Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসির জরিপে ফাঁস চার মুঠোফোন অপারেটরের ফাঁকিবাজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
বিটিআরসির জরিপে ফাঁস চার মুঠোফোন অপারেটরের ফাঁকিবাজি
Share on FacebookShare on Twitter

চতুর্থ প্রজন্মের টেলিকম সেবা ফোর-জিতে গ্রাহকদের নির্ধারিত গতিতে ইন্টারনেট সেবা দিচ্ছে না চার মুঠোফোন অপারেটরের কেউই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির জরিপেই ধরা পড়েছে ফাঁকিবাজির এই চিত্র। অথচ সেবা পেতে গ্রাহকদের টাকা খরচ হচ্ছে ঠিকই।

রাজধানী ঢাকায় ২৩ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো জরিপের ফলাফল বুধবার (২৪ মার্চ) প্রকাশ করেছে বিটিআরসি। প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গ্রাহকরা ফোর-জি সেবায় ৩ থেকে ৬ এমবিপিএস গতির ইন্টারনেট পাচ্ছেন। অথচ বিটিআরসির মান অনুযায়ী, ফোরজি সেবায় গ্রাহকদের ইন্টারনেটের গতি সর্বনিম্ন ৭ এমবিপিএস রাখতে হবে।

জরিপে দেখা যায়, ফোর-জিতে ডাউনলোডে প্রতি সেকেন্ডে গ্রামীণফোন ও রবির গতি ছিল ৫ দশমিক ৭২ এমবিপিএস। বাংলালিংকের গতি ছিল সেকেন্ডে ৪ দশমিক ৯৪ এমবিপিএস। আর রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের গতি ছিল ২ দশমিক ৮২ এমবিপিএস। অথচ নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন ডাউনলোডের গতি হতে হবে সর্বনিম্ন ৭ এমবিপিএস। ডাউনলোডে পিছিয়ে থাকলেও ফোর-জিতে আপলোডের ক্ষেত্রে এগিয়ে অপারেটররা। বিটিআরসির নীতিমালা অনুযায়ী ফোরজিতে সেকেন্ডে এক এমবিপিএসের চেয়ে বেশি গতি থাকতে হবে। তবে জরিপে দেখা গেছে গ্রামীণফোন ১০, রবি ১২ দশমিক ৬৯, বাংলালিংক ১০ দশমিক ৭২ ও টেলিটক ৪ দশমিক ৫২ এমবিপিএস গতিতে সেবা দেয়। তবে থ্রিজি সেবার ক্ষেত্রে ভালো করছে তিন বেসরকারি অপারেটর।

থ্রি-জি সেবায় গ্রামীণফোনের ইন্টারনেট গতি ছিলো সেকেন্ড ৩ দশমিক ৯৬ এমবিপিএস। রবির ৪ এমবিপিএসের বেশি। বাংলালিংকের ৩ দশমিক ৯৯ এমবিপিএস। তবে থ্রিজিতেও পিছিয়ে রাষ্ট্রীয় অপারেটর টেলিটক। থ্রি-জিতে টেলিটকের ইন্টারনেটের গতি সেকেন্ডে ১ দশমিক ৭৪ এমবিপিএস। নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন গতি দুই এমবিপিএস রাখতে হয়।

থ্রি-জিতে আপলোডের ক্ষেত্রে গ্রামীণফোনে গতি ৭ দশমিক ৮৪, রবিতে ৯ দশমিক ৪৩, বাংলালিংকে ৮ দশমিক ৪৫ এবং টেলিটকে ২ দশমিক ৩১ এমবিপিএস।

তবে চার মুঠোফোন অপারেটরের কলড্রপ হার রয়েছে নির্ধারিত সীমার মধ্যেই। নীতিমালা অনুযায়ী কলড্রপ হার দুই শতাংশের নিচে রাখতে হয় অপারেটরদের। প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের কলড্রপের হার শূন্য দশমিক ১৮ শতাংশ; বাংলালিংক শূন্য দশমিক ৩১, রবি শূন্য দশমিক ৩৭ এবং টেলিটক ১ দশমিক ৩১ শতাংশ।

কল সংযোগ সময়ের ক্ষেত্রেও ভালো অবস্থানে আছে বেসরকারি তিন মুঠোফোন অপারেটর। নীতিমালা অনুযায়ী কল সংযোগের সময়সীমা ৭ সেকেন্ড। জরিপে দেখা যায় গ্রামীণফোনের কল সংযোগের সময় ৬ দশমিক দুই দুই সেকেন্ড; রবি ৬ দশমিক পাঁচ দুই সেকেন্ড; বাংলালিংক ৫ দশমিক নয় সাত সেকেন্ড। তবে টেলিটক নির্ধারিত মানদণ্ড মানতে ব্যর্থ হয়েছে। টেলিটকের কল সংযোগের সময় ছিলো ৮ দশমিক দুই আট সেকেন্ড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল পিক্সেল ৫ রিভিউ : ছোট মরিচের ঝাল বেশি!
নির্বাচিত

গুগল পিক্সেল ৫ রিভিউ : ছোট মরিচের ঝাল বেশি!

ওয়ালটনের ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়
নির্বাচিত

ওয়ালটনের ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 
নির্বাচিত

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে
নির্বাচিত

আগামীকাল দেশে যাত্রা শুরু করছে রিয়েলমি

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি
কিভাবে করবেন

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

দেশের বাজারে আসছে রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো
নির্বাচিত

দেশের বাজারে আসছে রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মার্চ ২০২১

বিটিআরসির জরিপে ফাঁস চার মুঠোফোন অপারেটরের ফাঁকিবাজি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix