Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 November 2026
বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি
Share on FacebookShare on Twitter

বিদেশে ভ্রমণের সময় কিংবা আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস থেকে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য কেনার আগ্রহ অনেকেরই থাকে। কখনো নিজের দেশে পছন্দের মডেল না পাওয়া, আবার কখনো তুলনামূলক কম দামে উন্নত প্রযুক্তির পণ্য কেনার সুযোগ—এসব কারণে বিদেশ থেকে ডিভাইস কেনার সিদ্ধান্ত নেন ক্রেতারা। তবে বিদেশ থেকে কেনা প্রযুক্তিপণ্য দেশে ব্যবহারের ক্ষেত্রে দেখা দিতে পারে নানা জটিলতা। নেটওয়ার্কের অসামঞ্জস্য, ওয়ারেন্টি সুবিধার সীমাবদ্ধতা, সফটওয়্যার ফিচার না পাওয়া কিংবা অতিরিক্ত আমদানি শুল্কের কারণে শেষ পর্যন্ত লোকসানেও পড়তে পারেন ক্রেতা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বিদেশ থেকে প্রযুক্তিপণ্য কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

১. একই মডেলের ফোনেও থাকতে পারে হার্ডওয়্যারের পার্থক্য

একই স্মার্টফোনের মডেল হলেও অঞ্চলভেদে এর হার্ডওয়্যার ও ফিচারে পার্থক্য থাকতে পারে। যেমন, চীনের বাজারে বিক্রি হওয়া কিছু আইফোনে দুটি ফিজিক্যাল সিম ব্যবহারের সুবিধা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ ও পরবর্তী মডেলগুলোতে ফিজিক্যাল সিম স্লট বাদ দিয়ে শুধু ই-সিম ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

অর্থাৎ বিদেশ থেকে কেনা ফোনে নিজের প্রয়োজনীয় সিম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে কি না, তা আগে যাচাই করা জরুরি।

২. সফটওয়্যার ফিচারে থাকতে পারে আঞ্চলিক সীমাবদ্ধতা

দেশ বা অঞ্চলভেদে একই ডিভাইসের সফটওয়্যার সুবিধাও আলাদা হতে পারে। উদাহরণ হিসেবে চীনের বাজারের কিছু আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। ফলে অন্য দেশের বাজারে পাওয়া একই মডেলের সব এআই সুবিধা চীনা সংস্করণে নাও পাওয়া যেতে পারে।

এ ছাড়া কিছু স্মার্টফোনে গুগল সেবা, পেমেন্ট সুবিধা, নির্দিষ্ট অ্যাপ কিংবা অপারেটিং সিস্টেমের আপডেট পাওয়ার ক্ষেত্রেও আঞ্চলিক পার্থক্য দেখা যায়। তাই কেনার আগে নির্দিষ্ট সংস্করণের সফটওয়্যার সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।

৩. দেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে কি না

বিদেশ থেকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নেটওয়ার্ক ব্যান্ডের সামঞ্জস্য। নির্মাতারা বিভিন্ন দেশের নেটওয়ার্ক অবকাঠামো বিবেচনায় নিয়ে একই ফোনের একাধিক সংস্করণ তৈরি করেন।

ফলে বিদেশ থেকে কেনা কোনো ফোন দেশে চালু থাকলেও সব ধরনের ফোরজি বা ফাইভজি নেটওয়ার্কে সমানভাবে কাজ নাও করতে পারে। বিশেষ করে প্রয়োজনীয় সেলুলার ব্যান্ড সমর্থন না থাকলে নেটওয়ার্কের গতি ও সংযোগে সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া ফোনটি স্থানীয় অপারেটরের নেটওয়ার্কে সমর্থিত বা অনুমোদিত না হলে ভয়েস ওভার এলটিই (VoLTE) এবং ওয়াই-ফাই কলিংয়ের মতো সুবিধা ব্যবহারেও সমস্যা হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কেনার আগে স্থানীয় অপারেটরগুলোর ব্যবহৃত ব্যান্ডের সঙ্গে ফোনটির স্পেসিফিকেশন মিলিয়ে নেওয়া ভালো।

৪. ল্যাপটপের কিবোর্ড ও অন্যান্য হার্ডওয়্যার যাচাই

শুধু স্মার্টফোন নয়, বিদেশ থেকে ল্যাপটপ কেনার ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। দেশভেদে ল্যাপটপের কিবোর্ড লেআউটে পার্থক্য থাকে। যেমন, ফ্রান্সের বাজারে বিক্রি হওয়া অনেক ল্যাপটপে প্রচলিত কোয়ার্টি (QWERTY) লেআউটের পরিবর্তে অ্যাজার্টি (AZERTY) কিবোর্ড ব্যবহার করা হয়।

এ ছাড়া নির্দিষ্ট বাজারের জন্য তৈরি ল্যাপটপে ভিন্ন ধরনের চার্জার, পাওয়ার অ্যাডাপ্টার কিংবা অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম থাকতে পারে। তাই কেনার আগে পণ্যের কনফিগারেশন ও আনুষঙ্গিক উপকরণ যাচাই করা প্রয়োজন।

৫. চার্জার ও বিদ্যুৎ সংযোগের সামঞ্জস্য

বিদেশ থেকে আনা প্রযুক্তিপণ্যে পাওয়ার প্লাগ ও ভোল্টেজের পার্থক্য সমস্যা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে সাধারণত ১২০ ভোল্ট ও ৬০ হার্টজ বিদ্যুৎ সরবরাহ করা হয়। অন্যদিকে ইউরোপ ও এশিয়ার অধিকাংশ দেশে ২২০ থেকে ২৪০ ভোল্ট এবং ৫০ হার্টজ বিদ্যুৎ ব্যবহৃত হয়।

স্মার্টফোন ও ল্যাপটপের অধিকাংশ আধুনিক চার্জার ১০০ থেকে ২৪০ ভোল্ট পর্যন্ত সমর্থন করলেও সব প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ফলে বিদেশ থেকে কেনা কোনো গ্যাজেট বাংলাদেশে ব্যবহারের আগে এর পাওয়ার ইনপুট ও ফ্রিকোয়েন্সি সমর্থন যাচাই করা জরুরি। শুধু প্লাগের আকৃতি মেলাতে অ্যাডাপ্টার ব্যবহার করলেই ভোল্টেজের অসামঞ্জস্য দূর হয় না।

৬. ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবায় সীমাবদ্ধতা

বিদেশ থেকে প্রযুক্তিপণ্য কেনার অন্যতম বড় ঝুঁকি হলো ওয়ারেন্টি সুবিধা। অনেক নির্মাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট অঞ্চল বা দেশের জন্য ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা সীমাবদ্ধ রাখে। ফলে বিদেশ থেকে কেনা ফোন বা ল্যাপটপ দেশে নষ্ট হলে স্থানীয় সার্ভিস সেন্টারে বিনা মূল্যে মেরামতের সুবিধা নাও পাওয়া যেতে পারে।

এমনকি যন্ত্রাংশের সংকট থাকলে অর্থ খরচ করেও মেরামত করা কঠিন হয়ে পড়ে। অ্যাপলের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু পণ্যের ওয়ারেন্টি ও সেবা মূল বিক্রয়কারী অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। অ্যাপলকেয়ারের মতো অতিরিক্ত সেবা থাকলেও সব ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একই সুবিধা পাওয়া নিশ্চিত নয়।

তাই দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাকে গুরুত্ব দিলে স্থানীয় বাজার থেকে পণ্য কেনাই তুলনামূলক নিরাপদ।

৭. শিপিং খরচ ও আমদানি শুল্ক

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস থেকে পণ্য কেনার সময় শুধু পণ্যের দাম দেখলেই হবে না। এর সঙ্গে আন্তর্জাতিক শিপিং খরচ, কাস্টমস শুল্ক, কর এবং অন্যান্য চার্জ যুক্ত হতে পারে।

কিছু দেশে আন্তর্জাতিক পার্সেলের শুল্কমুক্ত সুবিধা ও করনীতিতে পরিবর্তন এসেছে। যেমন, যুক্তরাষ্ট্রে ৮০০ ডলার পর্যন্ত নির্দিষ্ট আমদানি চালানের শুল্কমুক্ত সুবিধা বাতিলের পর ছোট চালানের ক্ষেত্রেও অতিরিক্ত করের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশে বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রেও পণ্যের ধরন, মূল্য ও প্রযোজ্য আমদানি বিধি অনুযায়ী শুল্ক-কর দিতে হতে পারে। তাই অর্ডার দেওয়ার আগে পণ্যের দাম, শিপিং ও সম্ভাব্য শুল্ক-কর মিলিয়ে মোট খরচ হিসাব করা উচিত।

সব মিলিয়ে, বিদেশ থেকে স্মার্টফোন বা প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে কম দাম কিংবা আকর্ষণীয় ফিচার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পণ্যের আঞ্চলিক সংস্করণ, নেটওয়ার্ক সামঞ্জস্য, সফটওয়্যার সুবিধা, ওয়ারেন্টি এবং আমদানি খরচ—সবকিছু যাচাই করেই কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যথায় কিছু অর্থ সাশ্রয়ের আশায় কেনা পণ্যই পরবর্তী সময়ে বাড়তি খরচ ও ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যাজেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

নজরকাড়া ডিজাইনে আসছে দুর্দান্ত রিয়েলমি সি৩৩
নির্বাচিত

নজরকাড়া ডিজাইনে আসছে দুর্দান্ত রিয়েলমি সি৩৩

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট
নির্বাচিত

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট

জিপিএস বন্ধ হয়ে গেলে বিশ্ব কীভাবে চলবে?
প্রযুক্তি সংবাদ

জিপিএস বন্ধ হয়ে গেলে বিশ্ব কীভাবে চলবে?

বাজারে এসেছে ওয়ানপ্লাসের ৯ ও ৯ প্রো
নির্বাচিত

ওয়ান প্লাসের নতুন ফোন

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা!
নির্বাচিত

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা!

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ভুলে নিরাপত্তাহীন আইফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস
নির্বাচিত

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

অনুমোদন ছাড়া সড়কে কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা দেওয়ায় প্রাইম ব্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ ও বাণিজ্য

সড়ক দখল করে ব্যাংকের গাড়ি পার্কিং, প্রাইম ব্যাংককে জরিমানা

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের...

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2026

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix