Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নচ ডিসপ্লের ফোন ‘প্রিমো এস সেভেন’বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯
ওয়ালটনের নচ ডিসপ্লের ফোন ‘প্রিমো এস সেভেন’বাজারে
Share on FacebookShare on Twitter

বাজারে এলো ওয়ালটনের তৈরি প্রথম নচ ডিসপ্লের স্মার্টফোন ‘প্রিমো এস সেভেন’। এতে রয়েছে এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী অক্টাকোর প্রসেসর ও ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। ব্লু এবং সি গ্রিন- এই দুটি রঙে দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি মিলছে। এর দাম রাখা হয়েছে মাত্র ১৪,৯৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ প্রিমো এস সেভেন ফোনটি বাজারে আসার আগেই প্রি-অর্ডার নেয়া হয়েছিল। ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। যারা প্রি-অর্ডার দিয়েছেন, ক্যাশব্যাকসহ তাদের কাছে ফোনটি হস্তান্তর করা হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে ফোনটি সম্পর্কে প্রচুর পজিটিভ রিভিউ পাচ্ছি। বিশেষ করে ফোনটির আকর্ষণীয় ডিজাইন ও লুক, ক্যামেরা, প্রসেসর ইত্যাদির পারর্ফমেন্সে ক্রেতারা দারুণ সন্তুষ্ট।

ওয়ালটন সূত্রে জানা গেছে, প্রিমো এসসেভেন মডেলের ফোনে ব্যবহৃত হয়েছে ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি অনেক বেশি। এতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত স্লিম (১২ ন্যানোমিটার) ৬৪ বিটের ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। এর ১২ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স৪৮৬ সেন্সর। এতে অল্প আলোতে চমৎকার ছবি তোলা যাবে। ১৩ মেগাপিক্সেল আরেকটি ক্যামেরা থাকায় ১২০ ডিগ্রি সুপার ওয়াইড-অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। আর ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরায় রয়েছে ডেপথ সেন্সর। যা দেবে পোটরেইড মোডে অসাধারণ ছবি তোলার সুবিধা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। যা অল্প আলোতেও দেবে নিখুঁত সেলফি। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। রয়েছে এআই মোড, এআই বিউটি, পোর্টরেইড মোড, স্লো-মোশন, টাইমস ল্যাপস, এইচডিআর, প্যানারোমা, নাইট মোড, ফেস ডিটেকশন, ডিজিটাল জুমসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে প্রোক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), অরিয়েন্টেশন, স্টেপ ডিটেক্টর, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হল সেন্সর, স্মার্ট কভার সেন্সর ইত্যাদি।

৮.২ মিমি স্লিম হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও ক্যামকর্ডার, স্মার্ট অ্যাকশন, স্মার্ট জেসচার ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Tags: ওয়ালটনক্যামেরাপ্রসেসরলুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবিশপে আইফোন ১১ কিনলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়
ই-কমার্স

রবিশপে আইফোন ১১ কিনলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম

ডিএনএস বিভ্রাটে সাময়িক জটিলতায় বহু ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

ডিএনএস বিভ্রাটে সাময়িক জটিলতায় বহু ওয়েবসাইট

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

কমে আসছে মোবাইল ফোনের দাম, বিদেশ থেকে আনা যাবে তিনটি

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং
নির্বাচিত

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix