Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

জান্নাতুল মাওয়া রুনা, সহকারী শিক্ষক by জান্নাতুল মাওয়া রুনা, সহকারী শিক্ষক
Tuesday, 10 November 2026
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কেবল জাতির পরিচয় ও ইতিহাসের ধারক নয়, বরং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় সম্পদ। হাজার বছরের ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকসংগীত, উৎসব, ঐতিহ্যবাহী পোশাক, খাদ্যসংস্কৃতি ও কারুশিল্প বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। আধুনিক বিশ্বে পর্যটনশিল্পের ধারণা কেবল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং একটি দেশের ইতিহাস, জীবনধারা, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানার আগ্রহও পর্যটনের অন্যতম চালিকাশক্তি। এই প্রেক্ষাপটে সাংস্কৃতিক পর্যটন এবং ঐতিহ্যভিত্তিক পর্যটন বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে পরিকল্পিতভাবে পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত করা গেলে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব।

ঐতিহাসিক ঐতিহ্য: অর্থনৈতিক সম্পদের সম্ভাবনা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, কুমিল্লার শালবন বিহার, ঢাকার লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এবং সোনারগাঁয়ের পানাম নগর বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন। এগুলোর মধ্যে UNESCO-এর বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের তিনটি সম্পত্তি রয়েছে- সুন্দরবন (১৯৯৭), পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার(১৯৯৫) এবং বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী (১৯৮৫)। আন্তর্জাতিক স্বীকৃতি এসব স্থানের পর্যটন সম্ভাবনাকে আরও শক্তিশালী করে। তবে এই সম্ভাবনাকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে হলে যোগাযোগব্যবস্থা, পর্যটকসেবা, তথ্যকেন্দ্র, দক্ষ গাইড এবং ঐতিহাসিক স্থাপনার যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
এ প্রসঙ্গে ২০২০ সালে International Journal of Tourism Policy-তে প্রকাশিত Md. Karimul Islam ও Fariha Farjana-র গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। গবেষণাটিতে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদের অর্থনৈতিক সম্ভাবনা নিরূপণে Travel Cost Method (TCM) এবং Contingent Valuation Method (CVM) ব্যবহার করা হয়েছে। গবেষণায় দুটি স্থানের সম্ভাব্য সম্মিলিত বার্ষিক পর্যটন সুবিধা প্রায় ১৯৩.৫১ মিলিয়ন মার্কিন ডলার হিসেবে অনুমান করা হয়। এটি দেখায়, ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্যের অর্থনৈতিক মূল্য শুধু প্রবেশমূল্যের মধ্যে সীমাবদ্ধ নয়; পর্যটকদের ভ্রমণ, অবস্থান ও সংশ্লিষ্ট ব্যয়ের মধ্যেও এর ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।

লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক পর্যটন

বাংলাদেশের লোকসংস্কৃতি পর্যটনশিল্পের অন্যতম আকর্ষণীয় সম্পদ। বাউল গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, পালাগান, যাত্রাপালা এবং বিভিন্ন অঞ্চলের লোকজ উৎসব দেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় বহন করে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন উৎসব, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, নবান্ন উৎসব, পৌষমেলা এবং পার্বত্য অঞ্চলের বিজু, বৈসাবি ও সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক পর্যটনের বিস্তর সুযোগ রয়েছে।

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। UNESCO-এর Intangible Cultural Heritage তালিকায় বাংলাদেশের ছয়টি ঐতিহ্য অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বাউল গান (২০০৮), জামদানি বয়নশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতলপাটি বয়নশিল্প (২০১৭), ঢাকার রিকশা ও রিকশাচিত্র (২০২৩) এবং টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি বয়নশিল্প (২০২৫)। এই স্বীকৃতিগুলো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি বৃদ্ধির পাশাপাশি পর্যটন ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করেছে। এসব ঐতিহ্যকে কেন্দ্র করে উৎসব, প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও পর্যটন প্যাকেজ গড়ে তোলা গেলে স্থানীয় শিল্পী, কারুশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পরিবহনসংশ্লিষ্ট মানুষের আয় বাড়তে পারে।

ঐতিহ্যবাহী শিল্প ও স্থানীয় অর্থনীতির বিকাশ

জামদানি, নকশিকাঁথা, রাজশাহী সিল্ক, শীতলপাটি, মৃৎশিল্প, বাঁশ ও বেতের সামগ্রী এবং তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। এসব শিল্পের সঙ্গে বিশেষ করে গ্রামীণ নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও জীবিকা জড়িত।
পর্যটনকেন্দ্রগুলোতে মানসম্মত স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন, এছাড়া পাইভ স্টার হোটেল গুলোতে দেশি পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা গেলে পর্যটকেরা স্মারক হিসেবে এসব পণ্য কিনতে পারবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম, হস্ত ও কুঠির শিল্প থেকে বার্ষিক প্রায় ১ বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলা হয়েছে। আর কুঠির শিল্পে নারীদের অংশগ্রহণ প্রায় ৭০ শতাংশ। যদি এই ঐতিহ্যবাহী শিল্পকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব ও বিনিয়োগ করা হয় এবং আধুনিক ব্যবস্থাপনায় যুক্ত করা হয় তবে কুটিরশিল্প শুধু বাংলাদেশের গর্বই থাকবে না, এটি হয়ে উঠবে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন এবং পর্যটকদের আকর্ষনের কেন্দ্র বিন্দু।

খাদ্যসংস্কৃতি ও পর্যটন অর্থনীতি

খাদ্য একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার গুরুত্বপূর্ণ পরিচায়ক। বাংলাদেশের পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের পিঠা, ভর্তা, চট্টগ্রামের মেজবানি খাবার, সিলেটের সাতকরা, পুরান ঢাকার বিরিয়ানি এবং আঞ্চলিক মিষ্টান্ন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে। বিশেষ করে আমাদের অনেক খাবার GI পণ্যের সৃকৃতি পেয়েছে এগুলো আমাদের সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আরও বেশি সাহায্য করবে। নেত্রকোণার বালিশ মিষ্টি, মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, বগুরার দই, নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার তিলের খাজা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, মক্তগাছর মন্ডা ইত্যাদি GI পণ্য গুলো পর্যটনকে আকর্ষন করতে কাজে লাগানে সম্ভব। খাদ্যসংস্কৃতি দিয়ে পর্যটনকে যেমন আকর্ষন করা সম্ভব, ঠিক তেমনি একটা স্বতন্ত্র অর্থনৈতিক খাত তৈরি করা সম্ভব।

ধর্মীয় পর্যটন আকর্ষন ও অর্থনৈতিক সম্ভাবনা

বাংলাদেশের প্রধান চারটি ধর্ম- ইসলাম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান। প্রতিটিরই স্বতন্ত্র উৎসব, উপাসনাল এবং নিজস্ব মূল্যবোধ রয়েছে। যা আমাদের দেশের সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্যের পরিচায়ক। বাংলাদেশে বেশ কয়েকটি ধর্মীয় পর্যটন আকর্ষণ রয়েছে। যেমন: রাজধানী ঢাকা ইসলামিক স্থাপত্যে সমৃদ্ধির কারণে ‘মাসজিদে শহর’ হিসেবে বিখ্যাত, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, সোমপুর মহাবিহার প্রাচীনতম বৌদ্ধ প্রতিষ্ঠান, ঢাকেশ্বরী মন্দির হিন্দুদের জন্য আকর্ষনীয় ও পবিত্র স্থান। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম সমাগম ‘বিশ্ব ইজতেমা’ মুসলিম সম্প্রদায়ের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্মেলন। এছাড়াও উপজাতিও বিভিন্ন ধর্মীয় উৎসব, রীতিনীতি ধর্মীয় পর্যটন শিল্পে বলে বিবেচিত হবে।

এগুলোর মধ্যে কিছু স্থান ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে গণ্য। এটা আমার জন্য পর্যটনদের আকর্ষিত করার বেশ ভালো সুযোগ। সঠিক পরিকল্পনার মাধ্যমে ধর্মীয় পর্যটন শিল্পকে একটি স্বতন্ত্র অর্থনেতিক খাত হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা যদি আমাদের প্বার্শবর্তী দেশ ভারত কে দেখি, তাহলে তাদের ধর্মীয় আশ্রম গুলোতে আধ্যাত্নিকতা চর্চা করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আশে। তারা প্রচারের মাধ্যমে তাদের এই ধর্মীয় স্থান গুলো পর্যটন শিল্পের অংশ হিসেবে গড়ে তুলেছে। আমাদের এই ধর্মীয় পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। শুধু সঠিক পরিকল্পনা দরকার।

পর্যটনশিল্পে কক্সবাজার, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনা

বাংলাদেশের পর্যটনশিল্পে কক্সবাজার, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজারের সমুদ্রসৈকত , রামুর বৌদ্ধ ঐতিহ্য ও রাখাইন সংস্কৃতি, সিলেটের চা-বাগান, টাঙ্গুয়ার হাওর ও ধর্মীয় ঐতিহ্য এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়, হ্রদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব ও তাঁতশিল্প দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এসব অঞ্চলকে কেন্দ্র করে হোটেল, পরিবহন, হোমস্টে, খাদ্য, হস্তশিল্প ও স্থানীয় ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। গবেষণায়ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণভিত্তিক পর্যটনের অর্থনৈতিক সম্ভাবনা উঠে এসেছে। তাই ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে এসব অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এছাড়াও কক্সবাজারের সমুদ্র নিয়ে সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেরিন ড্রাইভের রাস্তা কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

