Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রুকলারকে টেক্কা দিতে আসছে গুগল কল?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
কল রিসিভের আগেই নাম জানাবে গুগল!
Share on FacebookShare on Twitter

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এলো? একটি ইউটিউব বিজ্ঞাপনের জেরে এমনই আলোচনা শুরু হয়েছে গ্যাজেট গুরুদের মধ্যে। বিষয়টি ঠিক কী? শোনা যাচ্ছে, কলিং অ্যাপটিকে ঢেলে সাজিয়েছে গুগল। নাম বদলে হয়েছে ‘গুগল কল’। শুধুমাত্র ফোন করা বা রিসিভ করাই নয়, নতুন এই অ্যাপটি কলারের নাম, কোন এলাকার নম্বর তাও জানিয়ে দিতে পারবে বলে দাবি করছে বিশ্বের একাধিক গ্যাজেট সংক্রান্ত তথ্যপ্রদানকারী সংস্থাগুলো। ফলে সরাসরি এর প্রতিদ্বন্দ্বিতা হবে সুইডিশ সংস্থা ‘ট্রুকলার’-এর সঙ্গে।

এক ‘রেডইট’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইউটিউবে ‘গুগল কল’-এর বিজ্ঞাপনটি প্রথম দেখেন। তিনিই নেটিজেনদের এ বিষয়ে জানিয়েছেন। বিজ্ঞাপনটিতে নাকি অ্যাপটি ডাউনলোডের লিঙ্কও দেয়া ছিল। ফোনবুকে সেভ না থাকা নম্বর থেকে ফোন এলে সেই নম্বর ব্যবহারকারীর তথ্য দেয় ‘ট্রুকলার’। ব্যবহারকারী নিজে ‘ট্রুকলার’-এ প্রোফাইল খুলতে পারেন। প্রোফাইল না থাকলে অন্য স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে সংশ্লিষ্ট নম্বরটি যে নামে সেভ করেছেন সেই নামই তৃতীয় পক্ষের রিসিভারকে দেখিয়ে দেয় ‘ট্রুকলার’। এই বিশেষ পরিষেবার জন্য ইতিমধ্যেই গোটা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়েছে অ্যাপটি। গুগলের ফোন অ্যাপেও কলার আইডি রয়েছে ঠিকই, তবে তা ‘ট্রুকলার’-এর মতো নির্ভুল নয়।

‘গুগল কল’ সম্ভবত সেই ‘মার্জিন অব এরর’-এর আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়ে সরাসরি চ্যালেঞ্জ জানাবে ‘ট্রুকলার’-কেই। যদিও গুগলের পক্ষ থেকে এখনো ‘গুগল কল’ নিয়ে টুঁ শব্দটি করা হয়নি। প্লে স্টোরেও নেই অ্যাপটি। তবে গুঞ্জন শুরু হয়ে গেছে।

গত অক্টোবরে গুগল তাদের একাধিক পরিষেবাকে ঢেলে সাজানোর ঘোষণা করেছিল। ইতিমধ্যে ড্রাইভ, জিমেইল, মিট, ডকস, চ্যাট, ক্যালেন্ডার ও কিপের নতুন লোগো এসে গেছে। পরিষেবাও আগের থেকে উন্নত হয়েছে।

গ্যাজেট গুরুদের বক্তব্য, ‘গুগল কল’ যদি সত্যিই কলার আইডি পরিষেবাকে উন্নত করে ফেলে তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে ‘ট্রুকলার’-এর জনপ্রিয়তা নিমেষে কমে যাবে। কারণ, একই পরিষেবা পাওয়া দু’টি অ্যাপ অধিকাংশ ইউজারই তার ফোনে রাখতে চাইবেন না। ফোন করার জন্য রাখতেই হবে ‘গুগল কল’। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে ‘ট্রুকলার’-এর।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার প্রযুক্তি ক্রেতাদের তালিকা সংক্ষেপ করল ইসরায়েল
প্রযুক্তি সংবাদ

সাইবার প্রযুক্তি ক্রেতাদের তালিকা সংক্ষেপ করল ইসরায়েল

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল
প্রযুক্তি বাজার

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল

রিয়েলমির নতুন স্মার্টফোন আপনার কল্পনাকেও হার মানাবে
নির্বাচিত

রিয়েলমির নতুন স্মার্টফোন আপনার কল্পনাকেও হার মানাবে

নতুন সুবিধায় পাবজি
গেম

নতুন সুবিধায় পাবজি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিস করলেন পলক
প্রযুক্তি সংবাদ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিস করলেন পলক

ওয়ালটন টিভির নতুন রপ্তানি বাজার গ্রিস
প্রযুক্তি বাজার

ওয়ালটন টিভির নতুন রপ্তানি বাজার গ্রিস

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত...

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix