Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 October 2019
২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক
Share on FacebookShare on Twitter

বর্তমানে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের আয় ১০০ কোটি ডলার। ২০২১ সাল নাগাদ এ আয় ৫০০ কোটি ডলারে উত্তীর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) দ্বিতীয় দিনের মিনিস্ট্রিয়াল অধিবেশনে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। এই অধিবেশনে কয়েকটি দেশের মন্ত্রীরা অংশ নেন।

মন্ত্রী পর্যায়ের এই অধিবেশনে মূল বক্তা ছিলেন বিসিজি সিনিয়র পার্টনার ও গ্লোবাল লিডার ফর ডিজিটাল গভর্নমেন্ট মিগুয়েল কারারসকো। তিনি বলেন, প্রযুক্তি কর্মসংস্থান তৈরি করে। আগামী দিনে যেরকম কাজ হবে, এর ১০ শতাংশ কম্পিউটার প্রোগ্রামিং, ২০ শতাংশ করবে প্রযুক্তি। বাকি ৭০ শতাংশের জন্য মানুষকেই লাগবে।

অধিবেশনে জুনাইদ আহমেদ তাঁর বক্তব্য ও উপস্থাপনায় বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, আমরা প্রযুক্তির বিকেন্দ্রীকরণ করছি। এ জন্য দেশব্যাপী ২৮টি হাইটেক পার্ক করা হয়েছে। এখানে আমাদের সবার একটাই ইচ্ছা, তা হলো অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে প্রযুক্তি ব্যবহার করা। আগামী ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠেয় ডব্লিউসিআইটিতে অংশ নেওয়ার জন্য তিনি সবাইকে আমন্ত্রণ জানান।

এই অধিবেশনে বক্তৃতা করেন আর্মেনিয়ার হাইটেকমন্ত্রী আর্শাকিয়া, মালয়েশিয়ার পেনাং স্টেট এক্সিকিউটিভ জাইরাল খির জোহারি, ইরানের তথ্যপ্রযুক্তিমন্ত্রী নাসের আবু, বুলগেরিয়ার উপমন্ত্রী মারিয়ানাসহ অনেকে।

তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসার এই বার্ষিক আয়োজন আজ শেষ হবে। এতে ৭০টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিসিএস ও পিকম একসঙ্গে কাজ করবে: তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন পিকম। গতকাল ডব্লিউসিআইটি প্রদর্শনীর বাংলাদেশ প্যাভিলিয়নে দুই সংগঠনের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, মালয়েশিয়ার পেনাং স্টেট এক্সিকিউটিভ জাইরাল খির জোহারি, উইটসার সভাপতি ইভোন চু, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য অপরাজিতা হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ অনেকে।

২০২০ সালে ডব্লিউসিআইটির আসর বসছে মালয়েশিয়ায় এবং ২০২১ সালে এ সম্মেলন হবে বাংলাদেশে। এই দুটি আয়োজনকে সফল করতে তাই এখন থেকেই একসঙ্গে কাজ করবে পিকম ও বিসিএস। পাশাপাশি তারা দুই দেশের আইসিটি খাতের উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা করবে। চুক্তিপত্রে সই করেন বিসিএসের সভাপতি শাহিদ-উল মুনীর ও পিকমের চেয়ারম্যান গণেশ কুমার বানগা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

১৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ‘নগদ’-এ

নোকিয়া ৪.২ এবং নোকিয়া ২.২ ফিচার  ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
প্রযুক্তি সংবাদ

নোকিয়া ৪.২ এবং নোকিয়া ২.২ ফিচার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

১৩ মিনিটে চার্জ হয়ে যাবে ৪ হাজার মিলি ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১৩ মিনিটে চার্জ হয়ে যাবে ৪ হাজার মিলি ব্যাটারি

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার
নির্বাচিত

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!
নির্বাচিত

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2019

২০২১ সালে আইসিটি খাতের আয় হবে ৫০০ কোটি ডলার: পলক

Techzoom.TV |
TechzoomTV