পর্যটনের অর্থনৈতিক অবদান ও কর্মসংস্থান
পর্যটনশিল্প একটি বহুমাত্রিক অর্থনৈতিক খাত। এর সঙ্গে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, বিমানসেবা, কৃষি, হস্তশিল্প, বিনোদন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। পর্যটকদের ব্যয় এসব খাতে চাহিদা সৃষ্টি করে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
২০২৩ সালে BRAC Institute of Governance and Development (BIGD)-এর গবেষণায় সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হয়। The Economic, Social and Environmental Implications of Heritage Tourism: Evidence From Bangladesh শীর্ষক গবেষণায় Travel Cost Method ব্যবহার করে দুটি ঐতিহ্যবাহী পর্যটনস্থানের সম্মিলিত বার্ষিক Consumer Surplus বা ভোক্তা উদ্বৃত্ত প্রায় ৬৮.৪ মিলিয়ন মার্কিন ডলার নিরূপণ করা হয়। গবেষণায় দেখা যায়, এই ভোক্তা উদ্বৃত্ত পর্যটকদের গড় বর্তমান ভ্রমণ ব্যয়ের প্রায় পাঁচ গুণ। অর্থাৎ এসব স্থানের পর্যটনমূল্য শুধু পর্যটকদের সরাসরি ব্যয়ের চেয়েও অনেক বেশি। তবে গবেষণাটি পর্যটনের পরিবেশগত ঝুঁকি, বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর চাপের বিষয়টিও তুলে ধরেছে।

পর্যটনশিল্প বিকাশের প্রতিবন্ধকতা

সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক পর্যটনের বিকাশে বেশ কিছু সমস্যা রয়েছে। অনেক ঐতিহাসিক স্থাপনা যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটনকেন্দ্রগুলোতে মানসম্মত যোগাযোগব্যবস্থা, আবাসন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যাপ্ত তথ্যসেবার ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও ব্র্যান্ডিংও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।

এ ছাড়া দক্ষ পর্যটন গাইডের অভাব, বিনিয়োগের সীমাবদ্ধতা, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর সীমিত অংশগ্রহণ পর্যটনশিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটনের অংশ করার ক্ষেত্রে তাদের সম্মতি, অধিকার ও সাংস্কৃতিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। কারণ ঐতিহ্যের বাণিজ্যিকীকরণ যেন ঐতিহ্যের স্বকীয়তা নষ্ট না করে, সেটিও বিবেচনায় রাখতে হবে।

সম্ভাবনা কাজে লাগাতে করণীয়

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
প্রথমত, ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র সংস্কৃতি, খাবার, উৎসব ও হস্তশিল্পকে কেন্দ্র করে পর্যটন প্যাকেজ তৈরি করা যেতে পারে। তৃতীয়ত, ডিজিটাল প্রযুক্তি, আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিং জোরদার করতে হবে। চতুর্থত, স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত করে তাদের জন্য ন্যায্য আয়ের সুযোগ নিশ্চিত করতে হবে। পঞ্চমত, পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রকাশিত সাংস্কৃতিক পর্যটন গাইডলাইন, ২০২২ এবং টেকসই পর্যটন গাইডলাইন, ২০২১ এ ক্ষেত্রে নীতিগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কেবল অতীতের স্মারক কিংবা জাতীয় পরিচয়ের বাহক নয়। এগুলো অর্থনৈতিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ সম্পদ। যথাযথ পরিকল্পনা, সংরক্ষণ, বিনিয়োগ ও আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে ঐতিহ্যভিত্তিক পর্যটনকে জাতীয় অর্থনীতির একটি শক্তিশালী খাতে পরিণত করা সম্ভব। তবে ঔপর্যটন উন্নয়নের উদ্দেশ্য শুধু পর্যটকের সংখ্যা বৃদ্ধি বা রাজস্ব আয় করা হওয়া উচিত নয়। বরং ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাংস্কৃতিক পরিচয়কে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে অর্থনৈতিক উন্নয়নের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করতে পারলে তা একদিকে যেমন জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণেও ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক-ইনস্টাগ্রামে আজীবন নিষিদ্ধ ট্রাম্প!
লিড স্টোরি

ফেসবুক-ইনস্টাগ্রামে আজীবন নিষিদ্ধ ট্রাম্প!

বিজ্ঞাপনে বৈষম্যমূলক শব্দ, ক্ষমা চাইল টুইটার
প্রযুক্তি সংবাদ

ইউক্রেন-রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করল টুইটার

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম
সোশ্যাল মিডিয়া

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম

চ্যাট লক করাসহ নতুন সেটিংস আসছে মেসেঞ্জারে
প্রযুক্তি সংবাদ

চ্যাট লক করাসহ নতুন সেটিংস আসছে মেসেঞ্জারে

ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ১০০০ ফলোয়ার হলে কত টাকা পাবেন?

হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাণু!
সোশ্যাল মিডিয়া

হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাণু!

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কেবল জাতির পরিচয় ও...

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2026

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix