Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পকেটে ২৪ কোটি ‘ডলার’ কেবল মনে নেই পাসওয়ার্ড!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 14 January 2021
পকেটে ২৪ কোটি ‘ডলার’ কেবল মনে নেই পাসওয়ার্ড!
Share on FacebookShare on Twitter

পাসওয়ার্ড ভুলে অ্যাকাউন্টে ঢুকতে পারছি না – এমন পরিস্থিতির মুখে আমরা সবাই পড়েছি। পাসওয়ার্ড মনে করার সুযোগ শেষ হয়ে আসছে, সে অবস্থা আরও ভয়াবহ। তবে, এর চেয়েও বড় ধরনের বিপদে পড়েছেন প্রোগ্রামার স্টেফান টমাস।

নিজের বিটকয়েন হার্ড ড্রাইভের পাসওয়ার্ড ভুলে গেছেন তিনি। শেষ হয়ে আসছে মনে করে পাসওয়ার্ড চেষ্টা করে দেখার সুযোগ। আর দুই বার মাত্র চেষ্টা করে দেখতে পারবেন। না হলে হারিয়ে যাবে ২৪ কোটি ডলার মূল্যের বিটকয়েন।

এ ঘ্টনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসার পর ভাইরাল খবরে পরিণত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ফেইসবুকের সাবেক নিরাপত্তা প্রধান অ্যালেক্স স্টামোস খুলে দিতে চেয়েছেন ওই হাডড্রাইভ। তবে, এজন্য মোট অর্থের ১০ শতাংশ রাখবেন তিনি।

গত কয়েক মাসে বিটকয়েনের মূল্যমান বেড়েছে। বর্তমানে এক বিটকয়েন ৩৪ হাজার ডলারের সমান। তবে, ক্রিপ্টোকারেন্সির মূল্যমান পরিবর্তনশীল। এটির দাম বাড়বে না কি কমে যাবে, তা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।

স্টেফান টমাসের জন্ম জার্মানিতে, কিন্তু তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রের স্যান ফান্সিসকোতে। কীভাবে ক্রিটোকারেন্সি কাজ করে, সে সম্পর্কিত এক ভিডিও তৈরি করে পারিশ্রমিক হিসেবে ৭,০০২টি বিটকয়েন পান। পুরো ব্যাপারটিই ঘটেছে প্রায় এক দশক আগে।

ওই সময়টিতে বিটকয়েনের মূল্য ছিল কয়েক ডলার করে। এক হার্ড ড্রাইভে আয়রন কি ডিজিটাল ওয়ালেটে বিটকয়েনগুলো সংরক্ষণ করেন তিনি। এক কাগজের টুকরোয় পাসওয়ার্ড লিখে রেখেছিলেন তিনি যা পরে হারিয়ে গেছে।

দশটি ভুল চেষ্টার পর পাসওয়ার্ড নিজেকে এনক্রিপ্ট করে ফেলবে। ফলে চাইলেও আর ওয়ালেটে প্রবেশ করা সম্ভব হবে না। ঘটনাটি নিয়ে ক্রিপ্টোকারেন্সির উপর খেপেছেন টমাস। তার ভাষ্যে, “পুরো পরিকল্পনাটিই হচ্ছে নিজেই নিজের ব্যাংক হওয়া – এভাবে যদি বলি, আপনি কী আপনার জুতা নিজে বানান? আমরা ব্যাংকের দ্বারস্থ হই কারণ ওই কাজগুলো করতে চাই না যা ব্যাংক করে।”

এরই মধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অবজারভেটরি’র অধ্যাপক ও সাবেক ফেইসবুক নিরাপত্তা প্রধান স্টামোস টমাসের উদ্দেশ্যে টুইটে লিখেছেন, “২২ কোটি ডলারের বিটকয়েন আটকে থাকলে আপনি দশ বার পাসওয়ার্ড চেষ্টা করবেন না, সেটিকে পেশাদারদের কাছে নিয়ে যাবেন, এবং ২০টি আয়রন কি কিনে ছয় মাস সময় নিয়ে সাইড চ্যানেল বা আনক্যাপিংয়ের চেষ্টা করবেন। আমি ১০ শতাংশের বিনিময়ে এ কাজ করতে পারবো, কল করুন।”

এরকম বিপাকে টমাসই প্রথম পড়েননি। এর আগেও বহু মানুষ এভাবে বিটকয়েন হারিয়েছেন। বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রায় ১৪ হাজার কোটি ডলার মূল্যমানের বিটকয়েন হারিয়ে গেছে বা ওয়ালেটে আটকে রয়েছে। প্রতিদিন অন্তত এ ধরনের একাধিক অনুরোধ পান ডিজিটাল কারেন্সি উদ্ধারকারী পেশাদাররা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি
প্রযুক্তি সংবাদ

নতুন এআই মডেল আনল মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে

রিমোট চার্জিং প্রযুক্তি ‘মি এয়ার চার্জ’ নিয়ে আসছে শাওমি
নির্বাচিত

রিমোট চার্জিং প্রযুক্তি ‘মি এয়ার চার্জ’ নিয়ে আসছে শাওমি

ঢাকায় গিগাবাইটের ডিলার মিট, শুরু ‘ফাগুনের আগুন’ অফার
প্রযুক্তি সংবাদ

ঢাকায় গিগাবাইটের ডিলার মিট, শুরু ‘ফাগুনের আগুন’ অফার

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব
ই-কমার্স

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো
প্রযুক্তি সংবাদ

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

জিপি’তে ১০ সেকেন্ডে ‘নগদ’ অ্যাকাউন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু
অর্থ ও বাণিজ্য

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 January 2021

পকেটে ২৪ কোটি 'ডলার' কেবল মনে নেই পাসওয়ার্ড!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix