Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 15 November 2026
২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
Share on FacebookShare on Twitter

অতিরিক্ত অর্থ দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়েও নষ্ট পণ্যের সমাধান পাচ্ছেন না—এমন অভিযোগ করেছেন রুপা শেখ নামের এক গ্রাহক। তাঁর অভিযোগ, ড্যাজল (Dazzle) থেকে কেনা নাথিং ব্র্যান্ডের (Nothing) ইয়ারবাডস পাঁচ মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। পরে রিপ্লেসমেন্টের জন্য যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি পণ্য পাঠাতে বলে। কিন্তু একটি ইয়ারবাড হারিয়ে যাওয়ায় পুরো ওয়ারেন্টি দাবি প্রত্যাখ্যান করে তারা। গ্রাহকের দাবি, গ্যারান্টি কেনার সময় এমন কোনো শর্ত তাঁকে জানানো হয়নি।

রুপা শেখের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ড্যাজল থেকে একটি নাথিং ব্র্যান্ডের ইয়ারবাডস কেনেন তিনি। পণ্যটির ছাড়মূল্য ছিল ৩ হাজার ১৯০ টাকা। এর সঙ্গে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য অতিরিক্ত ৭৯৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করেন। সব মিলিয়ে তাঁর খরচ হয় ৩ হাজার ৯৮৭ টাকা ৫০ পয়সা।

কিন্তু কেনার পাঁচ মাসের মধ্যেই ইয়ারবাডসটি নষ্ট হয়ে যায়। কোনো মোবাইল ফোনের সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপন করছিল না ডিভাইসটি। এরপর গ্যারান্টির আওতায় সমাধান পেতে ড্যাজলের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

পণ্য পাঠাতে বলে ড্যাজল, কুরিয়ার নিয়ে জটিলতা

গ্রাহকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ মে ফেসবুক মেসেঞ্জারে ড্যাজলকে সমস্যার কথা জানান তিনি। একই সঙ্গে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেনার বিষয়টিও উল্লেখ করেন।

এর জবাবে ৩ জুন ড্যাজল জানায়, নষ্ট ইয়ারবাডসটি চট্টগ্রামে তাদের অনলাইন স্টোরের করপোরেট ও ওয়েব অর্ডার বিভাগের কার্যালয়ে পাঠাতে হবে। প্রতিষ্ঠানটির দেওয়া ঠিকানা ছিল—অষ্টম তলা, জুমাইরা ফেয়ারমাউন্ট টাওয়ার, মুরাদপুর, সিডিএ অ্যাভিনিউ, চট্টগ্রাম।

মেসেঞ্জারে ড্যাজলের পক্ষ থেকে বলা হয়, পণ্যটি পাঠালে পরীক্ষা করে সমস্যা পাওয়া গেলে পরিবর্তন করে দেওয়া হবে।

রুপা শেখের দাবি, তিনি নিজে কুরিয়ার করার প্রক্রিয়া জানতেন না। এ কারণে ড্যাজলকে ফোন করে তাঁর কাছ থেকে পণ্যটি সংগ্রহের ব্যবস্থা করতে অনুরোধ করেন। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর সাড়া পাননি। পরে ৩১ আগস্ট নিজ উদ্যোগে ড্যাজলের দেওয়া চট্টগ্রামের ঠিকানায় নষ্ট ইয়ারবাডসটি কুরিয়ার করতে সক্ষম হন তিনি।

একটি ইয়ারবাড না থাকায় পুরো গ্যারান্টি বাতিল

কুরিয়ারে পণ্য পৌঁছানোর পরও ড্যাজলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন গ্রাহক। বারবার মেসেজ দেওয়ার পর ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পাঠানো প্যাকেটে একটি ইয়ারবাড রয়েছে, অন্যটি নেই।

ড্যাজলের মেসেঞ্জার বার্তায় বলা হয়, ‘আপনার বাডসের আরেকটা ইয়ারফোন কই? এখানে একটা পাঠিয়েছেন।’ পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, একটি ইয়ারবাড না থাকায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি দাবি করা যাবে না।

রুপা শেখের দাবি, ইয়ারবাডসের অন্য অংশটি তাঁর কাছে নেই—এ কথা তিনি স্বীকার করেছিলেন। তবে তাঁর কাছে থাকা একটি ইয়ারবাডও কাজ করছিল না। তাই অন্তত সেটি মেরামত করে দেওয়ার অনুরোধ জানান তিনি। তাঁর বক্তব্য, রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য আলাদা করে অর্থ পরিশোধ করেছেন; বিনা মূল্যে কোনো সুবিধা পাননি।

কিন্তু ড্যাজলের পক্ষ থেকে তাঁকে গ্যারান্টি পলিসি আবার যাচাই করার পরামর্শ দেওয়া হয়। গ্রাহকের অভিযোগ, কেনার সময় বা গ্যারান্টি নেওয়ার সময় একটি ইয়ারবাড হারিয়ে গেলে পুরো সুবিধা বাতিল হবে—এমন কোনো শর্ত তাঁকে জানানো হয়নি। লিখিতভাবেও এমন শর্ত দেখানো হয়নি বলে দাবি তাঁর।

টাকা ফেরত বা মেরামতের সুযোগও মেলেনি

পরবর্তী সময়ে ড্যাজলের অফিসিয়াল ফোন নম্বরে যোগাযোগ করেন রুপা শেখ। তাঁর অভিযোগ, ফোনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানিয়ে দেন, ইয়ারবাডসটি পরিবর্তন করা হবে না, মেরামতও করা হবে না। এমনকি পণ্য বা রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য দেওয়া অর্থ ফেরত দেওয়ারও কোনো ব্যবস্থা করা হবে না।

রুপা শেখের দাবি, তিনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার কথা জানালে ড্যাজলের পক্ষ থেকে বলা হয়, অধিদপ্তরে অভিযোগ করলেও তারা পণ্য পরিবর্তন বা টাকা ফেরত দেবে না। এমনকি ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গেলেও কিছু করা সম্ভব হবে না—এমন বক্তব্যও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

এরপর থেকে কীভাবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করতে হয়, তা জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

সাত মাসেও সমাধান নেই

রুপা শেখের অভিযোগ, নষ্ট ইয়ারবাডসটি ড্যাজলের কাছে পাঠানোর পর সাত মাসের কাছাকাছি সময় পেরিয়ে গেলেও তিনি কোনো সমাধান পাননি। তাঁর কাছে পণ্যটিও ফেরত আসেনি, আবার কেনা পণ্য বা গ্যারান্টির অর্থও ফেরত দেওয়া হয়নি।

এ ঘটনায় মূল প্রশ্ন উঠেছে, অতিরিক্ত অর্থের বিনিময়ে বিক্রি করা ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির প্রকৃত শর্ত কী ছিল? একটি ইয়ারবাড হারিয়ে গেলে কি পুরো পণ্যের রিপ্লেসমেন্ট বা মেরামতের সুবিধা বাতিল হয়ে যায়? আর এমন শর্ত থাকলে কেনার সময় তা গ্রাহককে স্পষ্টভাবে জানানো হয়েছিল কি না?

বিশেষ করে গ্রাহককে যদি আগে থেকে লিখিতভাবে শর্ত জানানো না হয়ে থাকে, তাহলে গ্যারান্টি বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: DazzleNothing Earbudsগ্রাহক অভিযোগড্যাজলবিক্রয়োত্তর সেবাভোক্তা-অধিকাররিপ্লেসমেন্ট গ্যারান্টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোজায় সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনে রিয়েলমি
নির্বাচিত

রোজায় সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনে রিয়েলমি

নির্বাচিত

৯০ হার্জের ডিসপ্লে নিয়ে বাজারে রেডমি ১০ প্রাইম

স্মার্টফোনের ছোঁয়ায় সুগন্ধে ভরে উঠবে ঘর
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ছোঁয়ায় সুগন্ধে ভরে উঠবে ঘর

বিশ্বের প্রথম ১২০ ওয়াট চার্জার আনছে শাওমি, চার্জ হবে স্মার্টফোন থেকে ল্যাপটপ
নির্বাচিত

বিশ্বের প্রথম ১২০ ওয়াট চার্জার আনছে শাওমি, চার্জ হবে স্মার্টফোন থেকে ল্যাপটপ

ভিউসনিকের নতুন গেমিং মনিটর উন্মোচন
নির্বাচিত

ভিউসনিকের নতুন গেমিং মনিটর উন্মোচন

নারীদের জন্য স্মার্টওয়াচ আনল কিসিলেক্ট
নির্বাচিত

স্মার্টওয়াচের ৫ ফিচার অবশ্যই ব্যবহার করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি
নির্বাচিত

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

অনুমোদন ছাড়া সড়কে কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা দেওয়ায় প্রাইম ব্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ ও বাণিজ্য

সড়ক দখল করে ব্যাংকের গাড়ি পার্কিং, প্রাইম ব্যাংককে জরিমানা

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারে...

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 November 2026

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix