Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ মে ২০২০
যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) লিমিটেড যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা নির্মাণ করছে। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে এ অ্যাডভান্সড চিপ কারখানার নির্মাণকাজ চলছে। টিএসএমসির অ্যারিজোনা কারখানায় ৫-ন্যানোমিটার ট্রানজিস্টার চিপ তৈরি করা হবে, যা আগামী কয়েক মাস তাইওয়ানের গ্রাহকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

টিএসএমসি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের এ-সিরিজের প্রসেসর চিপ তৈরি করে আসছে। চলতি সপ্তাহের শুরুর দিকে তাইওয়ানে অনুষ্ঠিত এক মিটিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রে চিপ কারখানা নির্মাণের সিদ্ধান্তে একমত হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের শেষ নাগাদ টিএসএমসির অ্যারিজোনা কারখানা পূর্ণাঙ্গ রূপে চিপ উৎপাদনে যাবে। এটা নিশ্চিত নয়, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কারখানা নির্মাণের ক্ষেত্রে স্টেট কিংবা ফেডারেল সরকারের কাছ থেকে কী ধরনের আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছে টিএসএমসি। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণের পরিকল্পনার সঙ্গে স্টেট এবং বাণিজ্য বিভাগের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

অন্যদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিপ কারখানা নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল একটি কাজ। টিএসএমসি এরই মধ্যে তাইওয়ানের তাইনান অঞ্চলে নতুন একটি চিপ কারখানায় ১ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় করেছে। কারখানাটি চলতি বছরই আইফোনের বিভিন্ন সরঞ্জাম উৎপাদন শুরু করবে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, অ্যাপল ইন্টেলের পরিবর্তে নিজস্ব চিপ দিয়ে ম্যাক কম্পিউটার উৎপাদনে কাজ করছে। ধারণা করা হচ্ছে, টিএসএমসির অ্যারিজোনা কারখানায় উৎপাদিত ৫-ন্যানোমিটার চিপ ম্যাক উৎপাদনে ব্যবহার করা হতে পারে।

টিএসএমসি গত ফেব্রুয়ারি মাসে মূলধনি ব্যয় বাড়ানোর পরিকল্পনা ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত স্মার্টফোনের চাহিদা ও বিক্রি বৃদ্ধি তাদের ব্যবসায় বাড়তি মুনাফা যোগ করবে। যে কারণে চলতি বছর মূলধনি ব্যয় বাড়ানোর মাধ্যমে ব্যবসা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিএসএমসি চলতি বছর মূলধনি ব্যয় বাড়িয়ে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার নির্ধারণ করেছে। গত বছর প্রতিষ্ঠানটির ১ হাজার ৪০০ কোটি থেকে দেড় হাজার কোটি ডলার মূলধনি ব্যয়ের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত গত বছরজুড়ে প্রতিষ্ঠানটির মূলধনি ব্যয় ১ হাজার ৪৯০ কোটি ডলারে পৌঁছেছিল।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের নাজুক পরিস্থিতির কারণে কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে টিএসএমসি। এখন ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। দ্রুতগতির এ মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা পেতে দরকার ফাইভজি সমর্থিত স্মার্টফোন। যে কারণে স্মার্টফোনের চাহিদা বৃদ্ধির প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে মূলধনি ব্যয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা বাড়াতে চাইছে টিএসএমসি। যে কারণে যুক্তরাষ্ট্রে নিজস্ব চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক বাজারে স্মার্টফোনের সরবরাহ ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৪০ কোটি ইউনিটে পৌঁছবে। এর মধ্যে ১৯ কোটি স্মার্টফোন থাকবে ফাইভজি সমর্থিত। অর্থাৎ চলতি বছর মোট যতসংখ্যক ইউনিট স্মার্টফোন সরবরাহ হবে, তার ১৪ শতাংশই থাকবে ফাইভজি সমর্থিত। বিশ্বব্যাপী ফাইভজি ফোনের চাহিদা বৃদ্ধিকে মুনাফা আয়ের নতুন সুযোগ হিসেবে দেখছে টিএসএমসি।

টিএসএমসির গ্রাহক তালিকায় অ্যাপল ছাড়াও মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম ও চীনভিত্তিক হুয়াওয়ে রয়েছে। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) টিএসএমসির রাজস্ব ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯ কোটি ডলারে পৌঁছেছে, যা ছিল প্রতিষ্ঠানটির প্রত্যাশার চেয়েও বেশি। গত বছরের চতুর্থ প্রান্তিকে রাজস্ব আয় ১ হাজার ২০ কোটি থেকে ১ হাজার ৩০ কোটি ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল টিএসএমসি। এছাড়া অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ১৬ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৮৮ কোটি ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের ভাষ্যে, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের কারণে ঝুঁকিতে রয়েছে টিএসএমসি। কারণ চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি সিংহভাগ চিপ চীনে নির্মিত কারখানায় উৎপাদন করে আসছে। ভবিষ্যতে ব্যবসায় ঝুঁকি এড়াতে তাই যুক্তরাষ্ট্রে নিজস্ব চিপ কারখানা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে টিএসএমসি বা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা
প্রযুক্তি সংবাদ

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা

কম দামের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের বাজারে সাশ্রয়ী বাজেট: ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ

রিয়েলমির এই ফোনে থাকবে ১৬ জিবি র‌্যাম
নির্বাচিত

রিয়েলমির এই ফোনে থাকবে ১৬ জিবি র‌্যাম

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন

অ্যাপলকে টেক্কা দিল এনভিডিয়া
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিল এনভিডিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের
প্রযুক্তি পরামর্শ

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ও রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান...

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মে ২০২০

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix