Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“নাহ চাকরি নয়,নিজ প্রতিষ্ঠানে আঁকাই হবে আমার পেশা”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
“নাহ চাকরি নয়,নিজ প্রতিষ্ঠানে আঁকাই হবে আমার পেশা”
Share on FacebookShare on Twitter

গুটিপোকা ও ব্যাড হ্যাবিটের স্বত্তাধিকারী আফসানা সুমী বর্তমানে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বসবাসরত। ইডেন মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক – স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। এরপর কেন রং-তুলির সাথে ক্যারিয়ার গড়লেন সে গল্প নিয়ে আফসানা সুমীর সাক্ষাৎকার নিয়েছেন টেকজুমের প্রতিবেদক মেহজাবীন রাখী।

টেকজুমঃ উদ্যোক্তা জীবনের শুরুর অধ্যায় জানতে চাই।
আফসানা সুমীঃ
ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতাম। পড়ায় ফাঁকি দিয়ে ছবি আকঁতাম। সবসময়ই বকা খেতাম এজন্য,মায়ের নকশা করা জামা আর আমার একটু-আকটু তুলির আঁচড়, এভাবেই কাটছিল দিন।বন্ধুদের জামাতেও একেঁ দিতাম, ইডেনের হলে বসে অ্যাক্রেলিকে তুলি ডুবিয়ে এই একটা শখের চর্চাই চলতো আমার। সেই সময় বন্ধুরা মিলে প্রথম একটি উদ্যোগ নিই। চার জনের অর্থ বিনিয়োগ, আমার ডিজাইন আর সেই ডিজাইন পোশাকে সবাই মিলে তুলে আনা এই ছিল পরিকল্পনা। নানান কারণে সেই উদ্যোগ অসফল হয়।

দীর্ঘসময় পর ২০১৩ সালের ২২ জুলাই গুটিপোকার জন্ম হয়।এর আগে দুই বছর চাকরিও করেছিলাম যা স্নাতকোত্তর পরীক্ষার সময় ছেড়ে দিই।হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছি, ব্যাংকার হওয়াই ছিল জীবনের লক্ষ্য।আমার শখের উদ্যোগকে পেশাদারিত্বে পরিণত করেন আমার ক্রেতা,বন্ধু শুভাকাঙ্ক্ষীরা। তাদের উৎসাহ, অনুপ্রেরণা, প্রশংসা আমাকে আত্মবিশ্বাস দেয়। এক সময় ভাবতে শিখি, নাহ চাকরি নয়, নিজ প্রতিষ্ঠানে ছবি আকাঁই হবে আমার পেশা।

টেকজুমঃ পেশাদারিত্বের জন্য ক্যারিয়ারে ই-কমার্স বিজনেসকেই কেন পছন্দ হলো?
আফসানা সুমীঃ
কারণ আমি কিছুটা অন্তর্মুখী। সরাসরি ক্রেতাদের সাথে কথা বলা, পণ্য বিক্রী করা আমার কাছে বেশ কঠিন লাগত। বিশেষ করে কাজটা যখন নিজের করা তখন আরও কঠিন মনে হত। আর আমি যেহেতু নিজেই আকঁতাম, মানে পণ্য উৎপাদন সম্পূর্ণ আমার দায়িত্ব ছিল তাই উৎপাদন, বিক্রয় ও বিজ্ঞাপন একই সাথে অনলাইন-ব্যবস্থাপনা করা সহজ ছিল আমার জন্য।

টেকজুমঃ “গুটিপোকা”কে অদূর ভবিষ্যতে কতোটা সফল দেখতে চান?
আফসানা সুমীঃ
বাংলাদেশের এক নং হ্যান্ড পেইন্ট ব্র‍্যান্ড হিসেবে দেখতে চাই আমার গুটিপোকাকে। সাথে গহনায় অবদান রাখবে আমার ভিন্ন আরেকটি উদ্যোগ ‘ব্যাড হ্যাবিট’। দেশের বাইরেও আমাদের পণ্য সুনাম কুড়াবে ততোটাই সফলতা প্রত্যাশা করি।

টেকজুমঃ আপনার উদ্যোক্তা জীবনে উই এর অবদান কেমন উপলব্ধি করেন?
আফসানা সুমীঃ
আমি সম্পূর্ণভাবে দেশিপণ্যের ভক্ত। উদ্যোগ শুরুর আগে থেকেই বিদেশি পণ্য যথাসম্ভব বর্জন করে আসছি। পাকিস্তানি লনের যুগে পাকিস্তানি পণ্য বর্জন করা যে দেশপ্রেমের প্রকাশক তা নিয়ে বহুবার কথা বলেছি। উই হচ্ছে সেই প্লাটফর্ম যা আমি সবসময় খুঁজেছি। উইতে এসে নিজের পন্য নিয়ে অসংখ্য মামুষকে জানাতে পেরেছি, আজ গুটিপোকা, ব্যাড হ্যাবিটের স্বত্তাধিকারী হিসেবে আমাকেও লাখো মানুষ চেনে। দেশি পণ্যের দূর্বল বাজার যে হতাশা তৈরি করত তা দূর করে দিয়েছে উই। আজ উই আছে বলে এই কোভিড-১৯ পরিস্থিতিতেও ভেঙে পড়িনি, বরং শক্ত ভিতের উপর দাড়িঁয়ে আছি। উই আমার জন্য শুধু একটি গ্রুপ নয়, দেশ ও মাটির ঘ্রাণ পাই এখানে। ভালোবাসা আর শ্রদ্ধা বিনিময় করি এখানে।

টেকজুমঃ ধন্যবাদ আফসানা সুমী, আপনার গুটিপোকার জন্য দোয়া ও শুভকামনা।
আফসানা সুমীঃ
টেকজুমকেও ধন্যবাদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি পণ্যদেশিপণ্যের উদ্যোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজান বাজার ক্যাম্পেইন নিয়ে এলো দারাজ বাংলাদেশ
ই-কমার্স

রমজান বাজার ক্যাম্পেইন নিয়ে এলো দারাজ বাংলাদেশ

এখন কেন গ্রাফিকস ও ওয়েব ডিজাইন শিখতে হবে
কিভাবে করবেন

এখন কেন গ্রাফিকস ও ওয়েব ডিজাইন শিখতে হবে

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

টাকা ফেরত দিতে ইভ্যালি পুনর্গঠনে সম্মতি হাইকোর্টের

২০২১ সালের সেরা ৬ স্মার্টফোন
কিভাবে করবেন

কোড দিয়ে বন্ধ করা যায় ফোন, জেনে নিন কিছু গোপন ফিচার

ডিজিটাল ব্যবস্থাপনায় অনলাইন শপিংয়ে মানুষকে আগ্রহী করে তুলছে: আবরার হাসনাইন
ই-কমার্স

ডিজিটাল ব্যবস্থাপনায় অনলাইন শপিংয়ে মানুষকে আগ্রহী করে তুলছে: আবরার হাসনাইন

বাংলাদেশে সর্বাধিক ডাউনলোডকৃত ফ্রি অ্যাপ ‘লাইকি’
স্পটলাইট

লাইকি ভিডিও তৈরির অপরাধে আটক ৪

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

৯০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ‘আসুস প্যাড’
প্রযুক্তি বাজার

৯০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ‘আসুস প্যাড’

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য
বিবিধ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ সেপ্টেম্বর ২০২০

"নাহ চাকরি নয়,নিজ প্রতিষ্ঠানে আঁকাই হবে আমার পেশা"

Techzoom.TV |
TechzoomTV