Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলিকন ভ্যালির বদৌলতে মধ্যপ্রাচ্যে রমরমা দাস ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ নভেম্বর ২০১৯
সিলিকন ভ্যালির বদৌলতে মধ্যপ্রাচ্যে রমরমা দাস ব্যবসা
Share on FacebookShare on Twitter

গুগল, ফেসবুক, অ্যাপল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের কারণে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু, নামিদামি এসব প্রতিষ্ঠানের বদৌলতেই মধ্যপ্রাচ্যে চলছে রমরমা দাস ব্যবসা। বিশেষ করে ‘যৌনদাসী’ হিসেবে নারীর কেনাবেচা। যেন মধ্যযুগের বর্বরতা আধুনিক যুগে এসে পেয়েছে তথ্যপ্রযুক্তির ডিজিটাল রূপ।

সম্প্রতি বিবিসি নিউজ অ্যারাবিক-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে দাসীদের হৃদয়বিদারক ও যন্ত্রণার কথা।

জানা যায়, দাসী হিসেবে এসব নারীদের বিক্রির জন্য দেওয়া হয় চটকদার বিজ্ঞাপন। সর্বোচ্চ দাম হাঁকিয়ে তাদের কিনে নিতেও আছে প্রতিযোগিতা। একবার টাকা খরচ করে কিনলেও ক্ষতি নেই, চাহিদা পূরণের পর আবার বিক্রি করে উঠিয়ে নেওয়া যাবে সেই বিনিয়োগ। খদ্দের সেজে নারী কেনাবেচার এমনই বাজার প্রত্যক্ষ করেছেন ওয়েন পিনেল ও জেস কেলী। অ্যাপের মাধ্যমে নারীদের বিক্রি করেন এমন ৫৭ জন বিক্রেতার সঙ্গে কথা বলেন তারা। প্রায় এক ডজনেরও বেশি বিক্রেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রতিবেদকরা।

মধ্যপ্রাচ্যের কুয়েত ও সৌদি আরব নারী কেনাবেচার জন্য সবচেয়ে নিরাপদ বাজার। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম, অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরে থাকা অ্যাপ দিয়ে বিকিকিনি চলে দাসীদের। কুয়েতে দাসীদের কেনাবেচার জন্য জনপ্রিয় অ্যাপ হচ্ছে ‘ফর সেল’। সৌদিতে আরবে এমনই একটি অ্যাপের নাম ‘হারাজ’। এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে দাসী বিক্রির বিজ্ঞাপন দিয়ে যাবতীয় যোগাযোগ ও লেনদেন সারা হয় ব্যক্তিগত মেসেজিংয়ের মাধ্যমে। এসব মাধ্যমে দুই থেকে তিন হাজার মার্কিন ডলারে সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো বেচাকেনা চলে হতভাগ্য নারীদের।

নারীদের শুধু বিক্রি নয়, তাদের ‘বশে’ রাখার কৌশলও শিখিয়ে দেন বিক্রেতারা। তারা জানান, নারীদের এই নরক থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিতে শুরুতেই কেড়ে নেওয়া হয় তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন। এরপর নিষিদ্ধ করা হয় বাড়ির বাইরে যাওয়া। সামান্য খাবার দিয়ে কোনোমতে বাঁচিয়ে রাখা হয় তাদের। পদবি গৃহকর্মী হলেও মূলত পুরুষদের যৌনদাসী হয়েই থাকতে হয় তাদের।

গ্রাহকদের আকৃষ্ট করতে এসব নারীদের কে কত দিন না ঘুমিয়ে থাকতে পারে, কে কত কম খাবার খায়, এমনকি কে কোনো প্রতিবাদ করে না, সেসব বিষয় বাড়তি যোগ্যতা আকারে প্রকাশ করা হয়। একদিনও যারা ছুটি চান না বা দিনের ২৪ ঘণ্টাই যাদের দিয়ে কাজ করানো যায়, তাদের দামও বেশ চড়া দরে হাকেন বিক্রেতা। এমন দাস বিক্রিতে কুয়েতের এক পুলিশ কর্মকর্তারও জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিবিসির অনুসন্ধানী দল।

এসব বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত উর্মিলা ভুলা বিবিসি’কে বলেন, তারা (গুগল, ফেসবুক, অ্যাপল) মূলত অনলাইন দাসী বাজারকে প্রমোট করছে। এমন অ্যাপ যদি তাদের প্ল্যাটফর্মে থাকে, তাহলে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এগুলো আধুনিক দাস প্রথার নমুনা।

এদিকে, নিজেদের অ্যালগরিদম থেকে দাসী বা নারী বিক্রির হ্যাশট্যাগ মুছে দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। আর নিজেদের অ্যাপ স্টোরে এসবের সঙ্গে জড়িত অ্যাপস খুঁজে বের করে সরিয়ে ফেলার অঙ্গীকার করেছে গুগল ও অ্যাপল। কুয়েত সরকার এর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলে বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতি বছর গৃহকর্মী হিসেবে অসংখ্য নারী পাচার করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন অনুন্নত দেশ অথবা স্বল্পোন্নত দেশের আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার থেকে মেয়েদের গৃহকর্মীর কাজের কথা বলে নিয়ে আসা হয়। একবার মধ্যপ্রাচ্যে এসে কারও কাছে বিক্রি হয়ে যাওয়া মাত্রই হতভাগা সেসব নারীদের সামনে ফুটে ওঠে দুর্বিসহ জীবনের চিত্র।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল
নির্বাচিত

সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল: সফোস 

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
নির্বাচিত

ফায়ারফক্স ব্রাউজারে নতুন ফিচার

ডট কম ডোমেইন সম্পর্কে যা যা জানা প্রয়োজন !
নির্বাচিত

ডট কম ডোমেইন সম্পর্কে যা যা জানা প্রয়োজন !

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
নির্বাচিত

দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই

ভিভো সার্ভিস ডে’তে এক ঘন্টায় মিলবে ফ্লাশ রিপেয়ার
নির্বাচিত

ভিভো সার্ভিস ডে’তে এক ঘন্টায় মিলবে ফ্লাশ রিপেয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix