Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষমতা থাকলে করোনা মোকাবিলায় যা করতেন বিল গেটস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ মার্চ ২০২০
ফের শীর্ষ ধনী বিল গেটস
Share on FacebookShare on Twitter

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটস যদি এখন আমেরিকার রাষ্ট্রপতি হতেন, তবে তিনি করোনাভাইরাস প্রতিরোধে লোকজনকে আইসোলেশনে রেখে রেখাটাকে চ্যাপ্টা করাকে (ফ্ল্যাটেন দ্য কার্ভ) অগ্রাধিকার দিতেন।

মঙ্গলবার টেড (টিইডি) সঞ্চালক ক্রিস অ্যান্ডারসনকে বিল গেটস বলেন, ‘(প্রেসিডেন্ট হলে) স্পষ্ট বার্তা হতো, আইসোলেশন বজায় রাখা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই; এবং এটি একটা লম্বা সময় ধরে চলবে। চীনাদের ক্ষেত্রে এটি ছিল ছয় সপ্তাহের মতো, সুতরাং আমাদেরও সেরকম করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং তা খুব ভালোভাবে সম্পন্ন করতে হবে।’

বিল গেটসের মতে, ‘আপনারা যদি (সারাদেশে) ভালভাবে আইসোলেশনে থাকতে পারেন, তাহলে ২০ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন নতুন আক্রান্তের সংখ্যা সত্যিই পরিবর্তিত হয়েছে; কমে গেছে। আর এটা দেখেই বোঝা যাবে আপনারা সঠিক পথে আছেন।’

প্রেসিডেন্ট হিসেবে গেটস আরও জোর দিতেন, ‘এটি খুব সহজ হবে না। এ বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা দরকার।’

যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮টি অঙ্গরাজ্য, ৩১ কাউন্টি ও ১৩ শহরের প্রায় ১৮ কোটি মানুষকে ঘরে থাকার জন্য বলা হয়েছে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই দেশটিতে ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়া হবে। ১২ এপ্রিল নাগাদ তা খোলার কথা জানিয়েছেন তিনি।

তবে বিল গেটস অর্থের চেয়ে মানুষের স্বাস্থ্যকেই গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, এটা খুবই বেদনার যে অর্থনৈতিক প্রভাব খুবই নাটকীয়। আমাদের পুরো জীবনে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। তবে অর্থ ফিরিয়ে আনা খুব সম্ভব, কিন্তু মানুষের জীভন ফেরানো অসম্ভব। তাই আমরা অর্থনৈতিক বিশাল চাপের যন্ত্রণা মেনে নিতে যাচ্ছি, যাতে রোগ আর মৃত্যুর যন্ত্রণা কমানো যায়।’

বিল গেটস এই ভাইরাসের থাবা থেকে মুক্ত থাকতে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর পদ্ধতি সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছেন। বাড়ি থেকে কাজ করছেন। তিনি করোনাভাইরাস সংকটে অনেকগুলো ধনী দেশ আক্রান্ত। সন্দেহভাজনদের পরীক্ষা-নিরীক্ষা ও সামাজিক দূরত্ব (যেটাকে আমি শাটডাউন বলছি) মেনে চলাসহ সঠিক পদক্ষেপ নিয়ে আগামী দুই থেকে তিন মাসে ধনী দেশগুলো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সক্ষম হবে। আমি চিন্তিত উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে। তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধনী দেশগুলোর মতো তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার উপায় নেই। তাদের হাসপাতালগুলোর সক্ষমতাও অনেক কম।

বিল গেটস বলেন, সবচেয়ে বড় যে বিষয় তা হলো—শাটডাউন পদ্ধতি মেনে চলুন। মানে সামাজিক মেলামেশা বন্ধ রেখে সামাজিক দূরত্বের নীতি মেনে চলুন। এতে করে আপনার আশপাশের লোকের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ হবে না। আক্রান্তের হার নাটকীয়ভাবে কমে যাবে। এতে করে দ্রুততম সময়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির স্কুটার একচার্জে চলবে ৩০ কিলোমিটার
নির্বাচিত

শাওমির স্কুটার একচার্জে চলবে ৩০ কিলোমিটার

মোবাইল ফোনের অপব্যবহার
নির্বাচিত

মোবাইল ফোনের অপব্যবহার

২০২১ সালে উড়ুক্কু গাড়ি
অটোমোবাইল

২০২১ সালে উড়ুক্কু গাড়ি

ফুল চার্জে ৪০ দিন চলবে রিয়েলমি সি১১
নির্বাচিত

২ মিনিটে বিক্রি হল দেড় লক্ষ রিয়েলমি সি১১

মোবাইল হ্যাং হওয়ার কারন করনীয়
কিভাবে করবেন

মোবাইল হ্যাং হওয়ার কারন করনীয়

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী
ই-কমার্স

ইভ্যালির সৌজন্যে ১০০০ পরিবারে এসো সবাই’র ইফতার সামগ্রী

Load More

ট্রেন্ডিং টপিক

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
নির্বাচিত

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ মার্চ ২০২০

ক্ষমতা থাকলে করোনা মোকাবিলায় যা করতেন বিল গেটস

Techzoom.TV |
TechzoomTV