Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 October 2026
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ ও এর উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আহমদের সম্পদের স্বচ্ছ হিসাব প্রকাশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তা যাচাইয়ের দাবি জানান তিনি।

বারোঘন্টা আগে দেওয়া ফেসবুক পোস্টটিতে লাইক পড়েছে ১৮২ হাজার। আর, প্রায় ১১ হাজার ব্যবহারকারী তা শেয়ার করেছেন। সেইসাথে ১৪ হাজার তিনশ ফেসবুক ব্যবহারকারী এতে নানান মন্তব্য করেছেন।

হাসনাত তার পোস্টে দাবি করেন, ২০০৭ সালে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। তার ভাষ্য অনুযায়ী, ২০০৮ সালের জানুয়ারিতে ঢাকার একটি বিশেষ আদালত ওই মামলায় সালাহউদ্দিন আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা এবং ঘুষের অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন।

পোস্টে হাসনাত বলেন, সরকারি কাজের সুবিধা দেওয়ার বিনিময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার হোসেন লিমিটেডের মালিক মীর জহির হোসেনের কাছ থেকে ওই অর্থ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এ ছাড়া ২০০৮ সালে অবৈধভাবে চার কোটি টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলায় ১৩ বছরের সাজা হয়েছিল বলেও দাবি করেন হাসনাত। পাশাপাশি চকরিয়ায় মাছের ঘের দখল-সংক্রান্ত দুটি মামলার কথাও উল্লেখ করেন তিনি।

হাসনাতের দাবি, পরবর্তী সময়ে এসব মামলায় সালাহউদ্দিন আহমদ খালাস পান। এ প্রসঙ্গে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হওয়া দুর্নীতি মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে বর্ণনা করার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বর্তমানে দুর্নীতির অভিযোগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তার দাবি, রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো ব্যক্তির ব্যাংক হিসাব তলব করা হলে একইভাবে সব এমপি-মন্ত্রী ও তাদের নিকটাত্মীয়দের ব্যাংক হিসাবও যাচাই করা উচিত।

সালাহউদ্দিন আহমদের সম্পদের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলে হাসনাত বলেন, প্রায় ২০ বছর আগে গুলশানের ‘প্লাটিনাম রেসিডেন্স’ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার একটি অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার কথা জানা যায়। গুলশানে তার একাধিক বাড়ি ও সম্পদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনী হলফনামার তথ্য উল্লেখ করে হাসনাত বলেন, ২০০৮ সালে সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদের মোট সম্পদ ছিল ৬ দশমিক ৩ কোটি টাকা। ২০১৮ সালে তা বেড়ে ১২ দশমিক ৭ কোটি এবং ২০২৫ সালে ৩০ কোটি টাকায় দাঁড়ায়। এসব সম্পদের উৎস কী—সেই প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত আরও বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৯৬ সালে রাজনীতিতে যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমদের ব্যবসা করার সুযোগ ছিল না। সে সময় সিনিয়র সহকারী সচিব হিসেবে বেতন-ভাতা মিলিয়ে তিনি মাসে প্রায় ছয় হাজার টাকা পেতেন বলে দাবি করেন হাসনাত। তার প্রশ্ন, ওই আয় থেকে কীভাবে গুলশানে কোটি টাকার ফ্ল্যাট কেনা সম্ভব হয়েছিল।

পাশাপাশি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতিমন্ত্রী থাকা, পরবর্তী সময়ে কারাগারে থাকা এবং বিএনপি বিরোধী দলে থাকার সময় কীভাবে তার সম্পদ বাড়ল—তারও ব্যাখ্যা দাবি করেন হাসনাত।

সালাহউদ্দিন আহমদের সন্তানদের বিদেশে পড়াশোনার ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওই অর্থের উৎস, বিদেশে অর্থ পাঠানোর বৈধতা এবং ঘোষিত আয় ও সম্পদ বৃদ্ধির মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কি না—তা জনস্বার্থে খতিয়ে দেখার দাবি জানান হাসনাত।

পোস্টের শেষাংশে হাসনাত বলেন, সালাহউদ্দিন আহমদের সম্পদের প্রকৃত উৎস এবং এর স্বচ্ছ ও যাচাইযোগ্য হিসাব রয়েছে কি না, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এমপি-মন্ত্রীদের নিকটাত্মীয় ও আত্মীয়স্বজনের ব্যাংক হিসাবও রাষ্ট্রীয় স্বার্থে নিয়মিত যাচাইয়ের আহ্বান জানান তিনি।

নিজের ক্ষেত্রেও একই ধরনের যাচাই শুরুর আহ্বান জানিয়ে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার আগে ও পরে নিজেদের সম্পদের হিসাব প্রকাশ করেছিলেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একই ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে কি না, সেটিও দেখতে চান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি
সোশ্যাল মিডিয়া

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

রাসেল ও তার স্ত্রীকে ইভ্যালির লকার খোলার নম্বর দিতে হবে
ই-কমার্স

রাসেল ও তার স্ত্রীকে ইভ্যালির লকার খোলার নম্বর দিতে হবে

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় গভীর উদ্বেগ বাংলাদেশের
সোশ্যাল মিডিয়া

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় গভীর উদ্বেগ বাংলাদেশের

যুগলদের জন্য ফেসবুকে নতুন চ্যাটিং অ্যাপ
নির্বাচিত

যুগলদের জন্য ফেসবুকে নতুন চ্যাটিং অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে...

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV