Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের বাজারে এলো ‘রিয়েলমি সি থ্রি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 May 2020
বাংলাদেশের বাজারে এলো ‘রিয়েলমি সি থ্রি’
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমি গতকাল ১৭ই মে অনলাইনে লাইভ লঞ্চিং ইভেন্টের মধ্য দিয়ে দেশের সেরা পছন্দ- রিয়েলমি সি থ্রি বাজারে আনার ঘোষণা দিয়েছে। ডিভাইসটিতে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট আনলক। এছাড়াও, নতুন এ স্মার্টফোনটিতে বাংলাদেশে প্রথম শক্তিশালী হেলিও জি সেভেন্টি এআই গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেশের বাজারে স্মার্টফোনটি মাত্র ১০,৯৯০ টাকায় পাওয়া যাবে।

উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে ২০১৮ সালের মাঝামাঝি সময় স্মার্টফোন বাজারে আবির্ভাব ঘটে টেক ট্রেন্ডসেটার ব্র্যান্ড রিয়েলমির। যাত্রা শুরুর পর, প্রতিষ্ঠানটি সর্বত্রই তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের হৃদয় জয় করে নেয়। এ অনলাইন লঞ্চ নিয়ে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর নিওন শি বলেন, ‘আমরা ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রে প্রযুক্তিপ্রেমী তরুণদের ক্ষমতায়নে বিশ্বাসী। তরুণ প্রজন্মের জন্য ট্রেন্ডসেটিং ডিজাইনের সেরা পণ্য উন্মোচন করাই আমাদের লক্ষ্য।’
রিয়েলমি সি থ্রি- দেশের সেরা পছন্দ

ট্রিপল ক্যামেরা গেম মনস্টার হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি রিয়েলমি সি থ্রি ডিভাইসের পেছনে কৃত্রিম বৃদ্ধিমত্তার (এআই) ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। যেখানে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ডিভাইসটিতে ফ্রন্ট পোর্ট্রেটের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারির সাথে থাকছে অন্য ডিভাইজ চার্জ দেওয়ার জন্য রিভার্স চার্জিং অপশন এবং এতে থাকছে বাংলাদেশে প্রথম মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি সেভেন্টি এআই গেমিং প্রসেসর, যার মাধ্যমে ব্যবহারকারি যেকোন গ্রাফিক্স ইনটেনসিভ গেম খেলতে পারবেন। রিয়েলমি সি থ্রি-তে আছে ৬.৫ ইঞ্চির এইচডি+ মিনি ডিউ ড্রপ ডিসপ্লে, যা করনিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০-ভিত্তিক রিয়েলমি ইউআই। ৩ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইটের রমে রিয়েলমি সি থ্রি পাওয়া যাবে ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড – এ দুটি রঙে।

‘স্মার্টফোন+এআইওটি’ পণ্য নিয়ে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি এ বছর বিভিন্ন দামের ২০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। স্মার্টফোনের পাশাপাশি এসব পরিধেয় পণ্যের মধ্যে রয়েছে স্মার্টওয়াচ ও স্মার্ট ব্যান্ড। খুব শিগগিরই রিয়েলমি’র ব্যান্ড বাজারে পাওয়া যাবে।

রিয়েলমি ব্যান্ড ফিটনেস সচেতন মানুষের পাশাপাশি টেক-ট্রন্ডি লাইফস্টাইল বা জীবনধারার গুরুত্বপূর্ণ সঙ্গী। এই ব্যান্ডটি প্রতিদিনের ফিটনেস বিষয়ক কার্যক্রমের ট্র্যাক (রেকর্ড) রাখবে ও হৃৎকম্পন (হার্ট রেট) ও ঘুমের বিষয়টিও পর্যবেক্ষণ করবে। এর পাশাপাশি, বিভিন্ন সামাজিক অ্যাপ, এসএমএস, কলসহ আরও অনেক কিছু ব্যান্ডের ২.৪ সেন্টিমিটারের বড় কালার স্ক্রিনে প্রদর্শন করবে। রিয়েলমি ব্যান্ড আপনার ব্যক্তিগত ফ্যাশন উপকরণের পাশাপাশি দৈনন্দিন ফিটনেস অংশীদার হিসেবেও কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন
নির্বাচিত

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

চোখ টিপলেই জুম হবে কন্টাক্ট লেন্স
প্রযুক্তি বাজার

চোখ টিপলেই জুম হবে কন্টাক্ট লেন্স

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি বাজার

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’
প্রযুক্তি বাজার

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
প্রযুক্তি বাজার

১২৩৩ কর্মী ছাঁটাই করলো নকিয়া

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন
নির্বাচিত

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
অর্থ ও বাণিজ্য

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

বাংলাদেশে ৯ নভেম্বর লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ...

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 May 2020

বাংলাদেশের বাজারে এলো 'রিয়েলমি সি থ্রি'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix