Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 October 2019
স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প
Share on FacebookShare on Twitter

লি বিয়ং চল। বিশ্বখ্যাত এক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ১৯৩৮ সালে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তিনি। এটা ছিল অনেকটা গুদাম ঘরের মতো। শহরের মধ্যে যে সব মুদি দোকান রয়েছে সেখানে পণ্য পরিবহন করত তারা। লি বিয়ং চল কিংবা দক্ষিণ কোরীয়বাসী কখনো ভেবেছিলেন ছোট্ট এই প্রতিষ্ঠানটি একদিন মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানীতে পরিণত হবে। হয়ত না। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করেছে লি বিয়ং চল। অবিশ্বাস্য উদ্ভাবন এবং প্রযুক্তির সমন্বয়ে নিজেদের আদি ব্যবসাকে পেছনে ফেলে প্রতিষ্ঠানটি পৃথিবীর বুকে নতুন দৃষ্টা›ত স্থাপন করেছে। হয়েছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট। প্রতিষ্ঠানটির নাম স্যামসাং।

যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নির্মাণ শিল্প, বীমা, খুচরা ব্যবসা এবং জাহাজ নির্মাণ শিল্প। ১৯৭০ সালে স্যামসাং সর্বপ্রথম তাদের নিজেদের তৈরি সাদা-কালো টেলিভিশন বাজারে উন্মোচন করে। টেলিভিশনটির আকার ছিল ১২ ইি ।

উদ্ভাবনের লক্ষ্যে স্যামসাং মোবাইল প্রযুক্তির দিকে মনোনিবেশ করে। স্মার্টফোনের যে বহুমুখী ব্যবহার রয়েছে তা গ্রাহকদের মাঝে স্যামসাং-ই পরিচয় করিয়ে দেয়। ১৯৯৯ সালে স্যামসাং বিশেষ টিভি ফোন বাজারে নিয়ে আসে। এর ফলে বিনোদন গ্রাহকদের হাতের মুঠোয় চলে আসে। এবং একই বছর বাজারে আসা স্যামসাং বি৬০০ ফোনের ১০ মেগাপিক্সেল বিল্ট-ইন ক্যামেরার মাধ্যমে গ্রাহকরা উন্নত মানের ছবি তুলতে পেরেছে।

২০০২ সালে ট্রু কালার ফোন উন্মোচনের মধ্য দিয়ে বিশ্বকে অ্যাক্টিভ ম্যাট্রিক্স এলসিডি ডিসপ্লের সাথে পরিচয় ঘটিয়ে দেয় স্যামসাং, যা মোবাইল ডিসপ্লে প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগনেÍর উন্মোচন হয়। এর মধ্য দিয়েই স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজের যাত্রা শুরু হয়। এর পরের বছরগুলোতে গ্যালাক্সি সিরিজের ডিভাইসগুলো গ্রাহকদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে নতুন নতুন মাইলফলক অর্জন করে। গ্যালাক্সি নোট সিরিজ-এর মাধ্যমে স্যামসাং নতুন ক্যাটাগরির স্মার্টফোন- ফ্যাবলেট-এর সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দেয়। মজার বিষয় হলো, এই স্মার্টফোনটি ব্যাপকভাবে প্রতিযোগীরা নকল করতে শুরু করে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম স্যামসাং।

সাদা-কালো যুগের অবসানের পর প্রতিষ্ঠানটি তাদের ক্রেতাদের মোবাইল, ইলেকট্রনিক্স পণ্য এবং হোম অ্যাপলায়েন্স পণ্যে কাটিং-এজ প্রযুক্তির সাথে পরিচয় ঘটিয়ে দেয়। প্রতিষ্ঠানটির উদ্ভাবন প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে একদল দক্ষ ডিজাইনার, প্রকৌশলী, বিপণনকারী, নৃতাত্ত্বিক, সংগীত শিল্পী এবং লেখক, যারা স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সাংস্কৃতিক, প্রাযুক্তিক এবং অর্থনৈতিক ধারা নিয়ে কাজ করে।
পণ্যের নতুন নতুন ডিজাইন তৈরিতে স্যামসাং অপ্রতিরোধ্য। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পুরস্কার তাদের ঝুলিতে যোগ করেছে। স্যামসাং-এর টেলিভিশনগুলোর নিত্য নতুন ডিজাইন প্রচলিত সব ধারণা ভেঙ্গে দিয়েছে। গত ১৩ বছর ধরে টিভি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। ২০০৬ সালে এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ বোর্দো টিভি উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির নাম্বার ওয়ানের জয়যাত্রা শুরু হয়।

