Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করুন : পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করুন : পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন,‘বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাত যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের জন্য এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য।’

জুনাইদ আহমেদ পলক সোমবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিগত এক দশকে অনুন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ এ কথা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্য-প্রযুক্তি খাতের বিশেষ ভূমিকা রয়েছে।

পলক বলেন,‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং তাঁর (প্রধানমন্ত্রীর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের যুগোপযোগি পরামর্শ ও তত্ত্বাবধানে অভূতপূর্ব এই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তথ্য-প্রযুক্তির দ্রুত বিকাশ সম্ভব হয়েছে।’
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‘ইনভেস্টিং ইন ডিজিটাল বাঙলাদেশ : ফিনটেক টু হাইটেক’শীর্ষক এ সেমিনারে যুক্তরাজ্যের ডিজিটাল, কালচারাল, মিডিয়া এন্ড স্পোর্টস মন্ত্রী ম্যাট ওয়ারম্যান, লর্ড রনবীর সিং সুরি, লর্ড ডেবিড হাওয়েল, লর্ড জিতেস গাডিহা, ভেলিরি ভাজ এমপি, স্টিফেন ম্যাটক্লিপ এমপি ও স্টিফেন টিমস এমপি সহ প্রায় ১৫০ জন ব্রিটিশ ও বাংলাদেশি-ব্রিটিশ উদ্যোক্তা এবং বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারি উদ্যোক্তারা বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাত সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করে এ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইলে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তাদের সব প্রশ্নেরই জবাব দেন এবং বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সেমিনারে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে এক বিশাল দক্ষ কর্মশক্তির উত্থান ঘটেছে। আইসিটি খাতে গত এক-দশকের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন,২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে এবং ২০২৫ সালের মধ্যে তথ্য-প্রযুক্তি খাতকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের একটি খাত হিসাবে গড়ে তোলা হবে।

এ জন্য ইতিমধ্যেই সারা দেশে ফাইবার অপটিক লাইন স্থাপন ও দেশের অধিকাংশ এলাকায় ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই নাগরিকদের জন্য ৬০০ ই-সার্ভিস চালু হয়েছে। প্রায় ১০ কোটি লোক এখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করছে। যাদের মধ্যে প্রায় ১০ লাখ আইটি পেশাজীবী রয়েছে।’
তিনি বলেন, এ ছাড়াও পরিকল্পনা করা হয়েছে ই-গর্ভমেন্টের, স্থাপন করা হয়েছে স্টার্ট-আপ বাংলাদেশ কোম্পানি এবং ৪০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী তহবিলের মাধ্যমে বিভিন্ন স্টার্ট-আপ কোম্পানিকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জুনাইদ আহমেদ পলক জানান, এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ১০০টি স্টার্ট-আপকে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট দেয়া হবে।

চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড এবং ২০২১ সালে ওয়ার্ল্ড আইটি কংগ্রেস অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করে তিনি এ দু’টি অনুষ্ঠানে ব্রিটিশ এবং বাংলাদেশি-ব্রিটিশ উদ্যোক্তাদের অংশগ্রহণের আহবান জানান।

যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ কাজে লাগিয়ে তাঁরা (ব্যবসায়ীরা) যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি উভয় দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে তথ্য-প্রযুক্তির রপ্তানির হার মাত্র ১৬ শতাংশ। আগামী ২০২৪ সালের মধ্যে রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হাই কমিশন কাজ করছে। এ ক্ষেত্রে তিনি ব্রিটিশ এবং বাংলাদেশি-ব্রিটিশ বিনিয়োগকারীদের এগিয়ে আসারও আহবান জানান।

সাইদা মুনা তাসনীম বঙ্গবন্ধু স্টার্ট-আপ ইনোভেশন গ্র্যান্টের কথা উল্লেখ করে বাংলাদেশি-ব্রিটিশ তরুণ উদ্যোক্তাদের তাদের উদ্ভাবনী স্টার্ট-আপ প্রকল্পের প্রস্তাব আইসিটি বিভাগে পাঠানোর আহবান জানান।

অন্যান্যের মধ্যে বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হুসনে আরা বেগম এবং এশিয়ান টাইগার ক্যাপিটালের চেয়ারম্যান ইফতি ইসলাম এ সেমিনারে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনার ওপর দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনিরাপদ ডাউনলোড ঠেকাবে ক্রোম ব্রাউজার
নির্বাচিত

অনিরাপদ ডাউনলোড ঠেকাবে ক্রোম ব্রাউজার

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও কিভাবে দেখবেন?

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব

এলজির স্ট্যান্ডবাইমি গো প্রি-অর্ডারে বিক্রি
নির্বাচিত

এলজির স্ট্যান্ডবাইমি গো প্রি-অর্ডারে বিক্রি

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
নির্বাচিত

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix