Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 October 2019
চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

Share on FacebookShare on Twitter

গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে পরিধেয় টেক পণ্য-নানা প্রযুক্তির ওপর নির্ভর করে দিন কাটছে মানুষের। এতে একদিকে যেমন মানুষের দৈনন্দিন জীবনযাপন আগের তুলনায় সহজ হয়েছে, অন্যদিকে এসব প্রযুক্তি পণ্য কিনতে বেড়েছে ব্যয়।

যত দিন যাচ্ছে, প্রযুক্তি খাতে মানুষের ব্যয় ততই বাড়ছে। এ ধারাবাহিকতায় চলতি বছর শেষে বিশ্বব্যাপী প্রযুক্তি পণ্য কেনার জন্য মানুষের সম্মিলিত ব্যয় আগের তুলনায় বেড়ে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলারে পৌঁছে যেতে পারে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শেষে প্রযুক্তি পণ্য কিনতে বিশ্বব্যাপী মানুষ সব মিলিয়ে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার ব্যয় করতে পারে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। মূলত নতুন নতুন প্রযুক্তির হেডসেট, মনুষ্যবিহীন উড়োজাহাজ বা ড্রোন, রোবোটিকস সিস্টেম, স্মার্টওয়াচের মতো পরিধেয় প্রযুক্তি পণ্য, স্মার্ট হোম ডিভাইসের প্রতি মানুষের আগ্রহ দ্রুত বাড়ছে। আর নতুন মডেলের স্মার্টফোনের প্রতি মানুষের আগ্রহ বরাবরই ছিল। এসব কারণে বছর শেষে প্রযুক্তি পণ্য কেনার ক্ষেত্রে সম্মিলিত বৈশ্বিক ব্যয় ৫ শতাংশের বেশি বাড়তে পারে।

চলতি বছর প্রথম তিন প্রান্তিকের বাজার পর্যালোচনা করে আইডিসি জানিয়েছে, বছর শেষে প্রযুক্তি পণ্য কেনায় ব্যয়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী এগিয়ে থাকবে মোবাইল টেলিকম সার্ভিস বা ফোন এবং পারসোনাল কম্পিউটিং ডিভাইস। কাঙ্ক্ষিত ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির মধ্যে ৩ দশমিক ১ শতাংশ অর্জিত হতে পারে এ দুটি খাত থেকে। বাকি ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি আসতে পারে রোবোটিকস, স্মার্ট হোম ডিভাইসের মতো নয়া প্রযুক্তি পণ্য থেকে।

আইডিসির কাস্টমার ইনসাইট অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের গবেষণা ব্যবস্থাপক স্টেসি সুহু বলেন, চলতি বছর বাজারে চিরায়ত প্রযুক্তি পণ্যের বেচাকেনা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি বদলাবে। ২০২৩ সাল নাগাদ নতুন নতুন প্রযুক্তি পণ্যের বাজারে হুমড়ি খেয়ে পড়বেন ক্রেতারা। বিশেষত গৃহস্থালি পরিচ্ছন্নতার কাজে ব্যবহার হওয়া রোবট, স্মার্ট লাইট, হোম সিকিউরিটি ও মনিটরিং সিস্টেমের মতো যেসব পণ্য মানুষের দৈনন্দিন জীবনকে সাবলীল করে তোলে, সেসব প্রযুক্তি পণ্যের বেচাকেনা কয়েক গুণ বাড়তে পারে। এসব প্রযুক্তি পণ্য প্রাত্যহিক জীবনে ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে মানুষকে এক ধাপ এগিয়ে দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রযুক্তিপণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে
প্রযুক্তি সংবাদ

নতুন বছরে মোবাইল ইন্টারনেট ব্যয় বাড়বে

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তা জোরদারে ইন্টারপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি

পলকের চাপে ওরাকলকে সরাসরি ১৮ মিলিয়ন ডলারের টেন্ডার
টেলিকম

পলকের চাপে ওরাকলকে সরাসরি ১৮ মিলিয়ন ডলারের টেন্ডার

অবিশ্বাস্য মূল্যে অনবদ্য ডিভাইস অপো এ৩এক্স এখন ১২,৯৯০ টাকায়!
নির্বাচিত

অবিশ্বাস্য মূল্যে অনবদ্য ডিভাইস অপো এ৩এক্স এখন ১২,৯৯০ টাকায়!

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ
প্রযুক্তি সংবাদ

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তুরস্কের চমক
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তুরস্কের চমক

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2019

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV