Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 November 2026
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
Share on FacebookShare on Twitter

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘মিনিংফুল বিজনেস ১০০’ (এমবি১০০) তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের জন্য প্রিয়শপকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্ষেত্র দুটি হলো ‘মর্যাদাপূর্ণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’।

প্রযুক্তিনির্ভর কমার্স ও এমবেডেড ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে মুদি দোকানি, ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও সরবরাহব্যবস্থার বিভিন্ন অংশীজনকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করছে প্রিয়শপ। এর ফলে খুচরা ব্যবসার পুরো সরবরাহব্যবস্থায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পণ্য ও আর্থিক সেবায় প্রবেশাধিকার সহজ হচ্ছে।

এমবি১০০-এর অষ্টম আয়োজন এবার। বিশ্বজুড়ে যেসব উদ্যোক্তা ও প্রতিষ্ঠান ব্যবসার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনছেন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া হয় এ তালিকার মাধ্যমে। ২০২৬ সালের তালিকার জন্য ৩০টির বেশি দেশ থেকে ৯০০-এর বেশি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে সমতা, সামাজিক প্রভাব, উদ্ভাবন, নেতৃত্ব এবং বড় পরিসরে কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা বিবেচনায় বিজয়ীদের নির্বাচন করা হয়।

এবারের তালিকায় স্থান পাওয়া উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, করপোরেট টেকসই উন্নয়নবিষয়ক নেতৃত্ব এবং প্রভাবভিত্তিক বিনিয়োগকারীদের নিয়ে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর লক্ষ্য ব্যবসার মাধ্যমে সমাজ ও পরিবেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও টেকসই উদ্যোগকে এগিয়ে নেওয়া।

প্রিয়শপের কার্যক্রমের অন্যতম লক্ষ্য দেশের ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সহজ করা। একটি মহল্লার মুদি দোকানের ব্যবসা মূলত সঠিক সময়ে প্রয়োজনীয় পণ্য পাওয়া, সময়মতো পণ্য সরবরাহ এবং প্রয়োজন অনুযায়ী চলতি মূলধনের সুবিধা পাওয়ার ওপর নির্ভরশীল। এসব সেবা একই প্ল্যাটফর্মে যুক্ত করে দোকানিদের জন্য ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশের ৫০ লাখের বেশি খুচরা দোকানিকে সেবার আওতায় আনা এবং একই ধরনের সম্ভাবনাময় বাজারে কার্যক্রম সম্প্রসারণ করা। ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নতির সঙ্গে নিজেদের ব্যবসায়িক প্রবৃদ্ধিকে যুক্ত করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেল গড়ে তুলেছে প্রিয়শপ।

এ অর্জন সম্পর্কে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ‘প্রিয়শপের শুরু থেকেই আমরা বিশ্বাস করেছি, অনগ্রসর ও অবহেলিত বাজারের বাস্তব সমস্যাগুলোর সমাধান করতে পারলে একই সঙ্গে অর্থনৈতিক মূল্য এবং দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরি করা সম্ভব। এই স্বীকৃতি আমাদের সেই বিশ্বাসেরই প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু প্রিয়শপের অর্জন নয়; আমাদের টিম, বিনিয়োগকারী, অংশীদার এবং বিশেষ করে সেই সব খুচরা বিক্রেতার অর্জন, যাঁরা প্রতিদিন আমাদের ওপর আস্থা রাখছেন।’

এমবি১০০ তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলো শুধু সম্মাননাই পায় না, বছরজুড়ে বিভিন্ন পেশাদার সহায়তা, বিনিয়োগের সুযোগ, সম্ভাব্য ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং বৈশ্বিক উদ্যোক্তা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও পায়।

প্রিয়শপের এ স্বীকৃতি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা এবং খুচরা ব্যবসা খাতের জন্যও তাৎপর্যপূর্ণ। স্থানীয় বাজারের সমস্যা সমাধানে প্রযুক্তি ও উদ্ভাবনী ব্যবসায়িক মডেল কাজে লাগিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠানও যে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করতে পারে, এ অর্জন তারই একটি উদাহরণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিয়শপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকাশে বিজ্ঞাপন দেখাবে স্পেসএক্সের ‘বিলবোর্ড’ স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের স্পেসএক্সকে টেক্কা দেবে সনি!

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’
ই-কমার্স

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক
নির্বাচিত

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক

লকডাউনের মধ্যেই দেখে নিতে পারেন নতুন ল্যাম্বরগিনি!
অটোমোবাইল

লকডাউনের মধ্যেই দেখে নিতে পারেন নতুন ল্যাম্বরগিনি!

রবির রিটেইল পয়েন্টে ব্যাংক এশিয়ার সেবা
টেলিকম

রবির রিটেইল পয়েন্টে ব্যাংক এশিয়ার সেবা

‘প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’
নির্বাচিত

‘প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব তৈরিতে অবদানের স্বীকৃতি...

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2026

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

Techzoom.TV |
TechzoomTV