Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাইসাইকেলের টায়ারেও নাসার প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
বাইসাইকেলের টায়ারেও নাসার প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

বাইসাইকেলের টায়ারে পরিবর্তন আনতে চায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক প্রতিষ্ঠান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্ভাবিত প্রযুক্তির ওপর নির্ভর করে নতুন প্রযুক্তির টায়ার বানাচ্ছে স্মার্ট টায়ার কোম্পানি নামে মার্কিন প্রতিষ্ঠানটি। প্রযুক্তিটির নাম তারা বলছে ‘এমইটিএল’।

চাঁদ বা মঙ্গলের মতো ভিন্ন কোনো গ্রহে পাঠানো রোভারের চাকায় বর্তমান প্রযুক্তির টায়ার খুব একটা কার্যকর নয়। অনেক কারণের একটি হলো, কোনোভাবে যদি টায়ার বা টিউব ফুটো হয়ে বাতাস বেরিয়ে যায়, তাহলে পুরো অভিযানই ভেস্তে যাবে। বসে যাওয়া চাকা নিয়ে বালুময় পথে চলবে না রোভার। আর সে কারণেই বাতাসহীন প্রযুক্তির টায়ার উদ্ভাবন করে নাসা।

গত বছর প্রতিষ্ঠা করা হয় স্মার্ট টায়ার কোম্পানি। উদ্দেশ্য হলো মহাকাশ অভিযানের জন্য তৈরি বাতাসহীন প্রযুক্তির টায়ারগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করা।

টায়ারগুলো নিকেল-টাইটানিয়াম অ্যালয় থেকে তৈরি। স্মার্ট টায়ার কোম্পানির ভাষায়, হালকা, নমনীয়, মহাকাশযুগের উপযুক্ত ধাতব, যা কখনো বসে যাবে না, আবার দিব্যি নিখুঁতভাবে চলবে। ভবিষ্যতে এমন উপাদানেই বাইসাইকেলের টায়ার তৈরি হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। আর নকশাটি এমন যে অন্যান্য বাহনের জন্যও উপযুক্ত।

উপাদান শেপ-মেমোরি ধাঁচের হওয়ায় সংকুচিত, প্রসারিত কিংবা দুমড়ানো অবস্থা থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। ফুটো হওয়ার যেমন ভয় নেই, তেমনই বাতাস দিয়ে ফোলানোরও প্রয়োজন হবে না।

ডিজিটাল ট্রেন্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, সোনালি, রুপালি ও ধাতব নীল রঙে টায়ারগুলো পাওয়া যাবে। ২০২২ সালের শুরুর দিকে বাইসাইকেলের জন্য এমইটিএল টায়ারগুলো বাজারে পাওয়া যেতে পারে।

নাসার প্রকৌশলী সানতো পাদুলা বলেছেন, ভূপৃষ্ঠে চলে এমন যেকোনো বাহনের টায়ার শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য শেপ মেমোরি অ্যালয় যথেষ্ট সম্ভাবনাময়। আর সেটা কেবল হিমশৈলের চূড়া মাত্র।

স্মার্ট টায়ার কোম্পানির লক্ষ্য ২৫ হাজার কোটি ডলারের বৈশ্বিক টায়ারের বাজারে শক্তপোক্ত অবস্থান তৈরি করা। নাসার গ্লেন রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথভাবে এমইটিএল টায়ারগুলো তৈরি করছে তারা। নাসার কিছু কিছু উদ্ভাবন এভাবে বাণিজ্যিকীকরণের পরিকল্পনা আছে তাদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাইসাইকেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল ক্যামেরাকে বিদায় করছে স্মার্টফোন
নির্বাচিত

অনলাইনে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ডিজিটাল ক্যামেরা

৭৮হাজার টাকা বাজেটে আসুসের গেমিং ল্যাপটপ!
নির্বাচিত

৭৮হাজার টাকা বাজেটে আসুসের গেমিং ল্যাপটপ!

চলতি বছর ভিডিও স্ট্রিমিং বাজারের আয় ছাড়াবে ১১৯ বিলিয়ন ডলার
নির্বাচিত

চলতি বছর ভিডিও স্ট্রিমিং বাজারের আয় ছাড়াবে ১১৯ বিলিয়ন ডলার

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা

টেকনো ক্যামন ৩০: এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
নির্বাচিত

টেকনো ক্যামন ৩০: এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

সফল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে শেষ হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো
প্রযুক্তি সংবাদ

সফল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে শেষ হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!
সোশ্যাল মিডিয়া

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী
টেলিকম

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দেশের ইন্টারনেট ইকোসিস্টেম, ডিজিটাল অধিকার এবং আইসিটি পলিসি...

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২১

বাইসাইকেলের টায়ারেও নাসার প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix