Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”

নারী উদ্যোক্তা দিবস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”
Share on FacebookShare on Twitter

আজ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। বাংলাদেশের বিভিন্ন খাতে বাড়ছে নারীদের পদচারণা।উদ্যোক্তা খাতেও নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে।বিস্ময়কর হলেও সত্যি যে অন্যান্য উন্নত অনেক রাষ্ট্রের তুলনায় নারী ব্যবসায় মালিকানা বাংলাদেশে বেশি। নারী উদ্যোক্তাদের বৈশ্বিক সূচকের হিসেবে বর্তমানে ৩৬.১৪ শতাংশ নারী দেশের শ্রমবাজারে কর্মরত। আনুষ্ঠানিক খাতে ৯ শতাংশ এবং অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন প্রায় ৯১ শতাংশ নারী। একই সাথে দেশিপণ্যের প্রতি নারীদের আগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে ব্যাপক হারে।

সংসার, সন্তান পালনের পাশাপাশিও উদ্যোক্তা হওয়া সম্ভব সঠিক নিয়মানুবর্তিতা এবং সদিচ্ছা থাকলে। তেমনই একজন হলেন কাকলী’স অ্যাটায়ারের স্বত্ত্বাধীকারী- কাকলী রাসেল তালুকদার। বাংলাদেশের বিখ্যাত পণ্য জামদানী নিয়ে কাজ করছেন তিনি এবং জামদানীশিল্পকে নিয়ে আন্তর্জাতিক ভাবে স্বপ্ন দেখেন।তিনি নারী উদ্যোক্তা দিবসের শুভেচ্ছা জানিয়ে টেকজুমকে বলেন, “নারী উদ্যোক্তা দিবসে সকল নারী উদ্যোক্তাকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।আমাদের নারী উদ্যোক্তাদের মনে রাখা উচিত যে,যে কোনো উদ্যোগ বা ব্যবসা আর সব কাজের মতই একটি সিরিয়াস বিষয়, শখের কাজ নয়। তাই আমাদের সময় দিতে হবে প্রতিদিন এবং এদিকে যতটা সম্ভব শেখার দিকে মন দিতে হবে। এটি সাময়িক কোন কাজ নয় বরং লম্বা সময় টিকে থাকার মানসিকতা থাকতে হবে। অল্পতে হতাশ হলে হবে না। যতটা সম্ভব এদিকে জানতে হবে শিখতে হবে এবং সাহসীকতার সাথে এগিয়ে যেতে হবে।”

২০২০ সালে করোনাকালীন সময়ে ই-কমার্স উদ্যোক্তা বেড়েছে। বেড়েছে দেশিপণ্যের প্রতি মানুষের বিলুপ্ত হয়ে যাওয়া আকর্ষণ।ফলে ই-কমার্স ভিত্তিক উদ্যোগে আগ্রহী হচ্ছেন নারীরা। এই আগ্রহের কারণ দেশিপণ্যের কাঁচামাল সহজলভ্য, জেলাব্র‍্যান্ডিং পণ্য গুলো নিয়ে কাজ করার মাধ্যমে পরিচিতি পাওয়ার সুযোগ, অর্থনীতিতে পরোক্ষ/প্রত্যক্ষ ভাবে অবদান রাখার সুযোগ ইত্যাদি। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা পণ্য।টাঙ্গাইলের খেশ, ঢাকাই জামদানী, সাতক্ষীরার মাদুর, রংপুরের শতরঞ্জি, সিলেটের শীতলপাটি, মুক্তাগাছার মন্ডা, পাবনার ঘি, শেরপুরের তুলসীমালা চাল সহ হাজার রকমের পণ্য নিয়ে কাজ করছেন বর্তমানের নারী উদ্যোক্তারা।

বিলুপ্ত হয়ে যাওয়া এবং বেশিরভাগের কাছেই নতুন এমন দেশিপণ্য নিয়েও কাজ করছেন দেশের নারীরা। যেমন আরিয়া’স কালেকশনের স্বত্ত্বাধীকারী নিগার ফাতেমা। তিনি দেশের টাঙ্গাইল জেলার বিখ্যাত খেশপণ্য নিয়ে কাজ করছেন এবং খেশের বিভিন্ন ফিউশন ভিত্তিক কাজও করছেন। নারী উদ্যোক্তা দিবস নিয়ে শুভেচ্ছা জানিয়ে টেকজুমকে তিনি বলেন, “আমি একজন দেশিপণ্যের উদ্যোক্তা হিসেবে বলতে চাই বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে দেশিপণ্যের সম্ভাবনা অনেক এবং নারী উদ্যোক্তারাই পারবে দেশিপণ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।ঘর, সংসার সামলে নারী উদ্যোক্তারা পরিশ্রম করে যাচ্ছে এবং আয় করছে। সংসার ও অর্থনীতির হাল ধরছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারে নয়, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।নারী উদ্যেক্তা দিবসে,সকল নারী উদ্যোক্তা দের শুভেচ্ছা।”

নারী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।মূলধন এখনও প্রধান প্রতিবন্ধকতা। সরকারি ভাবে ব্যবসায়িক অনুমতি অর্থাৎ ট্রেড লাইসেন্স, করদাতা শনাক্তকরণ নম্বর(TIN), ঋণসুবিধা সহ বিভিন্ন ডকুমেন্টেশনের শর্ত পূরণে নানান ভাবে ভোগান্তিতে পড়তে হয় নারী উদ্যোক্তাদের।বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে নারী উদ্যোক্তাদের সহায়তা ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে।বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক সহায়তা-ঋণসুবিধা দানকারী প্রতিষ্ঠান গুলোর প্রতি ১০শতাংশ হারে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদানের নির্দেশ রয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক।দেশিপণ্যের উদ্যোক্তাদের জন্য সরকারি ভাবে এই ধরণের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেলে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আরো এগিয়ে যাবে নারী উদ্যোক্তারা।এগিয়ে যাবে দেশিপণ্য,সমৃদ্ধ হবে বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাঙালি কন্যার বিয়ের সাজ মানে দেশিয় শাড়ি
উই

বাঙালি কন্যার বিয়ের সাজ মানে দেশিয় শাড়ি

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
লিড স্টোরি

ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করবে টিকটক

ট্রাম্পকে নিষিদ্ধের সিদ্ধান্ত ‘সঠিক’ ও ‘বিপজ্জনক’: টুইটার সিইও
প্রযুক্তি সংবাদ

ভারতকে ১১০ কোটি রুপি অনুদান দিল টুইটার

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি
প্রযুক্তি সংবাদ

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি

টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ
সোশ্যাল মিডিয়া

টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ

প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা
নির্বাচিত

প্রতারণার অভিযোগে ‘ভিভো’র বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
প্রযুক্তি সংবাদ

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
নির্বাচিত

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ নভেম্বর ২০২০

" দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা"

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix