Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি জায়ান্টদের সতর্কবার্তা: ভিডিও মুছে দিতে পারে এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
প্রযুক্তি জায়ান্টদের সতর্কবার্তা: ভিডিও মুছে দিতে পারে এআই
Share on FacebookShare on Twitter

‘অটোমেটেড টেকডাউন সফটওয়্যারের’ কারণে ইউটিউব, টুইটার, ফেইসবুক থেকে ভুলবশত ভিডিও মুছে যেতে পারে। সোমবার বিষয়টি নিয়ে আগাম সতর্কবার্তা জানিয়েছে ইউটিউব, ফেইসবুক এবং টুইটার।

করোনাভাইরাস মহামারীর কারণে বাসা থেকে কাজ করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিকর্মীদের। এ সময়টিতে সাইটের নীতিমালা মেনে ভিডিও আপলোড হচ্ছে কিনা, সে বিষয়টি নজরে রাখার ভার পড়েছে স্বয়ংক্রিয় ওই সফটওয়্যারের উপর। ফলে, চাইলেও আগের মতো দ্রুত ভুল শোধরানোর সুযোগটিও থাকছে না প্রতিষ্ঠানগুলোর হাতে। — খবর রয়টার্সের।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, অফিস থেকে কর্মী কমাতে গিয়ে ইউটিউব এবং অন্যান্য ব্যবসা বিভাগগুলোকে সাময়িকভাবে সন্দেহজনক কনটেন্টের ব্যাপারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও স্বয়ংক্রিয় টুলসের উপর নির্ভর করতে হচ্ছে। এ ধরনের সফটওয়্যার সবসময় মানুষের মতো নির্ভুল সিদ্ধান্ত জানাতে পারে না, ফলে ভুল হওয়ার শঙ্কা রয়েছে। “ভুলের কারণে এ ধরনের সিদ্ধান্তের বিপক্ষে যে আপিলগুলো আসবে, সেগুলোর সিদ্ধান্ত নিতে সময় লাগবে।”

এদিকে, সব কনটেন্ট পর্যালোচককে বেতন দিয়ে অনির্দিষ্টকালের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়ার অংশ হিসেবে এ সপ্তাহে চুক্তিভিত্তিক সেবাদাতাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ফেইসবুক। গত সপ্তাহে নীতিমালা প্রয়োগকারীদের কাজ করার কথা বলে কড়া সমালোচনার মুখোমুখি হয়েছিল প্রতিষ্ঠানটি। নীতিমালা প্রয়োগকারীদেরকে কাজ করার কথা বলার পেছনে ফেইসবুকের অবশ্য একটি গুরুতর কারণও ছিল। দূর থেকে কনটেন্টে নজর রাখার মতো নিরাপদ প্রযুক্তি তেমন একটা নেই প্রতিষ্ঠানটির হাতে।

ফেইসবুক বলছে, “আমাদের হয়তো সাড়া দিতে সময় বেশি লাগতে পারে এবং ফলাফল হিসেবে আরও ভুল হবে।”

টুইটারও একই পদক্ষেপ নিয়েছে। শুধু এ সময়টিতে কোনো কনটেন্টের কারণে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে না। নির্ভুল সিদ্ধান্ত না-ও হতে পারে, সে শঙ্কা থেকেই নিষিদ্ধ না করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

করোনাভাইরাস বিস্তার রোধে কর্মীদেরকে বাসা থেকে কাজ করতে বলেছে এ তিন সিলিকন ভ্যালি জায়ান্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করা হিসাবে মঙ্গলবার করোনভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৮২ হাজার ৪০৫ জনে, প্রাণ গেছে ৭ হাজার ১৫৪ জনের।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন।

Tags: ইউটিউবটুইটারফেইসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব ইভেন্ট ‘শুধু ডিজিটাল’ করার সিদ্ধান্তে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

সব ইভেন্ট ‘শুধু ডিজিটাল’ করার সিদ্ধান্তে মাইক্রোসফট

১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের আয়, আইফোন বিক্রিতে রেকর্ড
প্রযুক্তি সংবাদ

১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের আয়, আইফোন বিক্রিতে রেকর্ড

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
নির্বাচিত

দেশে তিন মাসে ৩২ লাখের বেশি স্মার্টফোন বিক্রি

৮ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরসহ আসছে গুগল পিক্সেল ৫
নির্বাচিত

৮ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরসহ আসছে গুগল পিক্সেল ৫

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

আমদানি শুল্ক হ্রাস এবং স্টক লট বৈধকরাসহ সব দাবি মেনে নেওয়া হয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক
প্রযুক্তি সংবাদ

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix