Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন দুই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন দুই ক্রেতা
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী সাড়া জাগিয়েছে ওয়ালটন ল্যাপটপের ১০০ শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন। এর আওতায় ল্যাপটপসহ ওয়ালটন কম্পিউটারের বিভিন্ন আইটেমে অসংখ্য ক্রেতা নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন। এবার ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন আরও দুজন ক্রেতা। তারা হলেন রাজধানীর একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষক ফারহানা আক্তার এবং চট্টগ্রামের শিক্ষার্থী আব্দুর রউফ জীবন।

এর আগে ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন চাঁদপুরের ফ্রিল্যান্সার নাজমুল হাসান ও খাগড়াছড়ির ট্রাকচালক মহেন হোসেন। এছাড়াও ৫০ শতাংশসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।

গত ১৯ ফেব্রুয়ারি আগারগাঁওয়ে ওয়ালটনের আইডিবি প্লাজা থেকে প্রিলুড এন৫০০০এ মডেলের ল্যাপটপটি কেনেন মিরপুরের আরামবাগের বাসিন্দা ফারহানা। মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্টে ২৮ হাজার ৭৫০ টাকা মূল্যের সিলভার কালার ল্যাপটপটি কেনেন তিনি। কেনার পর বিক্রয় প্রতিনিধি ডিজিটাল পদ্ধতিতে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেন। কিছুক্ষণ পরই ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে।

‘সফল নারী’ নামে একটি ভোকেশনাল প্রতিষ্ঠানের প্রধান ফারহানা। বিভিন্ন স্তরের নারীদের ভোকেশনাল ট্রেইনিং দিচ্ছেন তিনি। ফারহানা বলেন, দেশে তৈরি যেকোনো পণ্যের প্রতি আমার আলাদা ভালোলাগা কাজ করে। ওয়ালটন দেশীয় ব্র্যান্ড। তাই বেশ কয়েক বছর ধরে তাদের ফ্রিজ ব্যবহার করছি। খুব ভালো সার্ভিস দিচ্ছে। সেই ভালোলাগা থেকেই ওয়ালটন ল্যাপটপ কিনেছি। ওয়ালটন আরও সামনে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ওয়ালটনের আইটি ডিলার শোরুম ‘স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং’-এর আগ্রাবাদ শাখা থেকে প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপটি কেনেন চট্টগ্রামের হালিশহর এলাকার শিক্ষার্থী জীবন। ২৬ হাজার ৫০০ টাকা দামের ল্যাপটপটি কেনার কিছুক্ষণ পর তিনিও ১০০ শতাংশ ক্যাশব্যাক পান।

এ লেভেল পরীক্ষার্থী জীবন পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন একটি ফ্রিল্যান্সিং ফার্ম। ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করতেই ল্যাপটপ দরকার ছিল তার। জীবন বলেন, বাসায় ওয়ালটনের টিভি এবং মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করছি। খুব ভালো সার্ভিস দিচ্ছে। এসব বিবেচনায় ওয়ালটন থেকেই ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়েছি। ল্যাপটপটির জন্য আমাকে কোনো টাকা দিতে হলো না। পুরো একটা ল্যাপটপ বিনামূল্যে পেলাম! বিষয়টি আমাকে আপ্লুত করছে। ওয়ালটন থেকে আরও তিনটি ল্যাপটপ কিনবো।’

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটন সবসময় ক্রেতার চাহিদা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়। শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার বিষয়টি সবসময়ই আমাদের বিবেচনায় থাকে। এছাড়াও চাকুরিজীবী, ব্যবসায়ী, মুক্ত পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার ক্রেতারা যাতে সহজেই ডিজিটাল ডিভাইস কিনতে পারেন, সেজন্য ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটার এক্সেসরিজে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে।

ওয়ালটনের কম্পিউটার বিভাগ জানায়, ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে অ্যাপেলের উৎপাদন বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প, টিম কুককে কটাক্ষ
প্রযুক্তি সংবাদ

ভারতে অ্যাপেলের উৎপাদন বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প, টিম কুককে কটাক্ষ

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার
প্রযুক্তি সংবাদ

টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় ৭৫০০০০ ডলার

ফোন ১০০ শতাংশ চার্জ করা ভালো নাকি খারাপ?
নির্বাচিত

ফোন ১০০ শতাংশ চার্জ করা ভালো নাকি খারাপ?

আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল
নির্বাচিত

আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল

‘টনিক অ্যাপে’ ডেঙ্গুর জন্য হোম ডায়াগনস্টিক টেস্ট নিয়ে এলো টনিক
প্রযুক্তি সংবাদ

‘টনিক অ্যাপে’ ডেঙ্গুর জন্য হোম ডায়াগনস্টিক টেস্ট নিয়ে এলো টনিক

চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix