Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারায়ণগঞ্জে মোবাইল বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ জুন ২০২০
নারায়ণগঞ্জে মোবাইল বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় বিস্ফোরণের ঘটনায় কলেজ ছাত্রের পর মারা গেছে মা বানু রানী দাস।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বানু রানীর মৃত্যু হয়।

এর আগে রবিবার (০৭ জুন) সকালে পৌরসভার জয়রামপুর গ্রামে মোবাইল চার্জে লাগিয়ে কথা বলার সময় বিস্ফোরণে দগ্ধ হয় মা বানু রানী দাস ও কলেজ ছাত্র অপূর্ব দাস। অপূর্ব সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কর্মচারি মো. মিজানুর রহমানের ভাড়াটিয়া বানু রানী দাস ও তার ছেলে অপূর্ব দাস। গত রবিবার সকালে মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে কথা বলছিল অপূর্ব। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে বানু রানী এগিয়ে গেলে সেও মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দু‘দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার কলেজ ছাত্র অপূর্ব দাসের মৃত্যু হয়। তার একদিন পর অপূর্ব দাসের মা বানু রানীরও মৃত্যু হলো।

বাড়ির মালিক মিজানুর রহমান জানান, বিস্ফোরণে নিহত বানু রানী দাসের মাথা ও শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছিলো। এর আগে দগ্ধ অবস্থায় যখন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন ছেলেটার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। তার মুখ ও বুক একেবারে ঝলসে গিয়েছিলো। আর তার মায়ের মাথার চুল ও হাত আগুনে পুড়ে গিয়েছিলো।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় ছেলের পর আজকে তার মা-ও মারা গেছে। আমরা বিষয়টি জানতে পেরেছি। কিন্তু এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারীদের জন্য স্মার্টওয়াচ আনল কিসিলেক্ট
নির্বাচিত

স্মার্টওয়াচের ৫ ফিচার অবশ্যই ব্যবহার করবেন

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
ই-কমার্স

ই-কমার্স: কী-কেন-কীভাবে?

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

জানা গেল কবে আসছে ওয়ানপ্লাস ১১

প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করছে অ্যাপস
প্রযুক্তি সংবাদ

প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করছে অ্যাপস

কীবোর্ড নিয়ে মজার তথ্য !
কিভাবে করবেন

কীবোর্ড নিয়ে মজার তথ্য !

করোনায় আক্রান্ত কিনা বলে দেবে গুগল!
প্রযুক্তি সংবাদ

চীনা ক্লাউড প্রকল্প গুটিয়ে নিল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
টেলিকম

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
অর্থ ও বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix