Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক
Share on FacebookShare on Twitter

শুরুতে বেশ হুকুমের সুরেই বলেছিল, এতে কাজ না হলে অনুরোধ জানায়। ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়ের তৈরি সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে যুক্তরাজ্যে একদল সরকারি কর্মকর্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ মাসের শেষে সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিষয়টি পছন্দ হয়নি।

বরিস জনসন বলেন, যাঁরা ফাইভ-জি প্রযুক্তি বসানো নিয়ে চীনা কোম্পানি হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহারের বিরোধিতা করছেন, তাঁরা এর বিকল্প বলুন। হুয়াওয়ের পরিবর্তে কোন প্রযুক্তি ব্যবহার করলে নিরাপদ থাকা যাবে, তা জানতে চান তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল যুক্তরাজ্য সরকারের কাছে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহারের নিরাপত্তা ঝুঁকিসংক্রান্ত নতুন প্রমাণ হাজির করে। তারা একে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছে।

মঙ্গলবার বিবিসি টিভিকে জনসন বলেন, যুক্তরাজ্যের নাগরিকদের সম্ভাব্য সেরা প্রযুক্তি সংযোগের সুবিধা থাকার অধিকার রয়েছে। যদি মানুষ একটি ব্র্যান্ড বা অন্য কিছু ব্যবহারের বিরোধিতা করে, তবে অবশ্যই এর বিকল্প তাদের জানাতে হবে।

জনসন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আমি চাই না কোনো অবকাঠামোতে প্রযুক্তি ব্যবহার নিয়ে কুসংস্কারের কারণে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়টি আটকে থাকুক।

সম্প্রতি মার্কিন সিনেটর টম কটন হুয়াওয়ের ফাইভ-জি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহারসংক্রান্ত একটি বিল পেশ করেছেন। ওই বিল অনুযায়ী, যেসব দেশ ফাইভ-জি বাস্তবায়নে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করবে, তাদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে।

টম কটনের ওই বিল বা প্রস্তাবটি যদি আইন আকারে পাস হয়, তবে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্কে ব্যাপক প্রভাব পড়তে পারে। এ ছাড়া হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারকারী অন্য দেশের ওপর এর প্রভাব পড়তে পারে।

হুয়াওয়ের যন্ত্রপাতি জাতীয় নিরাপত্তার জন্য হুমিক বলে মনে করে যুক্তরাষ্ট্র। গোপনে হুয়াওয়ে চীন সরকারের কাছে তথ্য তুলে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে চীনা প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যে ফাইভ-জি নেটওয়ার্ক উন্নয়নে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগেভাগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

২০১৯ সালে নিরাপত্তার কথা বলে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এ মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে হুয়াওয়ের ভূমিকাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

হুয়াওয়ের ফাইভ-জি প্রযুক্তি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও সম্প্রতি ভারতে ফাইভ-জি প্রযুক্তি ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক কোন্দল শুরু হওয়ার পর প্রথম হুয়াওয়ের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার।

বাংলাদেশেও ফাইভ-জি নিয়ে পরীক্ষা চালাতে যাচ্ছে হুয়াওয়ে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলায় ফাইভ-জির অভিজ্ঞতা দেবে হুয়াওয়ে।

এর আগে ২০১৮ সালের ২৫ জুলাই বাংলাদেশে ফাইভ-জি সেবা পরীক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছিল হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, তারা বিশ্বে শীর্ষস্থানীয় ফাইভ-জি প্রযুক্তি ও সেবাদাতা হিসেবে স্বীকৃত। ফাইভ-জির অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় তারা বিগত ১০ বছরে ৪০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।

হুয়াওয়ে জানায়, গত সপ্তাহ পর্যন্ত বিশ্বের ৩৪টি দেশে বাণিজ্যিকভাবে ৬১টি অপারেটর ফাইভ-জি চালু করেছে। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ অপারেটরকেই সেবা দিচ্ছে হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমপ্রেমীদের জন্য দারাজের নতুন প্লাটফর্ম ‘দারাজ ফার্স্ট গেইমস’
ই-কমার্স

গেমপ্রেমীদের জন্য দারাজের নতুন প্লাটফর্ম ‘দারাজ ফার্স্ট গেইমস’

মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

হোন্ডা নিয়ে আসছে হোন্ডা রেবেল ৫০০ এসটিডি
অটোমোবাইল

হোন্ডা নিয়ে আসছে হোন্ডা রেবেল ৫০০ এসটিডি

অ্যাওয়ার্ড পেল ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি
ই-কমার্স

অ্যাওয়ার্ড পেল ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!
নির্বাচিত

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!

মোবাইল অপারেটর
টেলিকম

পদ্মা সেতু নির্মাণে এখনো কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট

Load More

ট্রেন্ডিং টপিক

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের
প্রযুক্তি পরামর্শ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
প্রযুক্তি বাজার

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জানুয়ারি ২০২০

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক

Techzoom.TV |
TechzoomTV