Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের আরো ২৭ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের আরো ২৬ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর আইডি, ফোন নম্বর, নামসহ গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্য অনলাইনে একটি ডাটাবেজ আকারে সংরক্ষিত ছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বেহাত হওয়া এসব তথ্য স্প্যামিং ও ফিশিংয়ের মতো প্রতারণামূলক কাজে ব্যবহার হতে পারে। ফেসবুকের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জানানো হয় ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। খবর এএফপি।

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি গবেষণা ওয়েবসাইট কম্পারিটেক ব্লগ পোস্টে জানায়, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বব ডিয়াচেনকো ফেসবুকে ফাঁস হওয়া তথ্যের ডাটাবেজ খুঁজে পান। ৪ ডিসেম্বর ওই ডাটাবেজ অনলাইনে ইনডেক্স করা হয়। তবে এখন ডাটাবেজটি সরিয়ে ফেলা হয়েছে।

কম্পারিটেকের দাবি, বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর তথ্যসংবলিত ডাটাবেজটি অনলাইন থেকে সরিয়ে ফেলার আগ পর্যন্ত একটি হ্যাকার ফোরামে ডাউনলোডযোগ্য ফাইল হিসেবে ছিল। ওই হ্যাকার ফোরামকে একটি সন্ত্রাসী গ্রুপের নিয়ন্ত্রিত বলা হয়েছে। এবার যেসব ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে, তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানান, নতুন করে ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে আমাদের বিশ্বাস এসব তথ্য বেশ আগে বেহাত হয়েছে। আমরা ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে কয়েক বছর ধরে কাজ করছি। ধারণা করছি, ফেসবুক ব্যবহারকারীদের তথ্যনিরাপত্তা জোরদারের কার্যক্রম চলার সময়ই এসব তথ্য হাতিয়ে নেয়া হয়।

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার ঘটনা নতুন নয়। চলতি বছরজুড়ে একাধিকবার ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ পেয়েছে। গত মাসেই ফেসবুক ও টুইটার থেকে ক্ষতিকর থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ হয়। ফেসবুককে হাজার হাজার ফেসবুক গ্রুপের সদস্যের তথ্য ফাঁস নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। এর আগে গত সেপ্টেম্বরে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাকা মোবাইল নম্বর একটি অনলাইন ডাটাবেজে উন্মুক্ত অবস্থায় পাওয়া যায়। ওই ডাটাবেজে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, নাম, পরিচয় ও নানা গুরুত্বপূর্ণ তথ্য ছিল।

সাইবার নিরাপত্তা গবেষক বলছেন, অরক্ষিত পাবলিক ডাটাবেজগুলো ফেসবুকের জন্য সমস্যা তৈরি করছে। গত এপ্রিলে ৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য, লাইকসহ নানা তথ্য অ্যামাজনের ক্লাউড সার্ভারে খুঁজে পাওয়া যায়।

ফেসবুক ব্যবহারকারীর তথ্যনিরাপত্তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয় যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক ও বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার দ্বারা ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার পর। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি প্রকাশের পর ধারাবাহিকভাবে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেহাতের ঘটনা প্রকাশ হয়। এছাড়া কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড সাধারণ টেক্সট ফরম্যাটে সংরক্ষণ করে রাখা নিয়েও সমালোচনার মুখে পড়ে ফেসবুক।

সাইবার নিরাপত্তা গবেষক বব ডিয়াচেনকো বলেন, ভিয়েতনামভিত্তিক দুর্বৃত্তরা সম্ভবত দুটি উপায়ে ফেসবুক থেকে এসব তথ্য সংগ্রহে সক্ষম হয়েছে। ফেসবুকের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে বন্ধু তালিকা, ছবি ও গ্রুপের তথ্য হাতিয়ে নেয়া হয়ে থাকতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে পাবলিক প্রোফাইলগুলো থেকে তথ্য হাতিয়ে নেয়া হয়ে থাকতে পারে।

সাইবার বিশেষজ্ঞদের ভাষ্যে, টানা কয়েক বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছে ফেসবুক। সাম্প্রতিক তথ্য ফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানটির তথ্য সুরক্ষায় নেয়া ব্যবস্থা নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে। ফেসবুক আদৌ কি ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় কোনো পদক্ষেপ নিয়েছে।

অবশ্য বব ডিয়াচেনকো জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্য মূলত ফেসবুক থেকে অবৈধ উপায়ে সংগ্রহ বা ফেসবুকের এপিআইয়ের কোনো নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সরানো হয়ে থাকতে পারে। ফেসবুক থেকে অবৈধ তথ্য সংগ্রহ প্রতিষ্ঠানটির নীতিমালাবিরোধী। তবে ব্যবহারকারীর পাবলিক প্রোফাইল সেটিংস ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ করা যায়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড এই থাকতে চাই হুয়াওয়ে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড এই থাকতে চাই হুয়াওয়ে

ইসরায়েলেও স্ট্রিমিং মান কমাচ্ছে নেটফ্লিক্স
নির্বাচিত

বন্ধুকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দিলেই বিপদ

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

বিকাশের নাম ভাঙিয়ে প্রতারণা

ভিপিএন ব্যবহার করায় শত শত লোকের বিরুদ্ধে মামলা
কিভাবে করবেন

ভিপিএন কিভাবে কাজ করে আর এটা কখন ব্যবহার করা উচিৎ?

করোনাভাইরাস: এবার অনুদানের অঙ্গীকার ইনটেলের
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: এবার অনুদানের অঙ্গীকার ইনটেলের

চার বছরে বাজারমূল্য দ্বিগুণ করার লক্ষ্য এসএপির
নির্বাচিত

চার বছরে বাজারমূল্য দ্বিগুণ করার লক্ষ্য এসএপির

Load More

ট্রেন্ডিং টপিক

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮
প্রযুক্তি সংবাদ

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ডিসেম্বর ২০১৯

ফেসবুকের আরো ২৭ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix