Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2020
কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারীর কারণে বৈশ্বিক শিল্প উৎপাদন, আমদানি, রফতানি এবং সর্বোপরি ভোক্তা চাহিদায় বড় আকারে ধস নেমেছে। মরণঘাতী ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউনসহ নানাবিধ বিধিনিষেধ আরোপ করে বিশ্ব। এতে করে ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি হঠাৎ করে হোঁচট খেয়ে নিম্নমুখী হতে শুরু করেছে। তবে এ মহামারী গুটিকয়েক খাতের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। প্রযুক্তি খাত তাদের একটি। বিশেষ করে ইন্টারনেট সেবার চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। ফলে বেশকিছু প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ব্যবসায় চাঙ্গা ভাব ধরে রাখতে সক্ষম হয়েছে। ফিনিশ টেলিকম প্রতিষ্ঠান নকিয়া তাদের অন্যতম। ভোক্তা চাহিদা বৃদ্ধি পাওয়ায় টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ব্রডব্যান্ড ব্যবসায় চাঙ্গা ভাব রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন শীর্ষ নির্বাহী। খবর রয়টার্স।

নকিয়ার ফিক্সড নেটওয়ার্কের প্রেসিডেন্ট স্যান্ডি মটলি জানান, ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়তে থাকায় করোনা-পূর্ববর্তী সময়ে তাদের অনেক গ্রাহক নেটওয়ার্কের প্রবৃদ্ধি ৩০ থেকে ৪০ শতাংশ বাড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু কভিড-১৯ সেই ট্রাফিক গ্রোথকে এখন রাতারাতি পরিবর্তন করে দিয়েছে।

প্রথম প্রান্তিকে গ্রাহকদের থেকে নকিয়ার ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিষেবার ক্রয়াদেশ গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির এ নারী নির্বাহী বলেন, ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিষেবা নিয়ে গ্রাহকরা যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে, সেটি বাস্তবায়নে তাদের প্রবৃদ্ধি আরো বাড়াতে হবে। যদিও এ বিষয়টি নিয়ে এরই মধ্যে অনেক গ্রাহক আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গত কয়েক বছর ধরে ফিক্সড-লাইন নেটওয়ার্ক ব্যবসা চাঙ্গা করার চেষ্টা করছে নকিয়া। বিশেষ করে ২০১৬ সালে ফ্রান্সের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান আলকাটেল লুসেন্টের সঙ্গে ১ হাজার ৭০০ কোটি ডলারের একটি চুক্তির পর এ খাতে নকিয়া বাজার হিস্যা বাড়াতে মরিয়া হয়ে কাজ করছে। যদিও ২০১৮ ও ২০১৯ সালে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় যথাক্রমে ১৮ শতাংশ ও ৫ শতাংশ কমেছিল।

বর্তমান বাজার পরিস্থিতির বিষয়ে মটলি বলেন, আমরা গ্রাহকদের কাছ থেকে এখন বেশ সাড়া পাচ্ছি। তবে আমরা মনে করি, মধ্য ও দীর্ঘমেয়াদে এটি আরো বাড়বে।

মটলির এমন প্রাক্কলনের অন্যতম কারণ হতে পারে ইউরোপীয় কমিশনের নীতিগত প্রস্তাব। কারণ ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী এ সংস্থাটি ২০২৫ সালের মধ্যে ইউরোপের প্রতিটি বাসায় নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দেয়ার একটি প্রস্তাব করেছে। শহর বা গ্রাম সবখানে যার ডাউনলোড স্পিড থাকবে কমপক্ষে ১০০ এমবিপিএস। সেটি করা হলে নকিয়ার জন্য এটি আরো বড় সুযোগ হিসেবে দেখা দেবে। তবে এটি যে সহসাই হচ্ছে না সেটিও জানে নকিয়া।

প্রতিষ্ঠানটির ফিক্সড নেটওয়ার্ক ব্যবসার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) স্টিফ্যান ভ্যানহেস্টেল বলেন, নতুন ফিক্সড নেটওয়ার্ক তৈরি করতে সময় লাগবে। কারণ ফাইবার কেবলের সাহায্যে এ ধরনের নেটওয়ার্ক সুবিধা তৈরি করা রাতারাতি সম্ভব না।

টেলিকম, মিডিয়া ও ডিজিটাল সার্ভিসবিষয়ক বৈশ্বিক পরামর্শক এবং গবেষণা প্রতিষ্ঠান অ্যানালাইসিয়েস মেসনের প্রতিবেদন অনুযায়ী, পুরো ইউরোপের ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৯০ শতাংশই ফিক্সড ব্রডব্যান্ড ক্যারিয়ার। এর মধ্যে ২০১৯ সালে নকিয়ার ফিক্সড অ্যাকসেসের পরিমাণ ছিল প্রতিষ্ঠানটির প্রধান নেটওয়ার্ক ব্যবসার বিক্রির ১০ শতাংশ, যার মধ্যে মোবাইল অ্যাকসেস ছিল ৬৪ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর এক্স৭০ সিরিজে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভিভো ফোনের দাম কমলো

সফলভাবে জুনিয়র সফটওয়্যার একাডেমির প্রথম সেশন সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

সফলভাবে জুনিয়র সফটওয়্যার একাডেমির প্রথম সেশন সম্পন্ন

৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি
প্রযুক্তি সংবাদ

৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি

পোকো এফ ৩: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

পোকো এফ ৩: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপ: ভার্চুয়ালে প্রেম-ভালোবাসার নিয়ম-কানুন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2020

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix