Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 July 2020
প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া
Share on FacebookShare on Twitter

পাবনার মেয়ে জান্নাতুল ফেরদৌস মহুয়া, বর্তমানে পড়াশোনা এবং নিজস্ব উদ্যোগ নিয়ে কাজ করছেন নিজ শহর বগুড়ায়। সরকারী শাহ সুলতান কলেজ, বগুড়া থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর করছেন। তিন ভাইবোনের মধ্যে মহুয়া সবার ছোট। শারীরিক প্রতিবন্ধী মহুয়ার সারা দিন কাটে হুইলচেয়ারে। চমৎকার ছবি আঁকেন, সেলাইয়ের হাতও পাকা মহুয়ার। এছাড়া বাকি সব কাজে মহুয়ার একমাত্র সহায়ক তার মা। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহুয়া হয়ে উঠেছেন উদ্যোক্তা। কাজ করছেন হাতের কাজের পোশাক নিয়ে, উদ্যোগের নাম “রংধনু”। মহুয়ার উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন। জান্নাতুল ফেরদৌস মহুয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মেহজাবীন রাখী।

টেকজুমঃ আপনার উদ্যোক্তা জীবনের শুরু কিভাবে?
মহুয়াঃ পড়াশোনায় ভালো হওয়ায় বাবা স্বপ্ন দেখতেন আমি বিসিএস ক্যাডার হবো এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছিলো। কিন্তু ছোট বেলা থেকেই ভীষণ জেদি আর স্বাধীনচেতা আমি। সবসময় নিজের পরিচয় গড়া কে প্রাধান্য দিয়েছি। ২০১৭ স্নাতক ২য় বর্ষের পরীক্ষা দেওয়ার পর আমার মনে হলো শুধু চাকরি করে হয়তো টাকা উপার্জন করতে পারবো কিন্তু নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবো না। দেশীয় পণ্যের প্রতি অতিরিক্ত নেশা ছিল আমার এবং এটা নিয়ে কিছু করতে চেয়েছি। আমার মতো যারা প্রতিবন্ধী, যাদেরকে পরিবার ও সমাজ অবহেলা করে তাদের জন্য কিছু করতে চেয়েছি। সেলাই শিখেছি মায়ের কাছে এবং সেই থেকেই উদ্যোক্তা জীবনের শুরু। প্রথম এ কিছু কাপড় কিনে এনে বিক্রি করতাম। এখন কর্মী দিয়ে করাই। বর্তমানে আমার অধীনে ত্রিশ জন কর্মী কাজ করছে বিভিন্ন পর্যায়ে।

টেকজুমঃ ক্যারিয়ারে ই-কমার্স বিজনেসকেই কেন বেচে নিলেন?

মহুয়াঃ উদ্যোক্তা জীবনের প্রথম বছর অফলাইনে ব্যবসা করেছি। কিন্তু দেখলাম এতে আমার পোশাক শুধু নিজ এলাকায়, আত্মীয় স্বজন, কলেজ এর মানুষের কাছে পৌঁছাতে পারছি শুধু। কিন্তু আমি তো চাই পুরো বিশ্ব আমার পণ্য গুলো দেখুক। ই-কমার্স বিজনেস ছাড়া সেটা অসম্ভব।

টেকজুমঃ আপনার উদ্যোগ “রংধনু” কে ভবিষ্যতে কোথায় দেখতে চান?

মহুয়াঃ আমি চাই আমার “রংধনু” আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। এটা এখন শুধু আমার স্বপ্ন না। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন এবং আমার ত্রিশ জন কর্মীদের স্বপ্ন, যাদের ছাড়া আমার “রংধনু” অসম্পূর্ণ। এর জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করতে প্রস্তুত।

টেকজুমঃ মহুয়ার ‘মহুয়া’ হয়ে ওঠায় উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর কৃতিত্ব কতটা?

মহুয়াঃ আমি এটা শুনলেই আবেগপ্রবণ হয়ে পড়ি, উই আমাকে বিনামূল্যে ব্যবসা শিখিয়েছে যা আগে কোথাও টাকা দিয়েও পাইনি। অর্ডার ছিলোই না প্রায়। গতবছর বাবার মৃত্যুর পর একদম ভেঙ্গে পড়ি। উদ্যোগে ধস নামে, আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। ঠিক এ সময় দেখা পাই উই এর। পাঁচ মাস উইতে শেখার জন্য সময় দেই। মে মাসের ৭ তারিখে প্রথম অর্ডার আসে উই থেকে। বর্তমানে আমার বিক্রি দুই লক্ষ টাকার বেশি। মাত্র ৫৮ দিনে উই এর মাধ্যমে প্রবাসীরাও অর্ডার দিচ্ছেন। বর্তমানে আমার নকশা করা দেশীয় হাতের কাজের পোশাক লন্ডন, কুয়েত, মালেশিয়া এবং ইংল্যান্ডেও যাচ্ছে। শুধু উই এর জন্যই আজ আমি মহুয়া সকলের কাছে “রংধনু আপু” নামে পরিচিত। আমার স্বপ্নও সত্যিই হচ্ছে একটু একটু করে।

টেকজুমঃ ধন্যবাদ মহুয়া,আপনার জন্য শুভকামনা রইলো।
মহুয়াঃ টেকজুমকেও ধন্যবাদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সের কল্যানে ধীরেধীরে স্বাবলম্বী হচ্ছি: মারজিয়া
উই

ই-কমার্সের কল্যানে ধীরেধীরে স্বাবলম্বী হচ্ছি: মারজিয়া

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র
ই-কমার্স

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই
ই-কমার্স

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই

” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”
উই

” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”

হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে
সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে

টিকটক কিনে নিচ্ছেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

টিকটক কিনে নিচ্ছেন ইলন মাস্ক?

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2020

প্রতিবন্ধীদের রোল মডেল উদ্যোক্তা মহুয়া

Techzoom.TV |
TechzoomTV