Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইসেন্স বাতিলের নোটিশ পাচ্ছে গ্রামীণফোন ও রবি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ আগস্ট ২০১৯
লাইসেন্স বাতিলের নোটিস যাচ্ছে গ্রামীণফোন-রবিতে
Share on FacebookShare on Twitter

পাওনা টাকা আদায়ের জন্য ব্যান্ডউইথ সীমিতকরণ ও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধের পর মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন ও রবির লাইসেন্স বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। লাইসেন্স বাতিলের আগে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ পাঠাবে বিটিআরসি। এটি তৈরি করতে দুই-একদিন সময় লাগবে। বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক সরকারি সফরে এখন ভুটানে রয়েছেন। তিনি দেশে ফিরলেই অপারেটর দুটিকে নোটিশ পাঠানো হবে বলে বিটিআরসি’র সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে—কঠোর পদক্ষেপ গ্রহণ করা। বারবার অপারেটর দুটিকে তাগাদা দেওয়া সত্ত্বেও তারা রাষ্ট্রীয় বকেয়া পরিশোধ করছে না। ভালো সাড়া পাচ্ছি না। তারা টাকা না দেওয়ার নানা ফন্দি আঁটছে। টালবাহানা ও সময়ক্ষেপণ করছে। কিন্তু আমাদের আইনের কাঠামোতে যা আছে, আমরা তা করবো। আমরা অপারেটর দুটিকে নোটিশ দেবো। সেই নোটিশে লাইসেন্স বাতিলের কথাও থাকবে। আমরা অপারেটর দুটিকে দেখবো—তারা কী সাড়া দেয়, কী রিঅ্যাক্ট করে। পরবর্তীতে সেই মতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা বকেয়া দাবি করে গ্রামীণফোনকে এবং ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে রবিকে নোটিশ পাঠায় বিটিআরসি। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহ সময়ও দেওয়া হয়। বিটিআরসি থেকে তখন বলা হয়— গ্রামীণফোন ও রবির সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে। কিন্তু দুই সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করায় বিটিআরসির কঠোর পদক্ষেপের অংশ হিসেবে গত ৪ জুলাই অপারেটর দুটির ব্যান্ডউইথ সীমিত করে দেওয়া হয়। এরপর এই আদেশ প্রত্যাহার করে এনওসি দেওয়া বন্ধ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাওনা পরিশোধ না করায় গত ২২ মে বিটিআরসি ‘কমিশন বৈঠক’ (২২৭তম বৈঠক) করে সিদ্ধান্ত নেয়, অপারেটর দুটির বিরুদ্ধে অপারেশনাল ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন অপারেটরগুলোর বিরুদ্ধে ৮টি অপারেশনাল ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এই ৮টি ব্যবস্থার মধ্যে ছিল দুই অপারেটরের পক্ষে অনাপত্তি পত্র জারি বন্ধ করে দেওয়া, এমএনপি পোর্ট ইন বন্ধ বা সীমিত করা, নতুন গ্রাহক নেওয়া বন্ধ বা সীমিত করে দেওয়া, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইজিডব্লিউ প্রান্ত থেকে ব্যান্ডউইথ বন্ধ বা সীমিত করা, আইজিডব্লিউ প্রান্ত থেকে ইনকামিং বা আউটগোয়িং কল বন্ধ বা সীমিতকরণ, ইন্টার কানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) মাধ্যমে বন্ধ বা সীমিত করে দেওয়া, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা এনএমএসের মাধ্যমে সারাদেশ বা নির্দিষ্ট এলাকায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া।

এসব বিষয়ে জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বলেন, ‘সরকারি পাওনা পরিশোধে অপারেটরদের সহায়তা সব সময় কাম্য। কমিশনের যেকোনও ধরনের উদ্যোগ ও পদক্ষেপ আইন অনুযায়ী গ্রহণ করা হয়ে থাকে। আমরা আশাবাদী, অপারেটররা তাদের অনুকূলে যে পাওনা আছে, তা পরিশোধ করে একটা শৃঙ্খলার মধ্যে আসার চেষ্টা করবে। অন্যথায় লাইসেন্সের গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরইমধ্যে কমিশনের সংশ্লিষ্ট বিভাগগুলো এবিষয়ে কাজ শুরু করেছে। বিটিআরসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নোটিশ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। লাইসেন্স বিধি অনুযায়ী অপারেটরগুলোকে নির্দিষ্ট সময় দিয়ে (৩০ দিন হতে পারে) লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হতে পারে। জবাব পেলে সে মতে ব্যবস্থা নেওয়া হবে। আর জবাব না পেলে পরবর্তী কমিশন বৈঠকে বিষয়টি উত্থাপন করে সমাধানের পথ খোঁজা হবে। তখন লাইসেন্স বাতিলের সিদ্ধান্তও হতে পারে।

নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বিটিআরসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, লাইসেন্স বাতিলের চিঠি দেওয়াই তো অনেক বড় একটা ঘটনা। এই নোটিশ দিলে বিশ্বের বড় বড় গণমাধ্যমে তা প্রকাশ হবে। এটা অপারেটরগুলোর শেয়ারহোল্ডারদের ইমেজের একটা বিষয়। এটাতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠান দুটির শেয়ারের দাম কমতে পারে।

তিনি গ্রামীণফোনের বিষয়টি উল্লেখ করে বলেন, নোটিশ জারি হলে দেশের বাজারেও গ্রামীণফোন শেয়ার মূল্য হারাতে পারে। এমন একটা আশঙ্কা রয়েছে। কারণ, শেয়ারহোল্ডাররা বিষয়টা ভালোভাবে নাও নিতে পারেন। সুত্র: বাংলা ট্রিবিউন

Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে দিচ্ছে ইউটিউব

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে এবার শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ আলী
নির্বাচিত

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ আলী

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের স্মার্টফোনের বাজার বেড়েছে ৩%

টেক রিভিউয়ারদের চোখে এই বছরের সেরা ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
নির্বাচিত

টেক রিভিউয়ারদের চোখে এই বছরের সেরা ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

মোবাইল লক থাকলেও ইউটিউব ভিডিও চলবে যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix