Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসছে শাওমির নতুন ফোন শাওমি এমআই ১০আই ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ জানুয়ারি ২০২১
বাজারে আসছে শাওমির নতুন ফোন শাওমি এমআই ১০আই ৫জি
Share on FacebookShare on Twitter

বেশ কিছুদিন আগে শাওমি চায়নাতে লঞ্চ করেছিল রেডমি নোট৯ প্রো ৫জি স্মার্টফোন। আর তারই ধারাবাহিকতায় অফিশিয়ালি ৫ জানুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে শাওমি এমআই ১০আই ৫জি স্মার্টফোন। এছাড়া এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং এবং হাইলাইট ফিচার হচ্ছে ১০৮ মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এর সাথেই থাকছে ১২০ হার্জের হাই রিফ্রেশ রেট।

তাই আজকের আর্টিকেলে আমরা জানবো শাওমির এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে কবে কি দামে ফোনটি লঞ্চ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। ফোনটির পিছনের দিকে থাকছে গ্লাস ম্যাটারিয়াল। তাই দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। এবার কথা বলা যাক ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে। এই ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বামদিকে থাকছে হাইব্রিডস সিম স্লট। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন ও আয়ার ব্লাস্টার। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জাক, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। আবার এই ফোনের সামনের দিকে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। সাথে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেটের সুবিধা। ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই ফোনের সামনে এবং পেছনে উভয়দিকে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন।

এবার কথা বলা যাক ফোনটির পারফর্মেন্স এর ব্যাপারে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৫০জি। যেটি ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং ইনবিল্ড ৫জি সাপোর্ট করবে। আর জিপিইউ হিসেবে থাকছে এডরেনো 619। আর এই স্ন্যাপড্রাগন ৭৫০ কিন্তু মটোরোলা মটো জি ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। তাই পাওয়ারফুল গেমসগুলো হাই গ্রাফিক্সে ব্যবহার করতে পারবেন কোন রকম হ্যাং ছাড়াই। এর সাথে এই ফোনটিতে থাকছে তিনটি ভেরিয়েন্ট। ৬জিবি+১২৮জিবি,৮জিবি+১২৮জিবি এবং টপ ভেরিয়েন্ট ৮জিবি+২৫৬জিবি। আর অপারেটিং সিস্টেম হিসেবে বরাবরের মতো অ্যান্ড্রয়েড ১০ থাকছে। যা রান করবে মিওয়াই১২ এর সাথে।

এবার আসি এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার এর ক্যামেরা নিয়ে। এই ফোনের পেছনে থাকছে বৃত্তাকার আকৃতির কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে থাকছে ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স,২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে ২ মেগা পিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনে থাকছে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

এবার কথা বলব এই ফোনের সর্বশেষ ফিচার এর ব্যাটারি নিয়ে। ফোনটিতে থাকছে ৪৮২০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি। সাথে থাকছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। আর ফোনটি পাওয়া যাবে গ্রে ও ব্লু ২টি কালার ব্র্যান্ডে। সবশেষে বলবো এমআই ১০ আই ৫জি এর দামের ব্যাপারে। তো ইন্ডিয়ান রুপিতে এই ফোনের বেজ ভেরিয়েন্ট এর দাম হতে পারে ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে। যা বাংলাদেশের বাজারে প্রায় 30,000 টাকার মতো হবে। আর ফোনটি যেহেতু জানুয়ারি মাসের 5 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে তাই বলা যেতেই পারে আনঅফিসিয়ালি জানুয়ারি মাসেই বাংলাদেশে পাওয়া যাবে। আর অফিশিয়ালি ভাবে বাংলাদেশে আসবে কিনা তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তো মোটামুটি এই ছিল শাওমি এমআই ১০আই ৫জি এর ব্যাপারে সর্বশেষ আপডেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা
প্রযুক্তি সংবাদ

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে জেডটিই এস ৩০ স্মার্টফোন
নির্বাচিত

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে জেডটিই এস ৩০ স্মার্টফোন

কমদামি ৫জি ফোনের জন্য মিডিয়াটেক নতুন প্রসেসর
নির্বাচিত

কমদামি ৫জি ফোনের জন্য মিডিয়াটেক নতুন প্রসেসর

রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা
ই-কমার্স

এবার কর্মী ছাঁটাই করল ফুডপ্যান্ডা বাংলাদেশ

বাংলাদেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি

হোয়াটসঅ্যাপে চ্যাটবট চালু রবির
টেলিকম

হোয়াটসঅ্যাপে চ্যাটবট চালু রবির

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকে যুক্ত হলো বিকাশ
অর্থ ও বাণিজ্য

ফেসবুকে যুক্ত হলো বিকাশ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

জুলাই স্মৃতি জাদুঘরের সূচি ও টিকিটের মূল্য
বিবিধ

জুলাই স্মৃতি জাদুঘরের সূচি ও টিকিটের মূল্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জানুয়ারি ২০২১

বাজারে আসছে শাওমির নতুন ফোন শাওমি এমআই ১০আই ৫জি

Techzoom.TV |
TechzoomTV