Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 October 2026
লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
Share on FacebookShare on Twitter

অফিশিয়াল উন্মোচনের আগেই নতুন স্মার্টফোন ও সফটওয়্যার ব্যবহারের সুযোগ দিতে ‘কমিউনিটি রিভিউ প্রোগ্রাম’ চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড নাথিং। প্রযুক্তিপ্রেমী, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি বৈশ্বিক কমিউনিটি গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি।

নাথিংয়ের অফিশিয়াল কমিউনিটি ফোরামের তথ্য অনুযায়ী, নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির নতুন ডিভাইস ও সফটওয়্যার সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার আগেই ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি নাথিংয়ের প্রোডাক্ট টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজেদের অভিজ্ঞতা ও মতামত জানানোর সুযোগও থাকবে।

আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত

আগ্রহীদের আগামী ৫ অক্টোবর ২০২৬, যুক্তরাজ্য সময় সকাল ১০টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ সময় অনুযায়ী আবেদনের শেষ সময় বিকেল ৩টা।

প্রযুক্তি নিয়ে আগ্রহী ব্যবহারকারীদের পাশাপাশি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে।

তবে নির্বাচিত অংশগ্রহণকারীদের নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (NDA) স্বাক্ষর করতে হবে। নাথিংয়ের নির্ধারিত এমবার্গো তারিখের আগে পরীক্ষাধীন ডিভাইস বা সফটওয়্যার সম্পর্কে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না।

পণ্যের উন্নয়নে থাকবে ব্যবহারকারীর মতামত

নাথিংয়ের এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো বাস্তব ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা। নির্বাচিতরা নতুন পণ্য ব্যবহারের অভিজ্ঞতা নাথিংয়ের সংশ্লিষ্ট টিমের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। এসব মতামত ভবিষ্যৎ ডিভাইস ও সফটওয়্যারের উন্নয়ন প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।

ভারতের ব্যবহারকারীদের জন্য নয়

নাথিং জানিয়েছে, এই নির্দিষ্ট রাউন্ডের কমিউনিটি রিভিউ প্রোগ্রাম ভারতের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। তবে অন্যান্য আন্তর্জাতিক অঞ্চলের যোগ্য ব্যবহারকারীরা এতে আবেদন করতে পারবেন।

আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, রিভিউয়ের জন্য দেওয়া ডিভাইসটি অংশগ্রহণকারীরা স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারবেন না। নির্ধারিত সময় শেষে ডিভাইসটি নাথিংকে ফেরত দিতে হবে। তবে ডিভাইস পাঠানো ও ফেরত নেওয়ার শিপিং বা কুরিয়ার খরচ প্রতিষ্ঠানটিই বহন করবে।

নাথিংয়ের কমিউনিটি ফোরাম বা ওয়েবসাইটের ‘Apply Now’ অপশনে গিয়ে আগ্রহীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Community Review ProgramNothingNothing CommunityNothing Community Review ProgramNothing PhoneNothing নতুন ফোনকনটেন্ট ক্রিয়েটরগ্যাজেট রিভিউটেক রিভিউনাথিংনাথিং ফোননাথিং ফোন রিভিউনাথিং স্মার্টফোনপ্রযুক্তিস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে বঙ্গবন্ধু হাই-টেক নামফলক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সিলেটে বঙ্গবন্ধু হাই-টেক নামফলক উন্মোচন

ফাইভজি নেটওয়ার্ক লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে এরিকসন
প্রযুক্তি সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে এরিকসন

প্রতিষ্ঠানকে র‍্যানসমওয়্যার থেকে সুরক্ষিত রাখার পাঁচ টিপস
নির্বাচিত

প্রতিষ্ঠানকে র‍্যানসমওয়্যার থেকে সুরক্ষিত রাখার পাঁচ টিপস

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং

অপোর সেরা ৫টি ফোন ২০২৫
প্রযুক্তি সংবাদ

অপোর সেরা ৫টি ফোন ২০২৫

এক্সমোরের সিমোস সেন্সরসহ সনির এক্সপেরিয়া প্রো-আই
প্রযুক্তি সংবাদ

এক্সমোরের সিমোস সেন্সরসহ সনির এক্সপেরিয়া প্রো-আই

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

আইফোনের রিপ্লেসমেন্ট সার্ভিস কিনে বিপাকে গ্রাহক, ড্যাজলের বিরুদ্ধে অভিযোগ

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং
ফিচার

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ...

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2026

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

Techzoom.TV |
TechzoomTV