Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা পোশাক ব্র্যান্ড হিসাবে ‘সানসীন কজি’কে তৈরি করতে চাই: সুমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
সেরা পোশাক ব্র্যান্ড হিসাবে ‘সানসীন কজি’কে তৈরি করতে চাই: সুমি
Share on FacebookShare on Twitter

একজন উদ্যোক্তাকে উদ্যোক্তা হিসেবে দেখা উচিৎ, নারী উদ্যোক্তা হিসেবে নয়। কিন্তু এই মুহর্তে আমাদের দেশে নারী তথা নারী উদ্যোক্তা ও নারী পেশাজীবিরা পুরষদের মতো নির্বিঘ্নে কাজ করার সুযোগ পাননা। এটা সমাজের সমস্যা হোক, দেশের সমস্যা হোক- এটা একটা সমস্যা। নারীরা এমন কিছু সমস্যা মোকাবিলা করেন যেটা একই সমাজের একজন পুরুষকে মোকাবেলা করতে হয়না।

তেমন একজন নারী উদ্যোক্তার সফলতার গল্প এটি। তিনি হলেন একজন সংগ্রামী সফল নারী উদ্যোক্তা, ছালমা রহমান সুমি । জন্ম এবং বেড়ে ওঠা মিরপুরে। নিজের পছন্দ অনুযায়ী কাপড় বানানো এবং ডিজাইন করা, ভালো ব্রান্ডের কোন পোশাক দেখলেই মনে মনে চিন্তা করা যে,এখানে কি কি কাজ করা হয়েছে, এর সাথে আর কি কি কাজ যোগ করতে পারি, কোন কাপড়ে কোন সুতো ভালো মানাবে এইগুলো নিয়ে ভাবতাম । তারপর নিজের মত করে তৈরি করতাম। সফল নারী উদ্যোক্তা ছালমা রহমান সুমি জানিয়েছেন, এই সফলতার পেছনে রয়েছে শ্রম ও আনন্দ সুখের অনেক কাব্য।

উদ্যোক্তা জীবনের শুরু দিকটা জানতে চাইলে তিনি জানান, উচ্চমাধ্যমিকের পরপরই বাবার পছন্দ অনুযায়ী বিয়ে, বাবা আশ্বাস দিয়েছিল পড়াশোনা শেষ করার জন্য যথেষ্ট সাপোর্ট পাবে। আমার স্বামী বেশ ভালো একজন মানুষ, প্রাইভেট জবের পাশাপাশি একটা বিজনেস আছে তার।বিয়ের পর থেকেই তাঁর ইমপোর্ট-এক্সপোর্টৈর বিজনেসের বিভিন্ন বিষয় নিয়ে আমার আগ্রহ এর শেষ ছিল না, তার বিজনেসের প্রধান পণ্যই হচ্ছে কফি মেশিন এবং বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, প্রায় ভাবতাম তার বিজনেসে যদি কোনভাবে আমার ডিজাইন করা কাপড় রাখা যেত, পরক্ষনেই হেসে ভাবতাম এ কেবল আমার স্বপ্ন যা সত্যি হবার না। বিবিএ প্রথম সেমিস্টারেই আমার বড় ছেলের জন্ম। পরের বছর আমার ছোট ছেলের জন্ম। শ্বশুরবাড়ি এবং সন্তানদের নিয়ে পড়াশোনা শেষ করা এক রকমের চ্যালেঞ্জিং ছিল। পড়াশোনা শেষ করার পরে, চাকরির জন্য বিভিন্ন পড়াশোনার পাশাপাশি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) থেকে আমি গ্রাফিক্স ডিজাইনিয়ে একটা স্কলারশিপ পেয়েছিলাম। প্রায় দেড় বছর আমার দুই সন্তানকে নিয়েই তাদের(IsDB) কঠিন নিয়ম কানুন এর মধ্য দিয়ে সফলভাবে কোর্সটি সম্পন্ন করেছিলাম। প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে এপ্লিকেশন করা, ইন্টারভিউ দেয়া শুরু করে দিলাম, সেই সুবাদে খুব শীগ্রই আমি একটি চাকরিও পেয়ে গেলাম। যেমন চাকরি মনে মনে খুঁজছিলাম ঠিক যেন তেমন একটা চাকরি পেয়েছিলাম, হ্যান্ডসাম সেলারি সহ অফিসটা আমার বাসার কাছাকাছি ছিল, কিন্তু সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্তানদের রেখে চাকরি করাতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছিল আমাকে। দিন দিন ছেলের স্কুলের পারফরম্যান্স খারাপ হচ্ছিল, দুই সন্তানের কেমন যেন বদমেজাজি হয়ে উঠছিল। আর এসব নিয়ে প্রায়ই মনমালিন্য হতো স্বামীর সাথে, সে চাইতো না আমি যাতে চাকরিটা নিয়মিত করি।

অনেকটা হতাশার সাথেই আমি ফেব্রুয়ারীতে চাকরি ছেড়ে দেই। তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিলো আমার ছোটবেলার স্বপ্ন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। ভেবে নিলাম আমাকে এমন কিছু করতে হবে যাতে সন্তানদেরও পর্যাপ্ত সময় দিতে পারি এবং আমার স্বপ্ন‌ও পূরণ করতে পারি। সাত হাজার টাকার চারটি ট্রেডিশনাল কাতান শাড়ি নিয়ে শুরু করি উদ্যোক্তা জীবন, কিন্ত তেমন কোনো সাড়া পাচ্ছিলাম না আমার পেজে।

নিজস্ব আগ্রহ ও অভিজ্ঞতা ব্যবহার করে একটু একটু করে গড়ে তুলেছেন ক্রেতাবলয়, অর্জন করেছেন আস্থা। শুরুটা স্বাভাবিকভাবেই মসৃণ না হলেও অল্পকিছু দিনে তাঁর পোশাকভিত্তিক প্রতিষ্ঠান ‘সানসীন কজি’ পেরিয়েছে অনেক বন্ধুর পথ।

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে জানতে চাইলে সুমি বলেন, চলতি বছরের জুলাই মাসে এক বান্ধবীর মাধ্যমে পেলাম উইয়ের সন্ধান।নতুন এক আশা এবং অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়াল উই।কিছুদিনের মধ্যেই নিজেই বিজনেস এর লোগো, লিফলেট, ভিজিটিং কার্ড, প্যাকেজিং সব করে ফেললাম। দুই ছেলের নামের সাথে মিল রেখে বিজনেস এর নাম রাখলাম Sanseen COZY(সানসীন কজি)। আল্লাহর অশেষ কৃপায় এবং উইয়ের অবদানে এখন আমি আমার অর্ডার এর কাজ গুলো শেষ করতেই হিমশিম খাচ্ছি। আর এর জন্য উইয়ের পাশাপাশি সবচেয়ে বড় ক্রেডিট এখানে রাজিব আহমেদ স্যারের। স্যারের Digital skill for Bangladesh(ডিএসবি) গ্রুপের মাধ্যমে প্রতিনিয়ত শিখছি কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং কে আরো শক্তিশালী করা যায়। কিভাবে কাস্টমার খাতির এর মাধ্যমে রিভিউ এবং রিপিট কাস্টমার পাওয়া যায়। এককথা উদ্যোক্তা জীবনের এটুজেট শিখছি ভালোবাসার ডিএসবি গ্রুপে এসে, আমি উইয়ের প্রতি, রাজিব আহমেদ স্যারের প্রতি চির কৃতজ্ঞ। উইয়ে আমার পরিচয় কেবলমাত্র উদ্যোগতাই না, আমি এখানে একজন রেগুলার ক্রেতা। এক সময় আমরা যারা অনলাইনে কেনাকাটায় ঠকে যাবার ভয় পেতাম, আজকে উইয়ের কল্যাণে তারাই নিয়মিত অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করছি। ইনশাল্লাহ খুব শীগ্রই এমন এক সময় আসবে যখন অনলাইন কেনাকাটার কথা মাথায় আসলেই উইয়ের কথা আগে মনে পড়বে সবার।

‘সানসীন কজি’-কে নিয়ে স্বপ্ন কি জানাতে চাইলে তিনি জানান, বিশ্বের সেরা দশটি পোশাক ব্র্যান্ডের মধ্যে আমি আমার সানসীন কজিকে দেখতে চাই। Sanseen COZY তে এখন তিনজন নিয়মিত কাজ করছে। তিনের এই সংখ্যাটা আমি শ, হাজার এবং লাখে নিয়ে যাব একদিন ইনশাল্লাহ। যারা আমার মতন সন্তানদের নিয়ে বাইরে কাজ করতে পারছে না তাদের অন্যতম আয়ের এর উৎস হয়ে উঠবে আমার এই উদ্যোগ। পরিশ্রম করে যেতে চাই। ভুল করতে আমি ভয় পাই না, আমার প্রতিটি ভুল থেকেই আমি শিক্ষা নিতে চাই এবং অভিজ্ঞতার ঝুলিকে আরো বরো করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বীথির উদ্যোক্তা হওয়ার গল্প
উই

বীথির উদ্যোক্তা হওয়ার গল্প

উদ্যোক্তা হতে যোগ্যতা, কর্মদক্ষতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা খুব জরুরি
উই

উদ্যোক্তা হতে যোগ্যতা, কর্মদক্ষতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা খুব জরুরি

পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত
উই

পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত

সারাদেশ ব্যাপী উই এর উদ্যোগতাদের সকল ধরণের পণ্য পৌঁছে দিবে এখন ই-কুরিয়ার
উই

সারাদেশ ব্যাপী উই এর উদ্যোগতাদের সকল ধরণের পণ্য পৌঁছে দিবে এখন ই-কুরিয়ার

১৬ মে এশিয়ার প্রথম নারী উদ্যোক্তাদের অনলাইন ‘হাটবাজার’ শুরু
উই

১৬ মে এশিয়ার প্রথম নারী উদ্যোক্তাদের অনলাইন ‘হাটবাজার’ শুরু

আয়শা সিদ্দিকার মৎস কন্যা হয়ে উঠার গল্প
উই

আয়শা সিদ্দিকার মৎস কন্যা হয়ে উঠার গল্প

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix