Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউব চ্যাটে টাকা আয়ের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 November 2020
ইউটিউব চ্যাটে টাকা আয়ের সুযোগ
Share on FacebookShare on Twitter

ইউটিউবের একটি ফিচার নাম ‘সুপার চ্যাট’। এ দেশের অনেকেই হয়তো ‘সুপার চ্যাট’ নামটি শোনেননি । সুপার চ্যাট’ এমন এক ইউটিউবের ফিচার, যার মাধ্যমে সহজেই আয় করা সম্ভব। ফিচারটির সাহায্যে কোনও ইউটিউব লাইভে দর্শকরা অর্থের বিনিময়ে কমেন্ট করতে পারেন। আর দর্শকদের দেওয়া এই অর্থ, যিনি কনটেন্ট ক্রিয়েটর তিনি পাবেন।

ইউটিউবের যেকোনও লাইভে দর্শকরা কমেন্ট করেন এবং সেগুলো লাইভে আসা ব্যক্তির নজরে সব সময়ে পরে না। কিন্তু এই ফিচার যাকে সুপার চ্যাট বলা হচ্ছে, এর মাধ্যমে অর্থের বিনিময়ে কমেন্ট করলে সেটি অন্যদের কমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা ভাবে নজরে আসবে। ওই কমেন্টের রঙ হবে ভিন্ন এবং সেটি পিন হয়ে থাকবে। ফলে সুপার চ্যাটের মাধ্যমে করা কমেন্ট ওই কনটেন্ট ক্রিয়েটরের নজরে আসার সম্ভাবনা অনেক বেশি। যাদের বয়স ১৮ বছরের ওপরে শুধু তারাই ইউটিউবের এই ফিচারটি ব্যবহার করতে পারেন।

২০১৭ সালের শুরুর দিকে সুপার চ্যাট চালু হয়। বর্তমানে বিশ্বের অনেক দেশে ফিচারটি চালু থাকলেও বাংলাদেশে এখনও চালু হয়নি। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতে অনেকদিন আগে এটি চালু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে দর্শকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সুপার চ্যাট ব্যবহার করতে হলে ইউটিউবের নির্দিষ্ট করে দেওয়া অঞ্চলের বাসিন্দা এবং বয়স ১৮-এর বেশি হতে হবে। ‘এজ রেস্ট্রিক্টেড’, ‘প্রাইভেট’ ও ‘মেড ফর কিডস’ আইটেমের ক্ষেত্রে এই ফিচার কার্যকরী হবে না।

যেভাবে কাজ করে ‘সুপার চ্যাট’

কোন কনটেন্ট ক্রিয়েটর লাইভে এলে দর্শক হিসেবে আপনি চ্যাট উইন্ডোর পাশে একটি ‘ক্যাশ সিম্বল’ বা ডলারের প্রতীক দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ভিডিও ক্রিয়েটরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া যাবে এবং এই টাকার বিনিময়েই কমেন্ট সবার ওপরে থাকবে । এছাড়া টাকার বিনিময়ে করা কমেন্টের রঙও হবে ভিন্ন, যেন সহজেই সেটি কনটেন্ট ক্রিয়েটরের চোখে পড়ে।

অন্যদিকে লাইভে আসা ব্যক্তি ‘সুপার চ্যাট’ অপশনে ক্লিক করলেই টাকার বিনিময়ে করা সব কমেন্ট একসঙ্গে দেখতে পাবেন। এতে ওইসব কমেন্টের উত্তর দেওয়া সহজ হবে। তবে বিষয়টি এমন নয় যে সুপার চ্যাটে কমেন্টের উত্তর দেওয়া বাধ্যতামূলক। সেটি সম্পূর্ণ নির্ভর করছে কনটেন্ট ক্রিয়েটরের ওপর।

তবে দর্শক হিসেবে সুপার চ্যাট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অর্থ পরিশোধ করতে হবে। যেকোনও লাইভে আপনার কমেন্ট পাঁচ ঘণ্টা পর্যন্ত সবার ওপরে থাকবে। কমেন্ট কতক্ষণ পিনড থাকবে তা নির্ভর করবে কি পরিমাণ অর্থ প্রদান করবেন তার ওপর। মনে রাখতে হবে, কোনও লাইভে আপনি চাইলেই যেকোনও কমেন্ট করতে পারবেন না। কারণ, কনটেন্ট ক্রিয়েটর কিছু কি-ওয়ার্ড ব্ল্যাকলিস্টে রাখতে পারেন। আর ওই ধরনের কি-ওয়ার্ড আপনি ব্যবহার করতে চাইলেও সেটি সম্ভব হবে না।

কে পাবেন সুপার চ্যাটের অর্থ?

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে— সুপার চ্যাটের বেশিরভাগ অর্থ কনটেন্ট ক্রিয়েটরই পাবেন। এটি মূলত ইউটিউব থেকে অর্থ উপার্জনের আরেকটি মাধ্যম। অবশ্য সুপার চ্যাট থেকে কিছু অর্থ স্বাভাবিক ভাবেই ইউটিউব কর্তৃপক্ষ নিয়ে থাকে।

দেশে কবে চালু হবে সুপার চ্যাট?

দেশে সুপার চ্যাট কবে চালু হবে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এদিকে ইউটিউব কর্তৃপক্ষ নতুন করে আরও কোনও দেশে ফিচারটি চালু করবে কিনা, সেটিও নিশ্চিত নয়। তবে প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা, হয়তো তাড়াতাড়ি বাংলাদেশে সুপার চ্যাট ফিচার চালু হবে। এতে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের আয়ের নতুন একটি পথ খুলতে যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মহাকাশ কেন্দ্র বানাচ্ছে ইরান
নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মহাকাশ কেন্দ্র বানাচ্ছে ইরান

২০২১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস ও টুলস অনলাইনে আসবে: পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস ও টুলস অনলাইনে আসবে: পলক

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর বাংলাদেশে ৫জি চালু: টেলিযোগাযোগমন্ত্রী

স্যামসাং বিক্রি করল ১ মিলিয়ন ফোল্ডেবল ফোন!
নির্বাচিত

স্যামসাং বিক্রি করল ১ মিলিয়ন ফোল্ডেবল ফোন!

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ভোটের রাজনীতি ফাঁস করলেন চাকরিচ্যুত কর্মকর্তা

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবি
টেলিকম

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2020

ইউটিউব চ্যাটে টাকা আয়ের সুযোগ

Techzoom.TV |
TechzoomTV