Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি নেটওয়ার্ক নির্মাণ জাপানের সহায়তা চায় ব্রিটিশ সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ জুলাই ২০২০
জার্মানিতে ডয়চে টেলিকমের ফাইভজি উন্মোচন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফাইভজি ওয়্যারলেস নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প থেকে হুয়াওয়ে টেকনোলজিসকে বাদ দিতে বাধ্য হয়েছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতে দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে জাপানের সহায়তা চেয়েছে ব্রিটিশ সরকার। গত রোববার নিক্কেই বিজনেস ডেইলির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির প্রযুক্তিপণ্যের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, হুয়াওয়ে তাদের নেটওয়ার্ক সরঞ্জাম দিয়ে মার্কিনিদের ওপর নজরদারি করছে এবং গুরুত্বপূর্ণ তথ্য চীন সরকারের হাতে পৌঁছে দিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জাম বর্জনের প্ররোচিত করে আসছে। যদিও নিজেদের দাবির পক্ষে এখনো কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে হুয়াওয়ের সম্ভাব্য বিকল্প ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহকারী হিসেবে এনইসি করপোরেশন এবং ফুজিত্সু লিমিটেডের নাম প্রস্তাব করেছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে জাপানের কর্মকর্তাদের সঙ্গে গত বৃহস্পতিবার টোকিওতে একটি বৈঠকেও বসেছিলেন ব্রিটিশ কর্মকর্তারা।

২০২৭ সালের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা থেকে হুয়াওয়ের যন্ত্রাংশ বাদ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাজ্য। ঠিক যে সময়টিতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই নিরাপত্তা প্রশ্নে হুয়াওয়ে বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোনো একটি দেশকে বেছে নিতে বাধ্য করল। এর ওপরই নির্ভর করছে কোটি কোটি ডলার বিনিয়োগের কৌশলগত সিদ্ধান্ত।

যুক্তরাজ্যের ফাইভজি নেটওয়ার্কে জাপানের সংশ্লিষ্টতা বিষয়ে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি টোকিওর ব্রিটিশ দূতাবাস ও ফুজিত্সু। মন্তব্য করেনি হুয়াওয়ে এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। জাপানের সংশ্লিষ্ট দপ্তর কিংবা এনইসির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

ব্রিটিশ ডিজিটাল মন্ত্রী অলিভার ডাউডেন গত সপ্তাহে জানিয়েছিলেন, হুয়াওয়ের দৃঢ় বিকল্প আনতে বন্ধুরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বেশকিছু প্রতিষ্ঠানের নামও তখন জানিয়েছিলেন তিনি।

Tags: ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

ন্যূনতম মজুরি, ছুটি, পেনশন দেবে উবার

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার

কেমন দেখতে হবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের রিয়েলমি রেস?
নির্বাচিত

কেমন দেখতে হবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের রিয়েলমি রেস?

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি
প্রযুক্তি সংবাদ

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
টিপস

যেসব পাসওয়ার্ড হ্যাক করা সহজ

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন
টেলিকম

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix