Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

হুয়াওয়েকে খুন হতে দেখে বেইজিং চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের একজন শীর্ষ নির্বাহী কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, যদি চীনা প্রতিষ্ঠানটির ওপর আর কোনো নিষেধাজ্ঞা আসে, তবে এর জবাব দেওয়া হবে। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এসব কথা বলেন হুয়াওয়ের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা এরিক যু।

হুয়াওয়ের এই শীর্ষ কর্মকর্তা বলেন, মার্কিন সরকারের পক্ষ থেকে যদি সে দেশের প্রতিষ্ঠানগুলোকে হুয়াওয়ের জন্য চিপ তৈরি করতে না দেওয়া হয়, তবে বিকল্প খুঁজে দেখা হবে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা নতুন নিয়ম জারি করছেন, যাতে মার্কিন চিপ নির্মাতারা সে দেশের যন্ত্রপাতি ব্যবহার করে হুয়াওয়ের জন্য চিপ তৈরি করলে অনুমোদনের প্রয়োজন পড়বে।

একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) যাতে হুয়াওয়ের কাছে চিপ বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে এ নিয়ম করা হচ্ছে। হুয়াওয়ের নকশায় চিপ তৈরিতে কাজ করে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের ওই প্রতিবেদনের পর প্রতিক্রিয়া জানিয়ে এরিক যু বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি এ ধরনের নিয়ম বাস্তবায়ন করা হয়, তখন বেইজিংয়ের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। একবার প্যান্ডোরার বাক্স খুললে তা বৈশ্বিক ইকোসিস্টেমের ওপর চেইন মারাত্মক শৃঙ্খল বিক্রিয়া শুরু করবে। এতে শুধু হুয়াওয়ে ধ্বংস হবে না।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ৫–জি যন্ত্রপাতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে যুক্তি দেওয়া হচ্ছে। যু বলেন, চীনও চাইলে মার্কিন যন্ত্রের জন্য একই যুক্তিতে তাদের পণ্য চীনের বাজারে নিষেধাজ্ঞা দিতে পারে। যদি বেইজিং পাল্টা ব্যবস্থা নেয়, তবে এ খাতে চরম বৈশ্বিক প্রভাব পড়বে। হুয়াওয়ে মরলে মার্কিন প্রতিষ্ঠানগুলোতেও আঁচড় পড়বে।

গত বছর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করা হয় এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোকে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে হুয়াওয়েকে এখনো যন্ত্রপাতি সরবরাহের অনুমতি দিতে হয়েছে দেশটিকে।

যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞা হুয়াওয়ের আয়ের ওপর প্রভাব ফেলেছে। গত মঙ্গলবার হুয়াওয়ে কর্তৃপক্ষ তাদের বার্ষিক আয় ঘোষণার সময় জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ পূর্বাভাসের চেয়ে বার্ষিক আয় কম হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: পলক

বিশ্বের প্রথম ১৩.৩ ইঞ্চি উইন্ডোজ ২-ইন-১ ল্যাপটপ নিয়ে এল আসুস
লিড স্টোরি

বিশ্বের প্রথম ১৩.৩ ইঞ্চি উইন্ডোজ ২-ইন-১ ল্যাপটপ নিয়ে এল আসুস

ঢাকায় শুরু হচ্ছে রোবট ও সেমিকন্ডাক্টর নিয়ে সম্মেলন
প্রযুক্তি সংবাদ

ঢাকায় শুরু হচ্ছে রোবট ও সেমিকন্ডাক্টর নিয়ে সম্মেলন

নজরকাড়া ফিচার নিয়ে অ্যাপলের নতুন প্রোডাক্ট
নির্বাচিত

নজরকাড়া ফিচার নিয়ে অ্যাপলের নতুন প্রোডাক্ট

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমেছে ১২%

বিডিজবসের চাকরি মেলায় ২৫০ চাকরির সুযোগ
প্রযুক্তি সংবাদ

বিডিজবসের চাকরি মেলায় ২৫০ চাকরির সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

বিশ্বমঞ্চে রোবোটিক্সে বাংলাদেশের ১৮টি গোল্ড মেডেল অর্জন
প্রযুক্তি সংবাদ

বিশ্বমঞ্চে রোবোটিক্সে বাংলাদেশের ১৮টি গোল্ড মেডেল অর্জন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ এপ্রিল ২০২০

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি

Techzoom.TV |
TechzoomTV