Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে রাশিয়া সহযোগিতা করবে। এরই অংশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট – উৎক্ষেপণে রাশিয়া বাংলাদেশকে কারিগরি ও আর্থিক বিষয়ে সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেতৃত্বে কার্যক্রম শুরু করেছে। এই বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ অংশিজনদের সাথে করণীয চুড়ান্ত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ (Alexander I Ignatov)এর নেতৃত্বে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লাভকসমস এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আগামীতে বাংলাদেশকে ডিজিটাল রূপান্তরের চলমান কর্মসূচি এগিয়ে নিতে টেলিযোগাযোগ খাতে বিনোয়েগের আগ্রহ ব্যক্ত করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, গ্লাভকসমস এর সিনিয়র কর্মকর্তা ভিতালি সাফোনভ ( Vitali Safonov), সার্জে বারাইকিন (Sergey Barykin) আলেকজেন্ডার কাসনিন (Alexander kvashnin) কিরিল প্লতনিকভ ( Kirill Plotnikov)।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তিসহ টেলিযোগাযোগ খাতের অগ্রগতি সংক্রান্ত বিষয়াদিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশিয়াকে বাংলাদেশের পরীক্ষিত এক অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে যে সহায়তা করেছে, তা ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি বাংলাদেশ এবং রাশিয়া বন্ধুপ্রতীম এই দুটি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে বলেন, স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত রাশিয়া যে সহায়তা করছে তা প্রশংসারযোগ্য। মন্ত্রী এই সময় রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করেন।

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ডিজিটাল বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতার সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। তিনি বাংলাদেশে টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন সরকারের ডিজিটাল প্রযুক্তি এবং বিনিয়োগ বান্ধব নীতির ফলে বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভ জনক। তিনি সরকারের বিনিয়োগ বান্ধব এই নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান। তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়. বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ এর কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই থেকে শুরু করে নির্মাণ ও উৎক্ষেপণে রাশিয়া সহযোগিতা করবে। এমনকি তারা বাংলাদেশের টেলিযোগাযোগের অন্যান্য খাত টেলিটকসহ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছে।

বৈঠকৈ রাশিয়ার রাষ্ট্রদূত, টেলিকম প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন । বাংলাদেশের অগ্রগতিতে টেলিযোগাযোগ বা ডিজিটাল প্রযুক্তিখাত অত্যন্ত সম্ভাবনাময় বলে এই খাতে রাশিয়ার বিনিয়োগে খুবই আগ্রহী বলে রাষ্ট্রদূত অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিটিআরসি‘র চেয়ারম্যান মো: জহুরুল হক, বিসিসিএল এর চেয়ারম্যান, ড. শাহজাহান মাহমুদ, বিটিসিএল এর এমডি মো: আজিজুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মহিবুর রহমানসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসাথে বাজার সম্প্রসারণে রিয়েলমি-দারাজের চুক্তি
ই-কমার্স

একসাথে বাজার সম্প্রসারণে রিয়েলমি-দারাজের চুক্তি

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি
নির্বাচিত

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি: লেট’স মেক ইট রিয়েল
নির্বাচিত

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি: লেট’স মেক ইট রিয়েল

আইফোনের পাসকোড ভুলে গেলে রিসেট করবেন যেভাবে
টিপস

আইফোনের পাসকোড ভুলে গেলে রিসেট করবেন যেভাবে

সেরা রাইডারদের পুরস্কার দিলো ফুডপ্যান্ডা
প্রযুক্তি সংবাদ

সেরা রাইডারদের পুরস্কার দিলো ফুডপ্যান্ডা

প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধু বিপিএল’ দেখা যাবে মাইজিপি অ্যাপে

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু
বিবিধ

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
প্রযুক্তি বাজার

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ অক্টোবর ২০১৯

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV