Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচ ভাবে ডিভাইসের নিরাপত্তা দেবে স্যামসাং নক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
পাঁচ ভাবে ডিভাইসের নিরাপত্তা দেবে স্যামসাং নক্স
Share on FacebookShare on Twitter

সময় যতই সামনে এগিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তার হুমকি বেড়েই চলেছে। তবে, সুখবর হচ্ছে স্মার্টফোন এবং তার ভেতরে থাকা তথ্যের নিরাপত্তার জন্য নতুন কিছু ফিচার নিয়ে হাজির হয়েছে স্যামসাং নক্স সিকিউরিটি সিস্টেম।

স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত ঘটে চলা বৈচিত্রপূর্ণ পরিবর্তনের সাথে প্রয়োজনীয় সক্ষমতার সমন্বয় করা হয়েছে স্যামসাং নক্স সিস্টেমে। নিচে বর্ণিত পাঁচটি পন্থায় স্যামসাং নক্স স্মার্টফোনকে নিরাপদ রাখতে পারে।

শুরু থেকেই ডিভাইসের নিরাপত্তা নিশ্চিৎকরণ: বৃহদাকার প্রতিষ্ঠানে ব্যবহৃত একের অধিক অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার সহজ সমাধান হতে পারে নক্স। মোবাইল ফোনের নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যা দূর করতে বড় প্রতিষ্ঠানগুলোকে মজবুত একটি ভিত্তি দেয় এই সিস্টেম। বেশ সাশ্রয়ী মূল্যে কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করতে সক্ষম এই স্যামসাং নক্স প্ল্যাটফর্ম।

ব্যবসায়িক এবং ব্যক্তিগত তথ্য একসাথে সংরক্ষণ: ফোন বন্ধ এবং সচল অবস্থায় নক্স প্লাটফর্ম ফর এন্টারপ্রাইজ (কেপিই) ব্যবসায়িক তথ্য আলাদা করে বিজনেস অ্যাপ এবং অন্যান্য তথ্য এনক্রিপ্ট করে সংরক্ষণ করে। পাশাপাশি আলাদা একটি প্ল্যাটফর্ম ডেভেলপ করার মাধ্যমে অনলাইনে থাকা অবস্থায় থার্ড পার্টির কোনো ক্ষতিকর অ্যাপের বিরুদ্ধে কাজ করে তথ্য চুরি হওয়া থেকে ফোনকে রক্ষা করে থাকে।

ফোন হারিয়ে গেলে বা কোনো কর্মী চাকরি ছেড়ে দিলেও স্যামসাং নক্স এন্টারপ্রাইজের রিমোট ওয়াইপ টুলসের সাহায্যে ব্যবসায়িক তথ্য মুছে দিয়ে ব্যক্তিগত তথ্য ভান্ডার নিরাপদ করা যায়। প্রতিষ্ঠানিকভাবে দুই স্তরের এনক্রিপশনের মাধ্যমে ফোন বন্ধ বা যেকোনো অবস্থায় থাকুক না কেন সব তথ্যই নিরাপদ থাকবে।

স্ট্রিমলাইনিং কনফিগারেশন: আইটি ডিপার্টমেন্টের জন্য প্রাতিষ্ঠনিক কাজে অধিক সংখ্যক মোবাইল ফোনের নিরাপত্তা বিধান এবং নিয়মিত আপগ্রেড করা বেশ চ্যালেঞ্জের কাজ। ক্লাউড ফিচারের সাহায্যে এই সমস্যার সমাধান দিচ্ছে নক্স। এর মাধ্যমে কয়েক হাজার ফোনের নিরাপত্তা দেয়া সম্ভব।

দৈনিক ভিত্তিতে বৃহদাকার বৈশ্বিক প্রতিষ্ঠানেও এভাবে কাজ করার সক্ষমতা রয়েছে এই নিরাপত্তা ব্যবস্থার। পাওয়ার অন করার সময় থেকেই যেন তা ব্যবহারকারীর প্রয়োজনমতো কাজ করে সে জন্য অ্যাপ এবং সিস্টেম সেটিংস আগেই সেট করা যায়। তাছাড়া, নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনীয় আপ মুছে ফেলা বা লক করেও রাখা যায়। এক কথায়, নক্স সিকিউরিটি সিস্টেম ফোনকে একটি কাস্টমাইজড বিজনেস টুলে পরিণত করবে।

ডিভাইস ম্যানেজমেন্ট সহজ করে: ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ডিভাইস লোকেশন ট্র্যাকিং থেকে শুরু করে দরকারি আপ হোয়াইটলিস্টিং এবং অ্যাপ ব্লকলিস্টিং এর মতো জটিল কাজগুলো অনেক সহজে এবং অল্প খরচে সমাধান করতে পারে নক্স। নক্স এর এন্টারপ্রাইজ মোবাইল ম্যানেজমেন্ট সল্যুশন (ইএমএম) টুল নেটওয়ার্ক সচল থাকা অবস্থায় কার্যকরভাবে নেটওয়ার্কের তথ্য বিশ্লেষণ করে এবং দীর্ঘদিন পর্যন্ত সেগুলো সংরক্ষণ করে।

নিয়মিত আপডেট সুবিধা: স্যামসাং নক্স এন্টারপ্রাইজ ফার্মওয়্যার-ওভার-দ্য-এয়ার (ই-এফওটিএ) প্রযুক্তি যে শুধু প্রতিষ্ঠানের আইটি ডিপার্টমেন্টকেই সবরকম ক্ষমতা দেয় তা নয়। বরং এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট নেয় এবং সর্বশেষ অপারেটিং সিস্টেম ব্যবহার করে অন্যান্য অ্যাপগুলোর সাথে ফোনের সামঞ্জস্য রাখতে সাহায্য করে। আর নক্সের ই-এফওটিএ নিয়মিত কাজের কোনো ব্যাঘাত না ঘটিয়ে আপডেট করতে সক্ষম। কোনো ফোন বন্ধ থাকলেও পরবর্তীতে সেটি অন করার সাথে সাথেই সংশ্লিষ্ট নোটিফিকেশন চলে যায় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আপডেট হয়ে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২৪ সিরিজ: এআই প্রযুক্তির ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এস২৪ সিরিজ: এআই প্রযুক্তির ফোন আনছে স্যামসাং

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক
নির্বাচিত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক

ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন
নির্বাচিত

ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখবেন যেভাবে
কিভাবে করবেন

হারানো ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডাটা উদ্ধারের উপায়

গোপনীয়তা তদন্তে বাড়তি তথ্য দেবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অশালীন কনটেন্টে আরো কঠোর হচ্ছে ফেসবুক

দেশেই করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর উদ্ভাবনের দাবি
নির্বাচিত

দেশেই করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর উদ্ভাবনের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ ডিসেম্বর ২০১৯

পাঁচ ভাবে ডিভাইসের নিরাপত্তা দেবে স্যামসাং নক্স

Techzoom.TV |
TechzoomTV