Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর বৈশ্বিক কর্মী বাহিনীর ১৫ শতাংশ বা প্রায় ৩ হাজার পূর্ণকালীন কর্মী ছাঁটাই করবে। আগামী তিন বছরে ধাপে ধাপে কর্মী বাহিনী সংকুচিত করার এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। টেলিনরের কর্মী ছাঁটাই ঘোষণার বিরূপ প্রভাব পড়তে পারে নিরীক্ষা আপত্তির অর্থ প্রদান নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে টানাপড়েন সম্পর্কের মধ্য দিয়ে যাওয়া গ্রামীণফোনের কর্মীদের ওপর। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় সংকোচন, পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজিতে সেবাদান এবং প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধির মাধ্যমে ২০২২ সাল পর্যন্ত বার্ষিক ২ শতাংশ হারে রাজস্ব প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে টেলিনর।

টেলিনরের বিবৃতির উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ব্যয় সংকোচন কার্যক্রমের অংশ হিসেবে বৈশ্বিক কর্মী বাহিনীর ২২ শতাংশ ছাঁটাই করেছে টেলিনর। আগামী তিন বছরে আরো ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যা বৈশ্বিক কার্যক্রম নিয়ে টেলিনরের চাপে থাকার ইঙ্গিত মনে করা হচ্ছে।

টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে ২০২০-২২ সালের ব্যবসা কৌশল নিয়ে বলেন, এশিয়ার উদীয়মান টেলিযোগাযোগ বাজারে আমাদের দৃঢ় প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। উত্তর ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলে ব্যাপক গ্রাহক চাহিদা টেলিনরের রাজস্ব প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে।

টেলিনরের দাবি, কর্মী ছাঁটাই, অটোমেশন কাজে লাগানো, পুরনো কপার নেটওয়ার্ক বন্ধ করা এবং অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা উন্নতকরণের মাধ্যমে আগামী তিন বছরে বার্ষিক ৩২ কোটি ২০ লাখ ডলার থেকে সর্বোচ্চ ৪৩ কোটি ডলার ব্যয় সংকোচন করা সম্ভব হবে। একই সময় টেলিনর নেটওয়ার্কে সাবস্ক্রিপশন এবং টেলিকম ট্যারিফ থেকে বার্ষিক শূন্য থেকে ২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব। এছাড়া অসলোয় তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি বার্ষিক পরিচালন ব্যয় ১ থেকে ৩ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছে।

এশিয়া ও উত্তর ইউরোপের নয়টি দেশে টেলিনরের ১৮ কোটি ৬০ লাখ গ্রাহক রয়েছে। গত তিন বছর ব্যয় সংকোচন এবং লভ্যাংশ বাড়ানোর লক্ষ্যে নগদ অর্থের প্রবাহ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশ ব্যতীত অন্য দেশগুলোর কার্যক্রম থেকে খুব বেশি ভালো ব্যবসা করতে পারেনি। এখন বাংলাদেশেও চাপে রয়েছে টেলিনরের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন।

বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ বাজার ভারত থেকে এরই মধ্যে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে টেলিনর। পাকিস্তান ও মিয়ানমারেও ভালো অবস্থায় নেই প্রতিষ্ঠানটি। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে টেলিনরের। আয়ের বিবেচনাতেও টেলিনরের অন্যতম সেরা অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন। তবে নিরীক্ষা আপত্তির অর্থ প্রদান নিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিরোধপূর্ণ সময় পার করছে সেলফোন অপারেটরটি।

গত ২৩ ফেব্রুয়ারি চলমান বিরোধ থেকে বেরিয়ে আসতে বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে ১ হাজার কোটি টাকার পে-অর্ডার কমিশনের চেয়ারম্যান জহুরুল হককে হস্তান্তর করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত।

ওই সময় বিটিআরসির চেয়ারমান বলেন, গ্রামীণফোনকে ধন্যবাদ। তারা আদালতের নির্দেশ মেনে ১ হাজার কোটি টাকা জমা দিয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের মনোমালিন্য নেই।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আপিল বিভাগ একই মাসের ২৪ তারিখের মধ্যে বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ২৩ ফেব্রুয়ারি গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য রাখেন আপিল বিভাগ।

গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন। আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গ্রামীণফোন আবেদন করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজ রাতে শেষ হচ্ছে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
অটোমোবাইল

আজ রাতে শেষ হচ্ছে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জিটিই-হুয়াওয়েকে বিশ্বাস করা যায় না: মার্কিন অ্যাটর্নি জেনারেল
নির্বাচিত

জিটিই-হুয়াওয়েকে বিশ্বাস করা যায় না: মার্কিন অ্যাটর্নি জেনারেল

এটিএম কার্ডের সাইজে এলো স্মার্টফোন
নির্বাচিত

এটিএম কার্ডের সাইজে এলো স্মার্টফোন

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ

গাড়িপ্রেমীদের জন্য বাজারে এলো বিওয়াইডি’র নতুন এনইভি লাইনআপ – অ্যাটো ৩  
অটোমোবাইল

গাড়িপ্রেমীদের জন্য বাজারে এলো বিওয়াইডি’র নতুন এনইভি লাইনআপ – অ্যাটো ৩  

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক সত্ত্বেও ভারতে আইফোন উৎপাদন সাশ্রয়ী হবে
নির্বাচিত

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক সত্ত্বেও ভারতে আইফোন উৎপাদন সাশ্রয়ী হবে: বিশ্লেষক

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!
অর্থ ও বাণিজ্য

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ
বিবিধ

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

অনলাইন-অফলাইন জুয়া বন্ধে কঠোর আইন, খসড়া অনুমোদন

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওপেনএআই ও ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি
প্রযুক্তি সংবাদ

ওরাকল থেকে ২১ হাজার কর্মী ছাঁটাই

বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং জায়ান্ট ওরাকল প্রায় ২১ হাজার...

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মার্চ ২০২০

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

Techzoom.TV |
TechzoomTV