পানীয় পান করার বিশেষ গোলাকার গ্লাসের আকার থেকে উজ্জীবিত হয়ে, বোঁদো সিরিজের টিভির মাধ্যমে টেলিভিশন নকশায় নতুন যুগের সূচনা করেছে স্যামসাং। প্রায় দুই বছর পর স্যামসাং বিশ্বের প্রথম এজ-লিট টিভি বাজারে নিয়ে আসে। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি বিশ্বকে এলইডি টিভির সাথে পরিচয় করিয়ে দেয়। এর দুই বছর পর স্মার্ট টিভির উন্নয়নে অভূতপূর্ব সাফল্য দেখায় প্রতিষ্ঠানটি। এই স্মার্ট টিভির মাধ্যমে টিভিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় ব্যবহারকারীরা। নতুন প্রযুক্তির টিভি বাজারে নিয়ে আসতে প্রদর্শকের ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে বাঁকানো (কার্ভড) ওএলইডি এবং হালের কিউএলইডি এইটকে টিভি।

শুধুমাত্র ইলেকট্রনিকস পণ্যের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ধরনের ঘরোয়া এবং রান্নাঘরের সরঞ্জামের উন্নয়নেও অগ্রগামী স্যামসাং। প্রতিষ্ঠানটির উদ্ভাবনী এবং সহজে ব্যবহারযোগ্য পণ্য বাজারে থাকা সাধারণ পণ্যকে পিছনে ফেলে বাজারে শীর্ষস্থানে রয়েছে। প্রিমিয়াম এবং উদ্ভাবনী পণ্য দিয়ে বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। এগুলোর মধ্যে রয়েছে ভয়েস রিকগনেশন প্রযুক্তির রেফ্রিজারেটর; যা পারিবারিক যোগাযোগে সহায়ক, ফ্লেক্সওয়াশ ওয়াশিং মেশিন একই সাথে অথবা আলাদাভাবে কাপড় পরিষ্কারে সক্ষম এবং উইন্ডফ্রি এয়ার কন্ডিশন-এর মাধ্যমে সরাসরি বাতাস ছাড়া ঘরকে ঠান্ডা রাখে।

স্যামসাং ইলেকট্রনিকসের দ্রুত উত্থান এবং কারিগরি প্রযুক্তিতে অসাধারণ অর্জন সেমি-কন্ডাক্টর শিল্পেও প্রতিষ্ঠানটিকে শীর্ষস্থানে নিয়ে এসেছে। ১৯৯৫ সালে ৪ মেগাবিট চিপ নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় ডায়নামিক র্যানডম-অ্যাকসেস মেমোরি (ডিআরএএম) নির্মাণে শীর্ষস্থান দখল করে। বর্তমানে প্রতিষ্ঠানটি মেমোরি চিপ উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে।

গত ৫০ বছরে উদ্ভাবনের মধ্য দিয়ে বিশ্বে প্রযুক্তি খাতে নতুন দিগন্তের উন্মোচন করেছে স্যামসাং। খুব শিগগিরই ইলেকট্রনিকস শিল্পে নতুন অধ্যায়ের সূচনা হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে স্যামসাং তাদের এই উদ্ভাবনের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্বকে চমকে দেবে.

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল

আভাস মিললো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র
প্রযুক্তি সংবাদ

আভাস মিললো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র

স্যামসাংয়ের ভুয়া অ্যাপ ডাউনলোডে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ভুয়া অ্যাপ ডাউনলোডে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

ওয়ানপ্লাস বাডস ৪ ইয়ারফোন
নির্বাচিত

একবার চার্জে ৪৫ ঘণ্টা গান শোনা যাবে ইয়ারবাডে

হোয়াটসঅ্যাপে আসছে বিজ্ঞাপন
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে বিজ্ঞাপন

ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ স্মার্টফোনই
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ স্মার্টফোনই

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 October 2019

স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix