর একে একে প্রবেশ করেন ভেতরে। প্রথম দিন বৃহস্পতিবার প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পকে শুধু আমদানিনির্ভর বাজার হিসেবে না দেখে উৎপাদন, রপ্তানি এবং দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

প্রথম দিন প্রদর্শনী প্রাঙ্গণে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল। বিভিন্ন দেশের প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্যের পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন এবং স্কিনকেয়ার-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ছিল প্রদর্শনীতে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য ছিল নেটওয়ার্কিংয়ের সুযোগও। আজ দ্বিতীয় দিনেও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও ব্যবসায়িক নেটওয়ার্কিং কার্যক্রম থাকবে।

এবারের কসমেটিকা ঢাকায় বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপানসহ ১৬ দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে শতাধিক স্টলে কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, ফ্র্যাগরেন্স, গ্রুমিং ও পার্সোনাল কেয়ার পণ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, ‘দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনেই দেশি-বিদেশি অংশগ্রহণকারী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এই খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। কসমেটিকা ঢাকা সেই সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।’

দ্বিতীয় দিনে রয়েছ ‘ইন্ডাস্ট্রি টক: দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্যানেল আলোচনা। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আলোচনায় খাতটির দেশি-বিদেশি বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেবেন।

আজ দ্বিতীয় দিনে প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেত্রী সাবিলা নূর, শবনব ফারিয়াসহ বেশ কয়েকজনের। এর আগে প্রথম দিনের আয়োজনে মডেল ও অভিনেত্রী অথৈইয়ের উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে।

আয়োজকদের আশা, প্রদর্শনীটি দেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরিতে ভূমিকা রাখবে।

আয়োজনের স্ট্র্যাটেজিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে হাল ফ্যাশন; মিডিয়া পার্টানর আগামীর সময় ও প্রতিদিনের বাংলাদেশ; ব্রডকাস্ট পার্টনার বাংলাভিশন এবং অনলাইন পার্টনার বাংলানিউজ২৪ ডটকম, বাংলাটেলিগ্রাফ।

প্রদর্শনীটি ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোমলি ফুড বিডির কাস্টমার মিট-আপে হলুদের বউ
ই-কমার্স

হোমলি ফুড বিডির কাস্টমার মিট-আপে হলুদের বউ

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

আচমকা স্থগিত ই-ক্যাব নির্বাচন: ভোটের ১৭ দিন আগেই থেমে গেল প্রস্তুতি
ই-কমার্স

আচমকা স্থগিত ই-ক্যাব নির্বাচন: ভোটের ১৭ দিন আগেই থেমে গেল প্রস্তুতি

ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট
ছাড় ও অফার

ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট

নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষায় ১০টি টিপস
ই-কমার্স

নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষায় ১০টি টিপস

দারাজে বিশাল গরুর হাট
ই-কমার্স

দারাজে বিশাল গরুর হাট

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

ব্যবসায়ীদের হয়রানি কমানো ও ব্যবসার পরিবেশ সহজ করতে...

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ সেপ্টেম্বর ২০২৬

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix