Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘উদ্ভাবনের হাত ধরে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটেছে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
Share on FacebookShare on Twitter

উদ্যোক্তা এবং উদ্ভাবনের হাত ধরে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আগামী দিনের বাংলাদেশ হবে অভাবনীয়। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, জীবনধারা, সাহিত্য ও সংস্কৃতির সাথে তার চিরায়ত মেধা, দক্ষতা ও সৃজনশীলতা যোগ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীতে আরেকটি রূপান্তরের দিকে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কেন্দ্রে আয়োজিত উদ্যোক্তা উন্নয়নে উদ্ভাবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃায় মন্ত্রী এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক খন্দকার বজলূল হক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো. আরিফুজ্জামান বক্তৃতা করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত অনুসন্ধানী ও গবেষণা লব্ধ তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পৃথিবীর কোন যন্ত্র মেধা-সৃজনশীলতার বিকল্প হতে পারে না। তবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এর সাথে ডিজিটাল দক্ষতা অর্জন অপরিহার্য। ডিজিটাল যন্ত্র পরিচালনার জন্য দক্ষতার প্রয়োজন। এইক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়ার দরকার হবে না। যন্ত্র চালাতে পারলেই চলবে।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীতে ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশ অতীতের তিনটি শিল্প বিপ্লবে নেতৃত্বদানকারী দেশসমূহ থেকে পিছিয়ে নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের পাশাপাশি বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন টিএন্ডটি বোর্ড গঠন, আইটিইউ ও ইউপিইউ এর সদস্যপদ অর্জনের মাধ্যমে ডিজিটাইজেশনের বীজ বপন করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ১৯৯৬ থেকে ২০০১ সালে তা চারাগাছে রূপান্তরিত হয়। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা বাস্তবায়নের পথ বেয়ে গত একযুগে তা বিরাট মহীরূহে রূপান্তর লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বৃহত্তর ময়মনসিংহকে একসময় উপমহাদেশের সবচেয়ে বড় জেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড ছিল পাট। ময়মনসিংহ ছিল পাট উৎপাদনে সবচেয়ে এগিয়ে। দেশের মিঠা পানির মাছের চাহিদার একটি বড় অংশ বৃহত্তর ময়মনসিংহ থেকে যোগান হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের বড় সম্পদের নাম মানুষ। প্রযুক্তির সাথে মানুষকে যুক্ত করতে পারলে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা সক্ষম। এ দেশের মানুষ সোনাফলা মাটির সাথে তার মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েছে দক্ষতার সাথে। তাই এই দেশের সাথে পাল্লা দেবার কেউ নেই।

মন্ত্রী মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যুগান্তকারী সাফল্য অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ফলে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। তিনি অন্তর্ভূক্তিমূলক নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টার্টআপ বাংলাদেশ এমডির অপসারণ দাবিতে আইসিটি টাওয়ার ‘ঘেরাও’
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ এমডির অপসারণ দাবিতে আইসিটি টাওয়ার ‘ঘেরাও’

‘মোপেড’ বাইকের দাম কমবে
অটোমোবাইল

‘মোপেড’ বাইকের দাম কমবে

দেখে নিন কোন ফোনগুলো পাচ্ছে এমআইইউআই ১৩ আপডেট
নির্বাচিত

দেখে নিন কোন ফোনগুলো পাচ্ছে এমআইইউআই ১৩ আপডেট

পাঠাও ফেস্ট-এ জিতে নিন গোল্ড
প্রযুক্তি সংবাদ

পাঠাও ফেস্ট-এ জিতে নিন গোল্ড

রাশিয়ান সফটওয়্যার ছাড়া ডিভাইস বিক্রি নিষিদ্ধ
নির্বাচিত

রাশিয়ান সফটওয়্যার ছাড়া ডিভাইস বিক্রি নিষিদ্ধ

হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়
নির্বাচিত

হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জানুয়ারি ২০২১

‘উদ্ভাবনের হাত ধরে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটেছে’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix