Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 November 2026
‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে অতিরিক্ত সেবা ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ উঠেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের (Dazzle) বিরুদ্ধে। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখা থেকে ফোন কেনার পর এ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সাদমান মুহিব (Sadman Muhib) নামের এক ক্রেতা।

ওই ক্রেতার অভিযোগ, ফোনের দাম ও ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা হলেও অতিরিক্ত সেবা নেওয়ার বিষয়ে তাঁর সম্মতি চাওয়া হয়নি। পরে অনলাইন রসিদ দেখে ফোনের মূল দামের বাইরে ১ হাজার ৭৪৬ টাকা ‘Dazzle Care’ বাবদ যুক্ত থাকার বিষয়টি জানতে পারেন তিনি।

সাদমান মুহিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর ভাগ্নির জন্য ফোন কিনতে ড্যাজলের বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখায় যান তিনি। সেখানে ‘রেডমি নোট ১৭’ মডেলের ফোন সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা তাঁকে ৪জি সংস্করণটি অফিশিয়াল ফোন হিসেবে জানান। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম বলা হয় ৩৩ হাজার টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণটির দাম বলা হয় ৩৭ হাজার টাকা। বিক্রেতা এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার কথাও জানান।

পরে তিনি রেডমি নোট ১৭ ফোরজি (অফিশিয়াল) ফোনটি কেনেন। ক্রেতার দাবি, কেনাকাটার সময় তাঁকে কোনো প্রিন্টেড রসিদ দেওয়া হয়নি। অনলাইনে রসিদ পাওয়া যাবে বলে জানানো হয়। তখন ইন্টারনেট সংযোগ না থাকায় তিনি রসিদ যাচাই করতে পারেননি। আগে ড্যাজল থেকে ফোন কেনার অভিজ্ঞতা থাকায় প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রেখে কেনাকাটা করেন।

বাসায় ফিরে অনলাইন রসিদ পরীক্ষা করে তিনি দেখতে পান, ফোনের দাম ৩৪ হাজার ৯৯০ টাকা এবং এর সঙ্গে ১ হাজার ৭৪৬ টাকা ‘Dazzle Care’ বাবদ যুক্ত হয়েছে। তাঁর দাবি, অতিরিক্ত এই সেবা নেওয়ার বিষয়ে বিক্রেতা তাঁকে আগে জানাননি কিংবা সম্মতি নেননি।

ক্রেতার ভাষ্য, তিনি ফোনের দাম জানতে চাইলেও ওই দামের সঙ্গে ড্যাজল কেয়ারের খরচ অন্তর্ভুক্ত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়নি। অফিশিয়াল ফোন এবং এক বছরের ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট সুবিধার কথা শুনে তিনি ভেবেছিলেন, অতিরিক্ত কোনো সেবা ছাড়াই প্রয়োজনীয় সুরক্ষা পাচ্ছেন।

অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট বিক্রেতা তাঁকে ফোন করে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন বলে দাবি করেন সাদমান মুহিব। তাঁর বক্তব্য, ড্যাজল কেয়ার যুক্ত করার বিষয়ে সরাসরি জানানো হয়েছিল কি না, জানতে চাইলে বিক্রেতা বলেন, ‘আসলে স্যার, Dazzle Care আপনাকে ডাইরেক্ট বলা হয়নি, কিন্তু আমি তো বলছি আপনি এক বছরের রিপ্লেসমেন্ট পাবেন।’

ক্রেতার দাবি, তিনি ড্যাজল কেয়ার বাতিল করতে চাইলে তাঁকে জানানো হয়, বিল হয়ে যাওয়ায় তা আর বাতিল করা সম্ভব নয়। ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয়টি উত্থাপন করার পর ব্যবস্থাপনা থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও একাধিকবার যোগাযোগ করেও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার সঙ্গে কথা বলতে পারেননি বলে অভিযোগ তাঁর।

সাদমান মুহিব বলেন, কেনার আগে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফোনের দাম যাচাই না করা তাঁর নিজের ভুল ছিল। তবে তাঁর অভিযোগ, অতিরিক্ত সেবার মূল্য ও শর্ত জানানো এবং ক্রেতার সম্মতি নেওয়ার দায়িত্ব বিক্রেতারও রয়েছে।

এ ঘটনায় স্মার্টফোন কেনার সময় মূল্য, ওয়ারেন্টি এবং অতিরিক্ত সেবার খরচ ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: DazzleDazzle CareRedmi Note 17 4Gক্রেতার অভিযোগবসুন্ধরা শপিং কমপ্লেক্সভোক্তা-অধিকারস্মার্টফোন কেনাকাটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

মেটাকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা করল ইইউ
নির্বাচিত

মেটাকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা করল ইইউ

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা: পলক

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু
প্রযুক্তি সংবাদ

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল
নির্বাচিত

নিজস্ব সেলুলার মডেম চিপ তৈরি করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2026

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix